০২:৩৩ পি.এম
আগামী মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ versus অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ তিন বোলার, অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড এবং ন্যাথান লিঁও। এর আগে, এ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা পেসার মাইকেল নেসের বাদ পড়েছেন দুই ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলের তালিকা থেকে। এই সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে, যা ডারউইন ও ম্যাকেতে অনুষ্ঠিত হবে। দলে চতুর্থ সীমার হিসেবে স্কট বোল্যান্ড স্থান পেয়েছেন। গত এক বছর ধরে কামিন্স, হ্যাজেলউড এবং লিঁও ইনজুরির সাথে লড়াই করছেন। ৩৫ বছর বয়সী পেস বোলার হ্যাজেলউড এ্যাশেজ এবং ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেননি। ২০২৫ সালের জুলাইয়ে তিনি সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। অন্যদিকে, কামিন্স এবং লিঁও মিলে ঘরের মাঠে পাঁচ ম্যাচের এ্যাশেজ টেস্টের মাত্র তিনটিতে খেলেছেন। ৩৩ বছর বয়সী কামিন্স গত ডিসেম্বরে এডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের পর পিঠের সমস্যার কারণে কোন ধরনের ফর্মেটেই খেলেননি। অন্যদিকে, ৩৮ বছর বয়সী লিঁও ঐ একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে। পরবর্তীতে তাকে অস্ত্রোপচারের সার্জারি টেবিলে বসতে হয়েছে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, 'ইনজুরি থেকে ফিরতে তারা ব্যক্তিগতভাবে এবং স্পোর্টস সাইন্স টিমের (এসএসএসএম) সঙ্গে গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করেছে। এটি ১৩ সদস্যের দল হওয়ায় সম্ভাব্য সেরা দলটি চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।' আগামী বছরের টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলতে হলে সামনের এক বছর ২১ টেস্টে অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। উদ্বোধনী ব্যাটার উসমান খাজা জানুয়ারিতে অবসরের ঘোষণা দিয়েছেন। যার জন্য উদ্বোধনী জুটিতে ট্রাভিস হেডের নতুন পার্টনার প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জেক ওয়েদারাল্ড প্রকৃতপক্ষে এগিয়ে আছেন। আরও এই তিন নম্বরে আসা যেতে পারে অল রাউন্ডার ক্যামেরন গ্রিন অথবা মার্নাস লাবুশেনের যেকোন একজন। অস্ট্রেলিয়া স্কোয়াডঃ প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, এ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লিঁও, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন