ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর জন্য ১৪১০ কোটি টাকা প্রয়োজন


সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর জন্য ১৪১০ কোটি টাকা প্রয়োজন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল আন্তর্জাতিক মানের বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মধ্যে রয়েছে লিভার ও কিডনি প্রতিস্থাপন, জটিল হৃদরোগ এবং স্ট্রোকের চিকিৎসা। তবে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা ৩৩ পয়সা বরাদ্দ চাওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের আবেদনটি হস্তান্তর করেন হাসপাতালটির চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনা, নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), হৃদরোগীদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (সিসিইউ), নবজাতকের নিবিড় পরিচর্যাকেন্দ্র (এনআইসিইউ) এবং শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (পিআইসিইউ) চালুর জন্য এই অর্থের প্রয়োজন।

হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু হলে লিভার প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন, আধুনিক হৃদরোগ ও স্ট্রোক চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, বন্ধ্যাত্ব চিকিৎসা এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা প্রদান করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি জটিল রোগীদের জরুরি চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রিজভী: দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন

বরাদ্দের আবেদনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা সহ লিভার প্রতিস্থাপন ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি প্রতিস্থাপন ও কিডনি রোগ কেন্দ্র, হৃদরোগ ও স্ট্রোক কেন্দ্র, ক্যান্সার কেন্দ্র এবং রেডিওলজি ও ইমেজিং সেন্টার চালুর জন্য অর্থ চাওয়া হয়েছে।

এছাড়া আধুনিক অস্ত্রোপচারকক্ষ, পরীক্ষাগার, লাইফ সাপোর্ট ও ভেন্টিলেটর, চিকিৎসা সরঞ্জাম, হাসপাতালের শয্যা এবং অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের মধ্যে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, চিলার ও মেডিক্যাল গ্যাস প্ল্যান্ট স্থাপন, বিদ্যুৎ উপকেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা, কেবিন ও ওয়ার্ড সংস্কার, বহির্বিভাগ ও রোগীদের অপেক্ষাকক্ষ আধুনিকায়ন এবং হাসপাতালের অন্যান্য স্থাপনা সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনে জানানো হয়েছে, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত পরিসরে নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে। গত ১ অক্টোবর থেকে এটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কম্পানিতে নিবন্ধিত হয়েছে। হাসপাতালটির জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, পরামর্শক এবং অন্যান্য জনবল নিয়োগের কার্যক্রমও চলছে। এ জন্য জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বরাদ্দের আবেদন গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে হাসপাতালটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে

এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়ার গুঞ্জন ও নির্যাতনের অভিযোগ—ভাঙছে গায়িকা স্বপ্না চৌধুরীর ছয় বছরের সংসার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


পরকীয়ার গুঞ্জন ও নির্যাতনের অভিযোগ—ভাঙছে গায়িকা স্বপ্না চৌধুরীর ছয় বছরের সংসার

হরিয়ানার মঞ্চে নাচের মাধ্যমে পরিচিতি অর্জন করার পর আঞ্চলিক সংগীতের গণ্ডি অতিক্রম করে সারা ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন স্বপ্না চৌধুরী। ২০১৭ সালে ‘বিগ বস ১১’-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি রাতারাতি জাতীয় পরিচিতি লাভ করেন। বর্তমানে, এই শিল্পীর ব্যক্তিগত জীবন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে স্বামী বীর সাহুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গের ইঙ্গিত এবং বিয়ের পর নিজের স্বতন্ত্র পরিচয় হারিয়ে ফেলার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি স্বপ্না মুখ খুলেছেন।

এনএমএফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বপ্না জানালেন, সম্পর্কের পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংসার ভাঙার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তার মতে, তাঁদের সম্পর্কের ভেতরে কী ঘটেছে, তা কেবল দুজনই জানেন। বাইরের কেউ সেই বাস্তবতা বোঝার সক্ষমতা রাখেন না।

সাক্ষাৎকারে ভালোবাসা ও সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন এই শিল্পী। তার মতে, ভালোবাসা শুধুমাত্র শারীরিক আকর্ষণের বিষয় নয়; এর সঙ্গে আত্মার সংযোগ ও আবেগ জড়িয়ে থাকে। পুরুষেরা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হলেও নারীরা আবেগের গভীরে ডুবে যান বলেও মন্তব্য করেন তিনি।

পরকীয়া ও বিশ্বাসভঙ্গ নিয়ে প্রশ্নের জবাবেও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন স্বপ্না। তার বক্তব্য, যদি কেউ একজনের সঙ্গে থাকতে না পারেন, তাহলে একাধিক সম্পর্কের ক্ষেত্রেও তার মধ্যে একই প্রবণতা দেখা যেতে পারে।

তবে বিচ্ছেদের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিয়ের পর নিজের পরিচয় হারিয়ে ফেলার অভিজ্ঞতা নিয়ে স্বপ্নার মন্তব্য। তিনি বলেন, ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর যখন জনপ্রিয়তা তুঙ্গে, তখনই বিয়ের সিদ্ধান্ত নেন। একজন শিল্পী হিসেবে ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছিল, ঠিক সেই সময় সংসারজীবনে প্রবেশ করেন।

বিয়ের পর স্ত্রী, মা ও পুত্রবধূ হিসেবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন বলে জানান স্বপ্না। কিন্তু পরিবারের নানা দায়িত্ব সামলাতে গিয়ে একসময় নিজের দিকে মনোযোগ দেওয়া হয়নি। এক পর্যায়ে মনে হয়েছে, তিনি যেন কেবল কারও স্ত্রী, কারও মা কিংবা কারও পরিবারের পুত্রবধূ। ‘স্বপ্না চৌধুরী’ নামের স্বতন্ত্র মানুষটির অস্তিত্বই যেন আড়ালে চলে যাচ্ছে।

নিজের যত্ন নেওয়া, ব্যক্তিগত ইচ্ছা পূরণ কিংবা পেশাগত উচ্চাকাঙ্ক্ষার জায়গাগুলোও উপেক্ষিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখন নিজের পরিচয়, চাওয়া ও ক্যারিয়ারকে গুরুত্ব দিতে চান এই শিল্পী।

স্বপ্না ও বীরের দাম্পত্যে টানাপোড়েনের খবর নতুন নয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনে স্বামীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বপ্না।

আবেদনে তিনি অভিযোগ করেন, বীর তাকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং জনসমক্ষে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। এমনকি দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও আদালতে জানিয়েছিলেন তিনি।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বারকা মহিলা আদালত স্বপ্নাকে অন্তর্বর্তী সুরক্ষা দেন। পরবর্তী শুনানি পর্যন্ত বীরকে স্বপ্নার সঙ্গে যোগাযোগ করা, তার বাসা ও কর্মস্থলে যাওয়া কিংবা তার চলচ্চিত্রের প্রিমিয়ারে উপস্থিত হওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালত চিকিৎসাসংক্রান্ত নথি, আঘাতের ছবি এবং হুমকির অভিযোগসংক্রান্ত রেকর্ডিং বিবেচনায় নিয়েছিলেন। তবে এসব তথ্য স্বপ্নার আবেদনে উত্থাপিত অভিযোগ ও আদালতের অন্তর্বর্তী আদেশের বিবরণ। মামলার চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত সম্পর্কে এগুলো থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

স্বপ্না ও বীরের প্রেম ও বিয়ের গল্পও ছিল বেশ ব্যতিক্রমী। দুজনই হরিয়ানার সংগীত ও বিনোদনজগতের পরিচিত মুখ। গায়ক হওয়ার পাশাপাশি বীর সাহু অভিনেতা, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন।

২০২০ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। তবে শুরুতে সেই খবর প্রকাশ্যে আনেননি দুজন। একই বছর তাদের প্রথম সন্তানের জন্মের পর বিয়ের বিষয়টি সামনে আসে। তাদের দুই ছেলে রয়েছে।

দাম্পত্য জীবন নিয়ে শুরু থেকেই খুব বেশি প্রকাশ্যে কথা বলতেন না স্বপ্না। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যক্তিগত জীবনের চেয়ে কাজ ও পরিবেশনা নিয়েই বেশি সরব ছিলেন তিনি। তাই বিচ্ছেদের খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এদিকে বিচ্ছেদের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্নাকে নিয়ে নানা মন্তব্য হচ্ছে। বিশেষ করে দুই সন্তানকে ছেড়ে চলে যাওয়ার অভিযোগ নিয়েও সমালোচনা করছেন কেউ কেউ। নিউজবাইটসের প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে এমন সমালোচনার জবাব দিয়েছেন স্বপ্না। সন্তানদের ছেড়ে চলে যেতে তাকে কেউ শেখায়নি বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করে কাজের ভিত্তিতে তাকে বিচার করার আহ্বান জানিয়েছেন।

স্বপ্নার বক্তব্য, বিয়ে দুজন মানুষের সম্পর্ক। সেই সম্পর্কের ভেতরের বাস্তবতা না জেনে তৃতীয় কোনো ব্যক্তির বিচার করা উচিত নয়। সম্পর্ক ভালো থাকায় তারা একসঙ্গে ছিলেন, পরিস্থিতি বদলে যাওয়ায় এখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তার পথচলা ছিল সংগ্রামের। হরিয়ানার আঞ্চলিক সংগীত ও মঞ্চে নাচের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। পরে তার পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত বাড়তে থাকে জনপ্রিয়তা।

২০১৭ সালে রিয়েলিটি শো ‘বিগ বস ১১’-এ অংশ নিয়ে হরিয়ানার বাইরেও পরিচিতি পান স্বপ্না। অনুষ্ঠানে তার স্পষ্টভাষী ব্যক্তিত্ব, নাচ ও স্বতন্ত্র উপস্থিতি দর্শকের নজর কাড়ে। এরপর সংগীত ভিডিও, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানেও কাজ করেছেন তিনি। আঞ্চলিক বিনোদনজগতের শিল্পী থেকে হয়ে উঠেছেন জাতীয় পর্যায়ের পরিচিত মুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ যানবাহন চলাচলে সয়লাব শরণখোলা, উদ্বেগজনক পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


অবৈধ যানবাহন চলাচলে সয়লাব শরণখোলা, উদ্বেগজনক পরিস্থিতি

অবৈধ যানবাহন চলাচলে সয়লাব বাগেরহাটের শরণখোলা। একের পর এক দূর্ঘটনায় পঙ্গত্ব বরনের পাসাপাসি মারাও গেছেন অনেক মানুষ। বেপরোয়া চলাচল ও যত্রতত্র পার্কিংয়ে যানযট ও দূর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না, যদিও দিনদিন এর সংখ্যা বাড়ছে।

সেখানে অবৈধ যানবাহন, দূর্ঘটনা, আহত ও নিহতের কোন পরিসংখ্যান সরকারি অথবা বে-সরকারি কোন সংস্থার কাছে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ যানবাহনের মধ্যে ট্রলি, নসিমন, করিমন, ভ্যাটারি চালিত অটোভ্যান, ইজি বাইক, আলমসাদু, ভডভডি, বক্স গাড়ী, থ্রী হুইলার ও পাঁচ চাকার গাড়িকে সড়কে চলতে দেখা গেছে।

এদিকে বাস ড্রাইভার রাজু, মাহেন্দ্র ড্রাইভার ওসমান, গোপনীয় সূত্র ও নাম না প্রকাশ করার শর্তে সংশ্লিষ্টরা জানান, বেশিরভাগ মোটর সাইকেল, বাস, ট্রাক, সিএনজি, মাহেন্দ্র, মিনি ট্রাক, পিকাপের কাগজ ও চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অবৈধভাবে রাস্তায় চলাচল করছে।

দীর্ঘ সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায়, গত ২০২৬ সালের ৪ জুন সকালে ছুটুখার বাজার এলাকায় সুজন মোল্লা (৩৮) গাছ বোঝাই টমটম চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন, তিনি রাজাপুর এলাকার বাসিন্দা।

৭ অক্টোবর ধানসাগর ভেড়িবাধের উপর দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান অরিত্র মৃধা (১৩), তিনি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও ধানসাগর এলাকার খোকন মৃধার পুত্র।

৯ আগস্ট সকালে রায়েন্দা বাসষ্টান্ড এলাকায় হামিম পরিবহন চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক হানিফ ব্যাপারী (৭০), তিনি সাউথখালী এলাকার বাসিন্দা।

২০২৫ সালের ১৫ জুলাই বিকালে রায়েন্দা বাসষ্টান্ডে বিএমলাইন পরিবহন চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান এক পথচারী নারী। তবে নিহত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

১৯ ডিসেম্বর দুপুরে চাল রায়েন্দা এলাকায় পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাদল মুন্সি (৫৫), এ সময় তিনি মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন। তিনি চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

২৬ সেপ্টেম্বর সকালে বানিয়াখালী এলাকায় ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক রিয়াদুল ইসলাম (৪৫) নিহত হন, তিনি পেশায় একজন অ্যাডভোকেট ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ঐ এলাকার সেলিম শিকদারের পুত্র।

২০২৪ সালের ২ জানুয়ারি সকালে পল্লীমঙ্গল এলাকায় একটি লোকাল বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রেজাউল ইসলাম (৫৯), তিনি মাতৃভাষা ডিগ্রী কলেজের অফিস সহকারী এবং পাশ^বর্তী উপজেলার খাওলিয়া এলাকার নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

৭ জুলাই বাংলাবাজার সড়ক কেজি স্কুলের সামনে পিছন থেকে ইজিবাইক চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান সুলতান খান (৭০), তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খাঁনের ছেলে, তিনি তার ভাগিনা ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

গত কয়েক বছর আগে, নলবুনিয়া বাজার এলাকায় দুপুরে পিছন থেকে আসা একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন হারুন হাওলাদার মিন্টু (৪৫), তিনি মঠেরপাড় এলাকার বাসিন্দা।

২০২১ সালের ৩ জুলাই লাকুড়তলা এলাকায় অটোভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আকন (৫০) নিহত হন, তিনি সোনাতলা এলাকার হামিদ আকনের ছেলে এবং ঐ ভ্যানের যাত্রী ছিলেন।

এভাবে বহু মানুষের মৃত্যুর খবর এই প্রতিবেদকের হাতে আসতেছে।

এ ছাড়া সড়কে ঐ সকল অবৈধ যানবাহনের ধাক্কায় বেঁচে ফিরলেও গুরুতর আহত হয়েছেন, উত্তর রাজাপুর এলাকার হাসেম আকন, হাসান ফরাজী, রশিদ মুন্সী, রাজৈর এলাকার আব্দুল্লাহ আল নোমান, রায়েন্দা এলাকার মিরাজুল ইসলাম, গোলবুনিয়া এলাকার হেমায়েত উদ্দিন আকন, তাফালবাড়ি এলাকার আবু হানিফ, তারা চিকিৎসা নিয়েও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে কাজকর্ম করতে পারছেন না।

দুর্ঘটনা কবলিত আহত ও নিহতের সঠিক কোন পরিসংখ্যান না থাকলেও সড়ক সংশ্লিষ্ট যানবাহন ও চালক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করা তরুণ সমাজ সেবক, যুবদল নেতা আবুল বাশার খান জানান, সড়কে ওই সকল অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সাম্প্রতিক কালে ছোট বড় মিলিয়ে প্রায় ২ শতাধিক দূর্ঘটনা ঘটেছে। যার মধ্যে প্রায় ৩০ জন নিহত ও শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।

উপজেলার বান্দাঘাটা থেকে পাঁচরাস্তা এলাকা হয়ে রায়েন্দা ফেরিঘাট পর্যন্ত ব্যস্ততম সড়কের দুই পাশের পাশে যত্রতত্র ভাবে থেমে থাকে এসব যানবাহন। এতে কিছুক্ষণ পরপর লাইন লম্বা হয়ে তীব্র যানজট তৈরি হয়। এ কারণে ধুলাবালু উড়ে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে।

সম্প্রতি উপজেলার তাফালবাড়ী, বাংলাবাজার, রাজাপুর, রাজৈর, আমড়াগাছিয়া, পহলানবাড়ী, খোন্তাকাটা, রায়েন্দা ফেরিঘাট, তালতলী, তিন রাস্তা, এলাকায় রাস্তার পাশে এসব যানবাহন থামিয়ে রাখার কারণে যানযটের চিত্র দেখা গেছে।

সদর স্থানীয় বাসিন্দা খোকন হাওলাদার জানান, যানযটের কারণে মাঝে মাঝে গাড়িগুলো আমার বাড়ির গেটের মধ্যে চলে আসে। আবার এমন বেপরোয়া গতিতে গাড়িগুলো আসে মনে হয় আমাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে চলে যাবে। আরেক বাসিন্দা আবু জাফর জানান, যত্রতত্র পার্কিং ও যানযটের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। সড়কে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী কমলা বেগম জানান, আমি প্রতিদিন আমার বাচ্চাকে নিয়ে খাঁদা এলাকা থেকে রায়েন্দা বাজারে যাতায়াত করি। যানযট ও বেপরোয়া গাড়ী চলাচলের কারণে অনেকবার দূর্ঘটনার স্বীকার হয়েছি। দূর্ঘটনায় আমার ছেলের হাতের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে।

জাফর শিকদার জানান, জীবিকার তাগিদে প্রতিদিন রায়েন্দা বাজারে এসে পড়তে হয় বিপাকে। প্রায়ই যানবাহনে সাথে ছোট খাট দূর্ঘটনা ঘটে। এই গত পরশু মিশুকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেছিলাম।

পথচারী বাদশা আকন বলেন, অসুস্থ নাতীকে কোলে করে যাওয়ার পথে, পুরো রাস্তায় গাড়ী ব্লোক করা হাসপাতালে যাওয়ার পথ খুঁজে পাইনা।

শাহিনুর বেগম নামের এক যাত্রী জানান, রায়েন্দা থেকে ধানসাগর যাওয়ার জন্য একটি গাড়ির সঙ্গে কথা বলতে গেলে ৫ গাড়ির ড্রাইভার কোই যাবেন বলে হাজির হয়। তখন পড়তে হয় বিব্রতকর অবস্থার মধ্যে।

মুন্নি ও আয়সা আক্তার জানান, গাড়ীতে শরণখোলা থেকে রায়েন্দা বাজারে এসে নামলাম মাত্র শপিং করার জন্য, ঠিক তখনই কয়েকজন ড্রাইভার এসে বলে কোথায় যাবেন।

সদর সংলগ্ন পাঁচরাস্তা রায়েন্দা বাজার এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন জানান, এই রোড ধরেই প্রায় লক্ষাধিক মানুষের উপজেলা শহরের মূল প্রবেশ দ্বার এটিই। এই সড়কের পাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ, ব্যাংক, বীমা, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার, থানা পুলিশের ষ্টেশন ও শপিংমল। উপজেলা জুড়ে যত্রতত্র পার্কিং ও অবৈধ যানবাহনের বেপরোয়া গতির মুখে ঘটছে দূর্ঘটনা মরছে মানুষ। অপ্রাপ্ত বয়স্ক চালক ও এই সকল যানবাহনের বিরুদ্ধে জন-প্রতিনিধি ও প্রশাসনের ব্যবস্থা নেয়া জরুরি।

ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শহিদুল হাওলাদার জানান, মোটর স্ট্যান্ড থেকে এক সময় থানা পুলিশ ও আওয়ামী নেতারা চাঁদা নিত। মাহেন্দ্র ড্রাইভার ওসমান জানান, তার কোন কাগজ নেই। তিনি উপজেলা শহরের গন্ডি পেরিয়ে জেলা শহরেও চালিয়ে বেড়ান। তবে মাঝে মধ্যে তাকে পুলিশকে ঘুষ দিতে হয়। বাস ড্রাইভার সালাম শেখ জানান, ট্রলি, নসিমনের মত অবৈধ বাহনগুলো মহাসড়কে বেপরোয়া ভাবে চলাচল করে। যে কারণে প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা ঘটে। ট্রলি চালক মেহেদী হাসান জানান, আমাদের কোন কাগজ নেই। আমরা সব জায়গায় চালাতে পারি তাতে কোন বাঁধা নেই। ৫ চাকার ড্রাইভার নয়ন হাওলাদার জানান, গাছ ভর্তি করে আমরা জেলা শহরেও যাই। ইজি বাইক ড্রাইভার শাহিন হাওলাদার জানান, মহাসড়ক সহ সব যায়গায় চালাই। অপ্রাপ্ত বয়স্ক আরিফ (১২) জানান, পেটের দায়ে অটো ভ্যান চালাই।

সরেজমিন তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট চালকদের তথ্য মতে উপজেলাজুড়ে ঐ সকল যানবাহনের সংখ্যা প্রায় ২০ হাজার।

অন্যদিকে আবার সেখানে খোকন হাওলাদার, মনির, রুবেল, সোহেল, লিমন, রুমন, সহ আরো অনেক ব্যবসায়ী উপজেলার পহলানবাড়ী, রাজাপুর, আমড়াগাছিয়া, রায়েন্দা, তাফালবাড়ী বাজারে, অবৈধভাবে ভ্যাটারি চালিত বিভিন্ন যানবাহন তৈরির কারখানা গড়ে তুলেছেন। সেখানে নিয়মিত তৈরি হচ্ছে এই যানবাহন। তবে এই কর্মকান্ডের জন্য তাদের কাছে কোন বৈধ কাগজ পত্র নেই।

দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নান্না মিয়া হাওলাদার জানান, ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার প্রায় ২ লাখ মানুষের বসবাসের জায়গায় ঐ যানগুলো এখন মানুষের মরার উপরে খাঁড়ার ঘাঁ অবস্থা হয়ে পড়েছে। বেপরোয়া চলাচলের কারণে দূর্ঘটনা বেড়েছে। যানযটের কারণে রাস্তা সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান পাট শব্দদূষণ ও ধুলাবালি উড়ে একাকার হয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এর সাবেক প্রিন্সিপাল ও বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবুল জানান, রায়েন্দা সদর পাঁচ রাস্তার মোড় এলাকার যানযট রাজধানী ঢাকার গুলিস্থান এর মত যা নিত্য দিনের ঘটনা। আমার চেম্বারে যাওয়ার ২ মিনিটের পথে সময় লাগে ২০ মিনিট। অবৈধ যানবাহনের সংখ্যা ও প্রশাসনের উদাসিনতার কারণে দূর্ঘটনা ও যানযট দুটোই বেড়েছে। এছাড়াও এসব যানবাহন চালানোর কাজে জড়িয়ে পড়ছে অপ্রাপ্ত বয়স্করা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাগেরহাট এর এই ০১৫৫০০৫১৬৫৩ নাম্বারে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

থানা পুলিশের অফিসার ইনচার্য রোকেয়া খানম জানান, সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি।

জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার জানান, বিষয়টি আমার জানা ছিলনা। তবে এখন থেকে এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলায় আপস: আসামির সঙ্গে বাদীও দুই দিনের কারাদণ্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ধর্ষণ মামলায় আপস: আসামির সঙ্গে বাদীও দুই দিনের কারাদণ্ডে

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপসের কারণে আদালত বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। অপরদিকে, মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নিপীড়নের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে পরে স্থানীয়ভাবে দুপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আদালতকে যথাযথভাবে অবহিত না করে আপসের আবেদন করায় ট্রাইব্যুনাল বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আদালত তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, "ভিকটিমকে উপস্থিত না করে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে আপস অযোগ্য ধারায় আপস করার কারণে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।"

তিনি আরও বলেন, "অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে স্থানীয় চাপ ও বলপ্রয়োগের মাধ্যমে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আজকের আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় একটি স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই এমন মামলায় আপস করার সুযোগ নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইকেল মহিউদ্দিনের অভিযোগ, বিআরএসএর অর্জন আড়াল করতে চলছে অপপ্রচার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


মাইকেল মহিউদ্দিনের অভিযোগ, বিআরএসএর অর্জন আড়াল করতে চলছে অপপ্রচার

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, তাঁর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও অর্জনকে আড়াল করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

মাইকেল মহিউদ্দিনের বক্তব্য অনুযায়ী, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে ভূমিকা রাখায় কিছু মহল তাঁর প্রতি ক্ষুব্ধ। এর ফলস্বরূপ, সম্পদের মালিকানা ও সাব-রেজিস্ট্রারদের বদলি বাণিজ্য নিয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

তিনি জানান, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি সাধিত হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের নিয়োগ বিধিমালা প্রণয়ন ও কার্যকর করা, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু করা এবং নিবন্ধন অধিদপ্তরকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাখার বিষয়ে ভূমিকা পালন করা অন্তর্ভুক্ত।

এছাড়া, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্ত করার উদ্যোগ, নিবন্ধন অধিদপ্তরের জন্য ভবনের ব্যবস্থা, নিবন্ধন আইন-১৯০৮ সংশোধনে ভূমিকা এবং সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও অগ্রগতি হয়েছে।

বর্তমান পরিষদের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নিবন্ধন অধিদপ্তরের জন্য ৬৬টি সরকারি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব, নতুন পদ সৃষ্টির উদ্যোগ এবং ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির প্রস্তাব। পাশাপাশি বার্ষিক বনভোজন, কর্মশালা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, তিনি অভিযোগ করেছেন যে, ধানমন্ডি, তেজগাঁও, আফতাবনগর, গুলশান ও নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁর ২৯টি ফ্ল্যাট ও একাধিক প্লট রয়েছে বলে প্রচার করা হচ্ছে। মাইকেল মহিউদ্দিন দাবি করেছেন যে, কোটি কোটি টাকার সম্পদের মালিকানা এবং সাব-রেজিস্ট্রারদের বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।

এসব অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে সম্পদের বিষয়ে অনুসন্ধান করা যেতে পারে।" তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ ও সংবাদ প্রকাশ করা হচ্ছে, সেগুলোর বাস্তব ভিত্তি নেই। তিনি জানান, "কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য প্রকাশ করে একজন ব্যক্তির সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়।"

মাইকেল মহিউদ্দিন আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ কিংবা গোষ্ঠীগত বিরোধের কারণে সংগঠনের কার্যক্রমকে বিতর্কিত করা উচিত নয়। তাঁর মূল লক্ষ্য হল সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করা।

অপপ্রচারের পরিবর্তে সংগঠনের অর্জনের যথাযথ মূল্যায়ন, গঠনমূলক সমালোচনা এবং সদস্যদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%