ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন এফ-১৬ভি যুদ্ধবিমান


চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে তাইওয়ান প্রথম চালানের দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০১৯ সালে স্বাক্ষরিত ৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির আওতায় মোট ৬৬টি নতুন যুদ্ধবিমান সরবরাহের মধ্যে এই দুটি বিমান প্রথমবারের মতো তাইওয়ানে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার যুদ্ধবিমান দুটি তাইওয়ানের পাহাড়ি পূর্ব উপকূলের তাইতুং-এর চিহ্যাং বিমান ঘাঁটিতে এসে পৌঁছায়। চীনের সামরিক হুমকির কারণে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার উদ্দেশ্যে এই যুদ্ধবিমানগুলো আনা হয়েছে।

সফটওয়্যার সমস্যার কারণে কয়েক মাস দেরি হওয়ার পর অবশেষে যুদ্ধবিমানগুলো পৌঁছেছে। তাইওয়ানের বিমান বাহিনীকে প্রতিদিন চীনের সামরিক বিমানগুলোর ওপর নজর রাখতে আকাশে উড়তে হয়। এই নতুন দুটি বিমান তাদের বাহিনীকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে।

আরও পড়ুন: লন্ডনে ব্যবসায়ীদের মিলনমেলা, ২০ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন প্রায়ই নিজেদের অংশ হিসেবে দাবি করে। ফলে তাইওয়ানকে চীনের সামরিক হুমকির মুখে প্রতিনিয়ত থাকতে হয়।

যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পৃষ্ঠপোষক এবং অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত। তবে অস্ত্রগুলো পেতে দেরি হওয়ায় তাইওয়ান এর আগে অসন্তোষ প্রকাশ করেছে।

এই সরবরাহটি এমন এক সময়ে সম্পন্ন হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এই বিষয়ে পুনর্ব্যক্ত করেছেন যে, তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মিত্রদের নিরাপত্তা ও সমৃদ্ধি রক্ষায় অঙ্গীকারবদ্ধ, এবং এর মধ্যে তাইওয়ানও অন্তর্ভুক্ত।

ফেসবুকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে লিখেছেন, ‘তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে এ এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।’ তিনি এই সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদও জানিয়েছেন।

আরও পড়ুন: ডেটা সেন্টার কেন সামরিক হামলার লক্ষ্যবস্তু হচ্ছে

তাইপের সংসদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু জানিয়েছেন, আরো নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান শিগগিরই আসছে, যদিও তিনি এর কোনো বিস্তারিত বিবরণ দেননি।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে লকহিড মার্টিনের ৮শ কোটি ডলারের এফ-১৬ভি যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়। এর ফলে তাইওয়ানের এফ-১৬ যুদ্ধবিমানের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।

গত মে মাসে চীনে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে, তিনি তাইওয়ানের জন্য একটি নতুন ১৪০০ কোটি ডলারের প্যাকেজ স্থগিত রেখেছেন, যদিও তিনি ২০২৫ সালের ডিসেম্বরে ১১০০ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করেছিলেন।

আরও পড়ুন: ম্যাক্রোঁকে আরাঘচির খোঁচা, ‘ফ্রান্সের ভবিষ্যৎ প্রজন্মের কথা শুনুন’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধন কমিটি বিভিন্ন শ্রেণী-পেশার মতামত নেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


সংবিধান সংশোধন কমিটি বিভিন্ন শ্রেণী-পেশার মতামত নেবে

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নেবার জন্য পর্যায়ক্রমে তাদের আমন্ত্রণ জানাবে। সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কমিটি বিশেষজ্ঞ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সাথে সম্পৃক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তিদের পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানাবে এবং তাদের মতামত গ্রহণ করবে।

আজ রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদানকারী শ্রমজীবী মানুষের প্রতিনিধিগণ এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব কমিটিতে উত্থাপন করেন। কমিটি বৈঠকে আলোচনা থেকে বাদ পড়া কারো লিখিত প্রস্তাব থাকলে সেটি কমিটিতে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কমিটির সদস্য সাকিলা ফারজানা, এমপি এবং মো. মাহমুদুল হক রুবেল, এমপি উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, সংবিধান সংশোধন সম্পর্কিত বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো এবং লিখিত আকারে কমিটিতে পাঠানো প্রস্তাবগুলো কমিটির প্রস্তুতকৃত রিপোর্টে অন্তর্ভুক্ত থাকবে।

বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।

রোববার (৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাতে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী এবং বহুমাত্রিক করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে মোটরসাইকেল চালিয়ে কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


কিশোরগঞ্জে মোটরসাইকেল চালিয়ে কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাইসুল ইসলাম সালফি (১৪) নামের এক স্কুলছাত্র। রবিবার (৪ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শনিবার (৩ অক্টোবর) বাজিতপুর পৌরসভার সামনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ফলে সালফি আহত হয়।

রাইসুল ইসলাম সালফি বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। সে বাজিতপুর উপজেলার বলিয়ারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিল্পী আক্তার ও রফিকুল ইসলাম রোকন দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ, পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে সালফি নিজেই তার বাবার মোটরসাইকেল চালিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোচিংয়ে যাচ্ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় সালফির। প্রথমে তাকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিক্যালে স্থানান্তরিত করা হলে রবিবার তার মৃত্যু ঘটে।

সালফির মৃত্যুর খবর শুনে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে স্তব্ধ হয়ে পড়ে। এলাকাবাসী সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীসহ সাধারণ পথচারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অনেকে অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেলের মতো যানবাহন তুলে দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

বাজিতপুর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করা হয়েছে। নিহত স্কুলছাত্রের পরিবার মামলা করতে চাইলে তা গ্রহণ করা হবে।

ওসি বলেন, ‘বাচ্চাদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া পরিবারের একটি বড় ভুল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


সন্দ্বীপে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) এনাম নাহার মোড়ের ভাই ভাই হোটেলের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নিড বাংলাদেশ এলাকায় একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রথমে ৯ জন এবং পরবর্তী সময়ে ৮ জনকে মামলায় আসামি করা হয়েছে। তবে মামলায় আসামি করা ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা।
তারা বলেন, রাজনৈতিকভাবে হয়রানি ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্র ও যুবনেতা তসলিম উদ্দিন, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার ও ইউছুপ, সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন, দপ্তর সম্পাদক শওকত আকবর, সহদপ্তর সম্পাদক মাইনউদ্দীন ফয়সাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, হারামিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামীম আফগানী ও যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে তারা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নিরপরাধ নেতাকর্মীদের মামলা থেকে অব্যাহতি এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%