১২:০৮ এম
মৌলভীবাজার জেলার মাধ্যমিক স্তরে ২০২৬ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গলের হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন।
৫ অক্টোবর মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র
এই অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ে মিলিয়ে জেলার আটজন শিক্ষককে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলা থেকে মাধ্যমিক স্তরে একমাত্র শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আল আমিন। তিনি জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
মোহাম্মদ আল আমিন এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে তিনি ২০২৫ ও ২০২৬ সালে জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করেছেন।
একই শিক্ষক পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে তাঁর এই অর্জনকে বিশেষ সাফল্য হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আরও পড়ুন: চট্টগ্রামে মহাষষ্ঠীতে শুরু হল ১,৯৪৯ মণ্ডপে দুর্গাপূজা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন