ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস


যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস

মার্কিন দূতাবাস ঢাকায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে কি কারণে। সতর্কবার্তা বলছে, যদি শিক্ষার্থীরা পড়াশোনা ছাড়েন বা ক্লাসে অনুপস্থিত থাকেন, তবে তাদের শিক্ষার্থী ভিসা বাতিল হয়ে যেতে পারে।

শনিবার (২২ আগস্ট) দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই বিষয়টিতে সচেতনতা দেওয়া হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এর ফলে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

এছাড়া, বার্তায় আরও বলা হয়েছে, সম্ভাব্য জটিলতা এড়ানোর জন্য সবসময় আপনার ভিসার শর্ত মানতে হবে এবং শিক্ষার্থী হিসেবে আপনার বৈধ অবস্থান বজায় রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র ওমরাহ সম্পন্ন করলেন আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


পবিত্র ওমরাহ সম্পন্ন করলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন।

তিনি বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরা পালন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।

 

এর আগে, তিনি বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ছাড়েন। এনসিপি মুখপাত্রের সঙ্গে এই সফরে এনসিপি নেতৃবৃন্দও রয়েছেন। সফরে এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরো কয়েকজন সফরসঙ্গী রয়েছেন।

 

ওমরা পালন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপি নেতৃবৃন্দ। এনসিপি মুখপাত্র এসময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন, এরপর তিনি মদীনা মুনাওয়ারায় যাবেন। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইউনিভার্স জয়ী পাকিস্তানের মিসবাহ আরশাদ সম্পর্কে যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


মিস ইউনিভার্স জয়ী পাকিস্তানের মিসবাহ আরশাদ সম্পর্কে যা জানা যাচ্ছে

ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ হিসেবে মিসবাহ আরশাদ নির্বাচিত হয়েছেন। এই মাধ্যমে তিনি পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন, যা তাঁর দেশের জন্য গর্বের একটি মুহূর্ত।

মনোনয়ন পর্বের চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে অসাধারণ উত্তর দিয়ে বিচারকদের মন জয় করেন মিসবাহ। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন, মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন, যিনি মিসবাহকে অফিসিয়াল স্যাশ পরিয়ে দেন। পরবর্তীতে, তাঁর পূর্বসূরি রোমা রিয়াজ মিসবাহর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

মিসবাহ আরশাদ কে?

মিসবাহ আরশাদ একজন মনোবিজ্ঞানের শিক্ষার্থী।

আরশাদ এর আগে বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি আন্তর্জাতিক পর্যায়েও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে ২০২৩ সালে জাপানে অনুষ্ঠিত ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন। মিসবাহ শুধুমাত্র মনোবিজ্ঞানের শিক্ষার্থী নন, বরং তিনি একজন মডেলও।

তিনি ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ক বিভিন্ন কনটেন্টও তৈরি করেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির মাধ্যমে প্রকাশিত হয় যে, তিনি ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। নতুন সংস্কৃতি, স্থানীয় খাবার এবং প্রকৃতির মাঝে সময় কাটানো তার অন্যতম প্রিয় বিষয়। মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর মুকুট জয়ের পর, ইনস্টাগ্রামে তিনি জানান, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

তিনি বিশ্বাস করেন যে, শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন সম্ভব। ২০২৬ সালের জুলাইয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে পাকিস্তানের লাহোরের একটি স্কুল পরিদর্শন করতে দেখা যায়।

সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিসবাহ বলেন, বিভিন্ন স্কুল পরিদর্শন, তাদের সঙ্গে সাক্ষাৎ, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া, এবং পাকিস্তান নিয়ে বিভিন্ন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা জানার পর, তিনি উপলব্ধি করেন যে, মেয়েদের শিক্ষায় বিনিয়োগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিনিয়োগগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

মিসবাহ আরশাদ লিখেছেন, ‘বছরের পর বছর আমি একটি বিষয় শিখেছি, ব্যর্থতা কখনোই ঠিক করে দেয় না আপনি বিজয়ী কি না। আসল বিষয় হলো আশা ধরে রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া এবং প্রতিটি ধাপে নিজেকে আরও ভালো করে তোলা।’

তিনি আরও জানান, অনুষ্ঠানে পরা সাদা গাউনটি আশার প্রতীক। এটি তাঁকে তাঁর স্বপ্নের প্রতি বিশ্বাস কখনো না হারানোর কথা মনে করিয়ে দেয়। মিসবাহ জানালেন, গাউনটিতে থাকা রয়্যাল ব্লু রঙের ক্রিস্টালগুলো শিক্ষা ও জ্ঞানের প্রতীক। শেখা এবং নিজেকে উন্নত করার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, এগুলো তা প্রকাশ করে।

নিজের যাত্রা সম্পর্কে মিসবাহ লিখেছেন, ‘কখনো কখনো জয় পাওয়ার পরই বোঝা যায়, আসলে পুরো যাত্রাটিই ছিল সবচেয়ে বড় পুরস্কার। এই পথে বিভিন্ন আবেগের মধ্য দিয়ে যেতে হয়, নিয়মিত পরিশ্রম করতে হয়, অনেক কিছু শিখতে হয় এবং অনেক সুন্দর মানুষের সঙ্গে পরিচয় ঘটে। এসব অভিজ্ঞতাই মানুষকে নিজের মানবিক অনুভূতির আরও কাছে নিয়ে যায়।’

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আগামী ২৪ নভেম্বর ২০২৬ সালে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা। এজন্য বিভিন্ন দেশের স্থানীয় ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করছে।

ইনস্টাগ্রামে মিস ইউনিভার্স পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬-এর নতুন বিজয়ী মিসবাহ আরশাদ। সৌন্দর্য, আত্মবিশ্বাস, মার্জিত আচরণ ও দৃঢ় সংকল্প নিয়ে তিনি এখন বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।’

সংস্থাটি আরও জানায়, আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় মিসবাহ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের পাহাড়ি ঢলের কবলে দীঘিনালা, সবচেয়ে বড় দুশ্চিন্তায় কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


ফের পাহাড়ি ঢলের কবলে দীঘিনালা, সবচেয়ে বড় দুশ্চিন্তায় কৃষক

এক মাসের ব্যবধানেই আবারও উজানের পাহাড়ি ঢল ও আকস্মিক ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল। মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমন চাষিরা। পানিতে ডুবে গেছে সদ্য রোপণ করা ও বেড়ে ওঠা আমনের ক্ষেত।

শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূধি চাকমা। তাঁর দাবি, চলতি মৌসুমে এত অল্প সময়ে এর আগে এত বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অস্বাভাবিক স্বল্পসময়ের এই ভারী বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। মাইনী নদীর পাশাপাশি বিভিন্ন পাহাড়ি ছড়ায় হঠাৎ পানির স্রোত বেড়ে গিয়ে অনেকটা ‘ফ্ল্যাশ ফ্লাড’ পরিস্থিতির সৃষ্টি হয়। বোয়ালখালী ছড়ার পানি বেড়ে জামতলীসহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

পানি উঠে গেছে বসতঘর ও স্থানীয় সড়কেও। দীঘিনালা-মেরুং সড়কের বিভিন্ন অংশে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কেও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে মাইনী ও সাজেকের সঙ্গে দীঘিনালার যোগাযোগ ব্যবস্থায়।

তবে যোগাযোগ সংকটের চেয়েও বড় দুশ্চিন্তা এখন কৃষকদের ঘিরে। গত বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের পানির নিচে আমনের ক্ষেত। অনেক কৃষক ধারদেনা ও কষ্টের জমানো টাকা দিয়ে জমিতে আমন আবাদ করেছিলেন। কয়েক ঘণ্টার পানিতেই সেই স্বপ্ন এখন ভেসে যাওয়ার উপক্রম।

এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত বন্যায় যে ক্ষতি হয়েছিল, তা এখনো পুষিয়ে উঠতে পারিনি। এবার ভেবেছিলাম আমনের ধান দিয়ে সেই ক্ষতি কিছুটা কাটিয়ে উঠব। কিন্তু আবারও পানি এসে ক্ষেত ডুবিয়ে দিল। এখন সংসার চালানোই কঠিন হয়ে যাবে।”

চৌমুহনী এলাকার বাসিন্দা মিথুন দাস বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের ভেতর পানি। দীঘিনালায় অনেক বন্যা দেখেছি, কিন্তু আগে আমাদের ঘরে পানি ঢোকেনি। মাত্র তিন-চার ঘণ্টার বৃষ্টিতে এবার ঘরে পানি উঠে গেছে। আশপাশের পাহাড়ি ছড়াগুলোতেও প্রচণ্ড স্রোত।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক কৃষক আমন ধানের পাশাপাশি সবজি ও অন্যান্য ফসলের আবাদও করেছেন। হঠাৎ ঢলে এসব ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার শঙ্কা, অন্যদিকে নতুন করে জমি প্রস্তুত ও চাষাবাদের খরচ জোগাড়ের চিন্তায় দিশেহারা তারা।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পানি চলাচলের প্রাকৃতিক পথ দখল করে বসতি স্থাপন, অপরিকল্পিতভাবে ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া এবং ছড়া-খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই দীঘিনালার নিম্নাঞ্চলে দ্রুত পানি জমে যাচ্ছে।

তাদের মতে, প্রতিবার বন্যার পর ত্রাণ বিতরণ করে সাময়িকভাবে মানুষের পাশে দাঁড়ানো হলেও দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে না। এতে কৃষকের ক্ষতি ক্রমেই বাড়ছে।

একাধিক কৃষক বলেন, বারবার বন্যায় ফসল নষ্ট হলে শুধু ত্রাণ দিয়ে কৃষকের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কৃষিজমি রক্ষায় স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা ও পাহাড়ি ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পানি নেমে গেলেও কৃষকের ক্ষতি সহজে কাটবে না। গত বন্যার ক্ষত শুকানোর আগেই নতুন করে ফসলহানি হওয়ায় অনেক কৃষক এবার ঋণের বোঝায় পড়ার শঙ্কা করছেন। তাই ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব করে কৃষকদের জন্য দ্রুত কৃষি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে বাতিল হবে ভিসা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে বাতিল হবে ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কী কী কারণে বাতিল হতে পারে, তা জানিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২২ আগস্ট) দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।

বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%