০১:৫৬ এম
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : তিনটি জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে।
নাটোর জেলার ডিসি আসমা শাহীন, গাইবান্ধা জেলার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুর জেলার ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট), বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাদের জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন