১২:০৯ পি.এম
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ একদমই সুবিধা করতে পারেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ এই সেশনেই দ্রুত গতিতে ১৩৮ রান তুলে ফেলেছে। চা-বিরতির আগে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৭৯ রান।
৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। দিনের শুরুতেই ফিলিপেকে বোল্ড করে দেন হাসান মাহমুদ। ২৪ রান করে সাজঘরে ফিরে যান ফিলিপে।
এরপর উইকেট লাভ করেন ইবাদত হোসেন। জ্যাক ক্লেটন ক্যাচ আউট হয়ে যান ইবাদতের বলে। দ্রুত গতিতে রান তৈরিতে ব্যস্ত ক্লেটন ৫৮ বলে ৪৮ রান করে আউট হয়েছেন। পঞ্চম উইকেটও শিকার করেন হাসান। অর্ধশতক হাঁকিয়ে আলোচনায় থাকা প্যাটারসনকে বোল্ড করেন হাসান। তিনি ৯১ বলে ৫৩ রান করে বিদায় নেন।
আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা
লাঞ্চের পরে স্বাগতিকরা আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন। জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত গতিতে রান তুলতে থাকেন। চা বিরতির আগে সিএ একাদশ তাদের সংগ্রহ করে ফেলেছে ৫ উইকেটে ২৭৯ রান। তাদের লিডের পরিমাণ ১৬ রান হয়ে গেছে। ডোরান ৮১ বলে ৬৪ রান ও উইলি ১০১ বলে ৮৪ রানে ক্রিজে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন