ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্য আফ্রিকার মিলিশিয়া নেতাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করল আইসিসি


মধ্য আফ্রিকার মিলিশিয়া নেতাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করল আইসিসি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক সেলেকা বিদ্রোহী নেতা মাহামাত সাইদ আবদেল কানিকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বুধবার আদালতের বিচারকেরা এই রায় প্রদান করেন। নির্যাতনসহ একাধিক অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ ছিল। সাইদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের সন্দেহভাজন সমর্থকদের আটকে রাখার একটি কারাগার পরিচালনা করতেন। প্রসিকিউটাররা অভিযোগ করেন, সেখানে বন্দিদের মারধর ও নির্যাতন করা হতো।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইদ শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। রায় ঘোষণার সময় প্রধান বিচারক মিয়াত্তা মারিয়া সাম্বা বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ে বোজিজের সমর্থক বলে মনে করা ব্যক্তিদের লক্ষ্য করে একটি পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ হিসেবে সাইদ ও অন্যরা বন্দিদের মারধর ও নির্যাতন করতেন। আদালত মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগে সাইদকে দোষী সাব্যস্ত করেছে, যার মধ্যে নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ অন্তর্ভুক্ত। তবে, যুদ্ধাপরাধের কয়েকটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। বিচারকরা জানিয়েছেন, এসব কথিত অপরাধ সংঘটিত হওয়ার সময় সংশ্লিষ্ট সশস্ত্র সংঘাত ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল, তাই ওই ঘটনাগুলো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করার আইনি ভিত্তি নেই। সাইদের বিরুদ্ধে কী সাজা দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি এবং এ বিষয়ে আলাদা একটি শুনানি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল

সেলেকা ছিল মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রধানত মুসলিম বিদ্রোহীদের একটি জোট। ‘সেলেকা’ শব্দের অর্থ সাঙ্গো ভাষায় ‘জোট’। ২০১৩ সালে দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে সেলেকা বিদ্রোহীরা ক্ষমতা দখল করে। তারা তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজেকে ক্ষমতাচ্যুত করে। সেলেকার ক্ষমতা দখলের পর দেশটিতে খ্রিস্টানদের প্রাধান্য থাকা ‘অ্যান্টি-বালাকা’ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে। এরপর দুই পক্ষের সংঘর্ষে দেশটিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। আইসিসি ২০১৪ সাল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্ত করে আসছে। এরই মধ্যে আদালত অ্যান্টি-বালাকা গোষ্ঠীর দুই নেতাকে দোষী সাব্যস্ত করেছে। তবে সাইদই প্রথম সেলেকা সদস্য, যাকে আইসিসি দোষী সাব্যস্ত করল।

বুধবার রায় ঘোষণার সময় সাইদ আদালতে উপস্থিত ছিলেন। তার পরনে ছিল জিনসের প্যান্ট ও নীল সোয়েটশার্ট। রায় পড়ার সময় তাকে কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। সাইদকে দোষী সাব্যস্ত করার বিষয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাইদের বিরুদ্ধে মামলার সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। নেলি আজুকাতেম বিশ্বাস করেন, তার ছেলে ও ভাইকে সেলেকা বিদ্রোহীরা অপহরণ করেছিল। রায়ের পর তিনি এটিকে ‘ছোট একটি জয়’ হিসেবে উল্লেখ করেছেন।

আরো পড়ুন

আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্ক, চাপের মুখে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি দক্ষ মানবসম্পদ : ববি হাজ্জাজ

রয়টার্সকে আজুকাতেম বলেন, সাইদকে দোষী সাব্যস্ত করার বিষয়টি তাকে কিছুটা স্বস্তি দিয়েছে। একই ধরনের অনুভূতি আরো অনেক ভুক্তভোগীর মধ্যেও তৈরি হয়েছে বলে তিনি জানান। তবে আদালত কয়েকটি অভিযোগ খারিজ করে দেওয়ায় সাইদের সাজা তুলনামূলক কম হতে পারে বলেও তিনি মনে করেন। সাইদের সাজা কত হবে, তা পরবর্তী শুনানিতে ঠিক করবে আন্তর্জাতিক অপরাধ আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর কাপুর

সঞ্জয় লীলা বানসালির নতুন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ থেকে প্রকাশিত হয়েছে অভিনেতা রণবীর কাপুরের প্রথম লুক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত পোস্টারে দেখা যায়, নীল গাড়িতে বসা রণবীরের একটি হাত রক্তাক্ত অবস্থায় রয়েছে। পোস্টারের সাথে জানানো হয়েছে, ছবিটি ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।

রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল অভিনীত এই বড় বাজেটের ছবিটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। পরিচালক বানসালি বর্তমানে ছবিটির সম্পাদনার কাজ করছেন।

ছবিটিতে রণবীর এবং ভিকি কৌশলকে দুই সেনাসদস্যের ভূমিকায় দেখা যাবে। আলিয়া ভাটকে কেন্দ্র করে একটি ত্রিকোণ প্রেম কাহিনি ফুটে উঠবে। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির পর এই প্রথম আবার বানসালির নির্দেশনায় কাজ করছেন রণবীর।

বর্তমানে রণবীর তার আগামী ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ৬ নভেম্বর মুক্তি পাবে। অন্যদিকে, আলিয়া ভাটকে শেষ দেখা গিয়েছিল ‘আলফা’ ছবিতে এবং ভিকি কৌশলকে দেখা গেছে ‘কেশরী চ্যাপ্টার ২’-তে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি জানালেন, নিজের নামে টুর্নামেন্ট আয়োজন করছে তিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


মেসি জানালেন, নিজের নামে টুর্নামেন্ট আয়োজন করছে তিনি

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। এই টুর্নামেন্টটি ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত হচ্ছে এবং এর দ্বিতীয় আসরে অংশগ্রহণ করবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। পূর্ববর্তী আসরে অংশ নিয়েছিল আটটি দল।

আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে এবারের মেসি কাপ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। বিশ্বের বিভিন্ন দেশের নামী ক্লাবগুলোর একাডেমি থেকে আসা তরুণ ফুটবলাররা এই দুই ভেন্যুতে মুখোমুখি হবে।

প্রথম আসরের তুলনায় এবার দলসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে তরুণ ফুটবলারদের আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ দেওয়া যায়। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের বিকাশেও ভূমিকা রাখতে চায় আয়োজকেরা।

ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসির কাছে টুর্নামেন্টটির গুরুত্ব তরুণদের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের নামে আয়োজিত এই প্রতিযোগিতা সম্পর্কে আর্জেন্টাইন তারকা বলেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’

এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে যাওয়ায় মেসি সন্তুষ্ট। বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবের তরুণ খেলোয়াড়দের এক জায়গায় এনে প্রতিদ্বন্দ্বিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

মেসি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে, যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’

এবারের মেসি কাপে অংশগ্রহণ করবে ইন্টার মায়ামি সিএফ, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, এফসি বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।

টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস। তবে অঞ্চলভেদে ম্যাচ দেখার সুযোগ নির্ভর করবে স্থানীয় সম্প্রচার-সুবিধার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পদ কমলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


সম্পদ কমলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে, নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত এক বছরে তার মোট সম্পদের পরিমাণ কমে গেছে।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। গত বছরের তুলনায় এই পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তার সম্পদ প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি কমেছে।

তবে, সম্পদের পরিমাণ কমলেও তালিকায় শাহরুখের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তার পরেই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তালিকায় পরবর্তী অবস্থানে আছেন সালমান খান ও হৃতিক রোশন।

শাহরুখ খানের বিপুল সম্পদের একটি বড় অংশ এসেছে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন বিনিয়োগ থেকে। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রিকেটভিত্তিক ব্যবসায় তার অংশীদারত্বও রয়েছে।

তবে, সম্পদের এই হিসাব আনুমানিক। বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের মূল্যায়নের ওপর ভিত্তি করে মোট সম্পদের পরিমাণ কমবেশি হতে পারে। তবুও, ২০২৬ সালের হিসাব অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন শাহরুখ খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ

নবীনদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। নতুন সহপাঠী, নতুন পরিবেশ ও নতুন শিক্ষাজীবনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো কলেজ ক্যাম্পাসজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।

নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে এবং ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎই আমাদের প্রত্যাশা।

মো. মোজাফফর হোসেন ও সুলতানা রাফিজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক লকিবুর রহমান মিয়া, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ কবিরুল আমল ও মো. বাবুল শিকদার।

এ সময় নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হতে পেরে তারা আনন্দিত। নবীন শিক্ষার্থীরা কলেজের শিক্ষাজীবনে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%