ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সউদী আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ১৩৪ ফ্লাইটে ২০ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত


সউদী আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ১৩৪ ফ্লাইটে ২০ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত

সউদী আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে সউদী আরবগামী সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে মোট ১৩৪টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভের মধ্যেই সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগোর ২৮টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দরগুলোর পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার কার্যক্রমে প্রভাব পড়ছে।এসআইপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা তিতুমীরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা তিতুমীরের

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে।

তিনি বুধবার (২১ অক্টোবর) রাজবাড়ী পৌরসভার মিলনায়তনে রাজবাড়ী জেলার সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের ব্যাংকিং খাতের যে পরিস্থিতি ক্ষমতাচ্যুত সরকার রেখে গেছে, তা পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। এছাড়াও, দেশ থেকে লুট করে নেওয়া ৪০ বিলিয়ন ডলার পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে, বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, দরিদ্র জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি, শিক্ষা ও চিকিৎসা সহ সামাজিক খাতে ধারাবাহিকভাবে সরকারি ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা উল্লেখ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক মনে করে, সরকার সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি নির্ধারণ করেছে। এসব সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাউশি কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪টি জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


মাউশি কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪টি জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে শারদীয় দুর্গাপূজার ছুটিতে বন্ধ রয়েছে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ৪টি জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হকের সই করা নির্দেশনাগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এই প্রেক্ষাপটে, ঢাকা মহানগরীসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

১) প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা এবং আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২) কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে অবিলম্বে অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩) শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪) প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

এই নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য বিষয়টিকে ‘অতিব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন মাসে তিন সংঘর্ষ, আহত ৯ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন মাসে তিন সংঘর্ষ, আহত ৯ শিক্ষার্থী

গত তিন মাসের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষগুলোর ফলে প্রায় ৯ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা এবং প্রক্টরিয়াল বডির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন।

প্রথম সংঘর্ষ: ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ করা হয়েছে, বহিষ্কৃত ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সংঘর্ষটি শুরু হয়।

ঘটনার সময় রাত ১২টার দিকে বিদ্রোহী হলের সামনে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফার সংঘর্ষে আহত হয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল আহমেদ জনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এর কয়েক ঘণ্টা পরে বুধবার (২৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে দ্বিতীয় দফার সংঘর্ষ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী রিজওয়ানুল করিম রাব্বী ছাত্রদলের এক পক্ষের হামলার শিকার হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুটেজে হামলাকারীদের হাতে লাঠি ও লোহার রড দেখা যায়।

এ হামলার পর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর উভয় পক্ষ আবারও অগ্নিবীণা ও বিদ্রোহী হলের সামনে মুখোমুখি হলে তৃতীয় দফার সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, রিজওয়ানুল করিম রাব্বী আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিকের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে তিন বছরের জন্য বহিষ্কার করে। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন বলে সূত্রে জানা গেছে।

দ্বিতীয় সংঘর্ষ: ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ঘটে। শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মামুন সরকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষটি ঘটে। এতে গুরুতর আহত হন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীম লাবিব।

রাতে অগ্নিবীণা হলের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাবিব মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। সেখানে প্রকাশ্যে গাঁজা সেবনের বিষয়টি নিয়ে সদস্যসচিবের অনুসারী রাশেদুল হাসান রাতুল চারুকলা বিভাগের দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আহ্বায়ক হাবিবের অনুসারী বলে জানা গেছে।

এরপর আহ্বায়ক হাবিবের একটি মিছিলে এ ঘটনার জের ধরে রাতুল ও সদস্যসচিবের অন্য অনুসারীদের মধ্যে আবারও বাক্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

এ ঘটনার সময় সদস্যসচিব মামুন সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে যুগ্ম আহ্বায়ক ইনানকে বিদ্রোহী হল থেকে অগ্নিবীণা হলের সামনে নিয়ে আসেন সদস্যসচিব ও তার অনুসারীরা। পরে অগ্নিবীণা হলের সামনে আহ্বায়ক হাবিবের অনুসারীরা উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহাবুল আলম ও সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মহিউদ্দিনের বিরুদ্ধে।

সংঘর্ষের পর এক পক্ষ অগ্নিবীণা হলে এবং অন্য পক্ষ বিদ্রোহী হলে অবস্থান নেয়। এ সময় পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তৃতীয় সংঘর্ষ: এনপিএল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ছয়

বুধবার (১৪ অক্টোবর) নজরুল প্রিমিয়ার লিগ (এনপিএল) টুর্নামেন্ট চলাকালে অন্য পক্ষের খেলার বল সীমানার ভেতরে চলে যাওয়াকে কেন্দ্র করে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এনপিএল টুর্নামেন্ট চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়। পরে খেলার মাঠ, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে ও পেছনে চার দফায় সংঘর্ষ হয়। আহত ছয় শিক্ষার্থীর মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুজনকে সেখানে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এনপিএল চলাকালে খেলার মাঠের বাউন্ডারির ভেতরে বল চলে যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজক ও বাউন্ডারির কাছে ফুটবল খেলতে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা ও গালিগালাজ হয়। খেলা শেষ হওয়ার পর বিরোধ মীমাংসার জন্য দুই পক্ষ একত্র হলে আবারও বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬ ব্যাচের শুভকে ২০ ব্যাচের এক শিক্ষার্থী চড় মারেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, এর প্রতিশোধ নিতে অগ্নিবীণা হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এনপিএল আয়োজক কমিটির সদস্য সিফাত, নাসিম ও আরেক খেলোয়াড়কে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন মাঠে ফুটবল খেলতে আসা ইংরেজি এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। পরে হামলাকারীরা কলা ভবনের সামনে অবস্থান নেন।

পরে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্য সিফাতের নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষার্থী কলা ভবনের সামনে গেলে প্রক্টরের উপস্থিতিতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কলা ভবনের সামনে অবস্থানরত ইংরেজি এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের একটি পক্ষ সেখান থেকে সরে যায়।

পরে তাদের খুঁজতে গিয়ে কলা ভবনের পেছনে তিনজনকে পেয়ে রড ও স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে তার সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন অভিযুক্ত শিক্ষার্থীরা বলে অভিযোগ উঠেছে।

এ সময় মারধরের ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের আরটিভির প্রতিনিধি আবু তাহেরের ওপরও চড়াও হন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, এ সময় তার মুঠোফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ভিডিও মুছে ফেলা হয়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে আহত ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থী রবিউল, সাকিব, রাফি ও রোমানকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য পক্ষের দিদারুল ইসলাম আঘাত পেয়ে ত্রিশাল মেডিকেল সেন্টারে ভর্তি হন। আর সিফাত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে।

সংঘর্ষ এড়াতে যা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সংঘর্ষ এড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম মন্তব্য করেছেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে সংঘর্ষ এড়াতে প্রথমে বিভাগগুলোকে দায়িত্ব নিতে হবে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাউন্সেলিং করা হলে তা অধিক কার্যকর হবে। কারণ, শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের নিয়ন্ত্রণে থাকে এবং শিক্ষকদের প্রতি তাদের যথেষ্ট সম্মান রয়েছে।

তিনি বলেন, শিক্ষকেরা নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করবেন, যাতে তারা কোনো ধরনের সংঘর্ষে না জড়ান। সিনিয়ররা যেন জুনিয়রদের স্নেহ করেন এবং জুনিয়ররা যেন সিনিয়রদের সম্মান করেন। এ ছাড়া শিক্ষার্থীদের সচেতন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিভি লটারি পুনরায় চালু, বাংলাদেশিরা আবেদন করতে পারবেন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ডিভি লটারি পুনরায় চালু, বাংলাদেশিরা আবেদন করতে পারবেন?

দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি আবারও চালু হতে যাচ্ছে। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় গত সোমবার দেশটির একটি ফেডারেল আদালত এ কর্মসূচি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ডিভি লটারির বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আগামী ২৯ অক্টোবরের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন গ্রহণের জন্য নির্ধারিত পোর্টাল চালুর তারিখ ১ নভেম্বর। নিবন্ধন কার্যক্রম অন্তত ৩০ দিন চালু থাকবে। এছাড়া, নির্বাচিত আবেদনকারীদের বিষয়ে নোটিশ দেওয়ার সময়সীমা ৩ ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

এবারের ডিভি লটারিতে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে কিনা, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও বিস্তারিত তথ্য প্রদান করেনি। আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০ হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী যাওয়ার কারণে দেশটি ডিভি কর্মসূচির জন্য অযোগ্য হয়ে পড়ে। মূলত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কমসংখ্যক অভিবাসী যান, সেসব দেশের নাগরিকদের অভিবাসনের সুযোগ বাড়াতে এ কর্মসূচি চালু করা হয়েছে।

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

আদালতের রায়ে আবেদনকারীদের যোগ্যতার শর্ত, সঠিক ওয়েবসাইটের ঠিকানা এবং আবেদনপদ্ধতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, ডিভি লটারিতে নির্বাচিত হওয়ার নিশ্চয়তা কিংবা অর্থের বিনিময়ে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিভি লটারির আবেদন সম্পূর্ণ বিনামূল্যে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টালের মাধ্যমে করতে হয়। তাই আবেদন করার আগে সরকারি নির্দেশনা যাচাই করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%