০২:০৫ পি.এম
নওগাঁ, ১৮ অক্টোবর, ২০২৬ : মহাদেবপুর উপজেলার শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টা থেকে নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী রতন কুমার মন্ডল।
আরও পড়ুন: নোয়াখালীতে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি করলো মুখোশধারীরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সহ সভাপতি মো. আক্কাস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার চক হরিবল্লভ গ্রামের ৮০ বছর বয়সী হিরন বালা, ৫০ বছর বয়সী মুক্তি রানী, ৫০ বছর বয়সী গৌড় চন্দ্র মন্ডল, জোতহরি গ্রামের ৪০ বছর বয়সী ঝুমা রানী, হাতুর গ্রামের ৬৫ বছর বয়সী বিশ্বনাথ শাড়ি ও লুঙ্গি নিতে এসেছিলেন। তারা সবাই প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে নতুন কাপড় পেয়ে খুশি হয়েছেন। নতুন কাপড় তাদের পরিবারের জন্য পূজার উৎসবকে কিছুটা আনন্দময় করে তুলেছে।
সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল বলেন, "আমি বিগত ঈদ উপলক্ষে মুসলমান পরিবারের মধ্যে অনুরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে আমি যথাসাধ্য এ সহযোগিতা দেয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতেও আমি দল মত নির্বিশেষে সব মানুষের পাশে থাকবো।"
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন