ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন রাষ্ট্রপতি


শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন রাষ্ট্রপতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানাবেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি তাদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করবেন।

এই তথ্য শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং নিশ্চিত করেছে। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। একই সঙ্গে বিউগলে করুণ সুরও বাজানো হবে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্ক নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


তুরস্ক নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল, নেপথ্যে কী

গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’তে হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে তুরস্ক। একই সাথে, দেশের নৌবাহিনীর একজন কমান্ডার আফেক মসকোভিচের বিরুদ্ধেও এই আবেদন করা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ বিষয়টি জানিয়েছেন। তিনি লেখেন, ‘গণহত্যাসহ’ নানা অভিযোগে গত ১৪ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর পরেই আন্তর্জাতিক পর্যায়ে তাদের সন্ধান ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

ইস্তাম্বুলের ১১তম হেভি পেনাল কোর্টে চলমান মামলাটিতে মোট ৩৫ জন আসামির উপস্থিতি রয়েছে।

আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় বেসামরিক ব্যক্তিদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের ঘটনা নিয়ে মামলাটি তৈরি করা হয়েছে।

নেতানিয়াহু ও মসকোভিচের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, বেআইনিভাবে স্বাধীনতা হরণ, সম্পত্তির ক্ষতি, গুরুতর ডাকাতি এবং পরিবহনযান ছিনতাইয়ের অভিযোগ আছে। এ বিষয়ে বিচারমন্ত্রী গুরলেক মন্তব্য করেন, গাজায় সংঘটিত অপরাধগুলি চাপা দেওয়া বা দায়ীদের দায়মুক্তির সুযোগ দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ‘জুলাই ৩৬’ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


ফেনীতে ‘জুলাই ৩৬’ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা, ২১ আগস্ট ২০২৬ : জুলাই ৩৬ স্মরণে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মানবিক ফেনী ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মো. বেলাল হোসেনের পরিচালনায় ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রিয়াদ পাটোয়ারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম ফয়সাল বলেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে যেমন মেধা বিকাশে সহায়ক হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে। এমন আয়োজন বার বার হোক। এমন সুন্দর আয়োজনের জন্য মানবিক ফেনী ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন খন্দকার বলেন, ‘মানবিক ফেনী ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। করোনার সময় থেকে এ সংগঠন কাজ করে আসছে। এ সংগঠন তখন চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে আসছিল। আগামীতেও এ সংগঠন সামাজিক সংগঠন হিসেবে কাজ করে যাবে।’

খেলায় ১৬ টি দল অংশ নিচ্ছে। আগামী ২৯ আগস্ট একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলি আবেদনে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে ৭ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


বদলি আবেদনে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে ৭ শর্ত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

তবে, শিক্ষকদের বদলির আবেদনের জন্য মানতে হবে ৭টি শর্ত। এই শর্তগুলো যদি পূরণ না হয়, তাহলে বদলির আবেদন করা যাবে না। আবেদন শুরু হওয়ার পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে এই শর্তগুলো এবং নির্দেশনা দেখা যায়।

বদলির আবেদনে যে ৭ শর্ত প্রতিষ্ঠা করা হয়েছে তা হলো:

১. একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানকে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার জন্য যদি নিজ জেলায় ৩টি বা তার বেশি প্রতিষ্ঠান খালি না থাকে, তাহলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে, যদি বর্তমান কর্মস্থল এবং নিজ জেলা একই হয়, তাহলে আবেদন করা যাবে না।

৪. ‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করার সময় বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল যোনে একই জেলায় হলে আবেদন করা যাবে না।

৫. ‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে, বর্তমানে কর্মস্থল এবং স্ত্রীর বা স্বামীর নিজ জেলা যদি একই হয়, তাহলে আবেদন করা যাবে না।

৬. আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। চাকরি মেয়াদ ২ বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।

৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নয়, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

এই শর্তগুলো যদি পূরণ না হয়, তাহলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আগ্রহী শিক্ষকদের আবেদন করার আগে নিজেদের তথ্য এবং যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বদলি আবেদনের বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলের মাধ্যমে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদন শুরুর আগে সংশ্লিষ্ট শিক্ষককে তাদের তথ্য এবং যোগ্যতা যাচাই করার কথা বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল স্বাস্থ্যসেবা জোরদারে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদ সৃষ্টির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


তৃণমূল স্বাস্থ্যসেবা জোরদারে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদ সৃষ্টির আহ্বান

সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদ সৃষ্টি করার দাবি রাখছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত আলোচনাসভায়, যা রাজধানীর আইএইচটি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছিল, এই দাবি উত্থাপিত হয়।

সভায় বক্তারা উল্লেখ করেন যে, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি স্তরে দক্ষ স্বাস্থ্যজনবল বৃদ্ধি না হলে প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানো কষ্টকর। এ জন্য প্রশিক্ষিত ডিপ্লোমা চিকিৎসা পেশাজীবীদের সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ তৈরির প্রয়োজন।

তারা জানান, ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ধারিত কর্মপরিধির আওতাভুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টির ফলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি আরো বৃদ্ধি করা সম্ভব।

আলোচনাসভায় স্বাস্থ্যসেবার বর্তমান চাহিদা, জনবল সংকট, তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার বিস্তৃতি এবং ডিপ্লোমা চিকিৎসা পেশাজীবীদের কর্মক্ষেত্র সম্প্রসারণসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী টি. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%