ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানে তাপপ্রবাহে প্রায় পুরো দেশে সতর্কতা


জাপানে তাপপ্রবাহে প্রায় পুরো দেশে সতর্কতা

জাপানের বিভিন্ন শহরে প্রথমবারের মতো 'নিষ্ঠুর গরম দিন' ঘটেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপপ্রবাহ সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য এ বছর নতুন আবহাওয়াবিষয়ক পরিভাষা চালু করা হয়। দেশটির প্রায় সম্পূর্ণ অঞ্চলজুড়ে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, মঙ্গলবার দেশের মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই অবস্থাকে 'কোকুশোবি' বলা হচ্ছে, যার অর্থ 'নিষ্ঠুর গরম দিন'।

টোকিও থেকে বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। বুধবার নাগোয়াসহ মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এবং পূর্বাঞ্চলে টোকিওর আশপাশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও অধিক ছিল।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ৪১টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থা। বিশেষভাবে বিপুলসংখ্যক বয়স্ক মানুষকে শীতল পরিবেশে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় দমকল বিভাগের এক মুখপাত্র এএফপিকে জানান, টোকিওর উত্তরে গ্রামীণ তোচিগি অঞ্চলে মঙ্গলবার ৮৫ বছর বয়সী এক ব্যক্তিকে তার খামারের গ্রিনহাউসের ভেতরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, 'গ্রিনহাউসের ভেতরে প্রচণ্ড গরম ছিল।'

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বুধবার জনগণকে এই তীব্র তাপপ্রবাহকে 'দুর্যোগ' হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

সংস্থাটি বলেছে, 'জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা বাড়ছে। সারা দেশে তীব্র গরম অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।'

তারা আরও জানিয়েছেন, 'অনেক মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, এমনকি মৃত্যুও ঘটছে। তাই, এ তীব্র তাপপ্রবাহকে 'দুর্যোগ' বলা মোটেও অতিরঞ্জিত হবে না।'

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে জাপানসহ বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের ঘটনা বেশি ঘন ঘন ও বেশি মাত্রায় ঘটছে।

গত বছর দেশটি ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার করেছে।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

জাপানের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ২০২৫ সালের ৫ আগস্ট রেকর্ড করা হয়েছে। সেদিন টোকিওর উত্তরে ইসেসাকি শহরে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে মাদক কারবারে জড়িত তিনজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


পঞ্চগড়ে মাদক কারবারে জড়িত তিনজনের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক বিক্রি করার সময় তিনজন ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী মঙ্গলবার (২১ জুলাই) রাতে এ রায় প্রদান করেন। এ সময় পুলিশ তাদের কাছে ৫০ গ্রাম গাঁজাসহ সেবনের জন্য মালামাল জব্দ করেছে। পরে বুধবার (২২ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ব্যাপারটি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- উপজেলার রাধাঁনগর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার সুব্রত চন্দ্র (২৩), আরমান আলী (২২) ও লিয়াকত আলী (২৫)।

ভ্রাম্যমাণ আদালত ও আটোয়ারী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ সুব্রত চন্দ্র, আরমান আলী ও লিয়াকত আলীকে পুলিশ আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদকসংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে মাদকের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ, নতুন শুল্ক আরোপের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ, নতুন শুল্ক আরোপের প্রস্তুতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক আমদানি শুল্কের মেয়াদ শেষ হচ্ছে এই সপ্তাহেই। এর আগে, শিগগিরই কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন।

গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠায় ৬০টি বাণিজ্য অংশীদারকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। আদালতে আইনি সমস্যা আসার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাণিজ্যনীতি নতুনভাবে গড়ে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন শুল্ক আসবে কি না— এমন প্রশ্নের জবাবে সিএনবিসিকে গ্রিয়ার বলেন, 'আমরা খুব শিগগিরই কিছু পদক্ষেপ দেখতে পাব।' তবে তিনি কোনো নির্দিষ্ট সময়সূচি দেয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে, ট্রাম্পের আরোপ করা একগুচ্ছ শুল্ক বাতিল করে দেয়ার পর, তিনি ১০ শতাংশের বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। কিন্তু, শুক্রবার এ শুল্কের মেয়াদ শেষ হচ্ছে।

বিশ্লেষকরা ধারণা করছেন, জোরপূর্বক শ্রমের অভিযোগে নতুন শুল্ক যেটি ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ হারে আরোপিত হবে, সেটিই অস্থায়ী এ শুল্কের স্থান নেবে।

এ অবস্থায়, ট্রাম্প আবারো যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে শুল্ক ব্যবহারের চেষ্টা করছেন। এতে পাল্টা পদক্ষেপ ও কূটনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত সপ্তাহে, যুক্তরাষ্ট্র ব্রাজিলের কিছু পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছে। সোমবার কানাডার বহু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে, যা ৩০ দিনের মধ্যে কার্যকর হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার বলেছেন, তারা সব ধরনের বিকল্প বিবেচনা করছেন। তিনি জানান, সম্ভাব্য একটি চুক্তি সম্পর্কে গ্রিয়ারসহ ট্রাম্প আগামী কয়েক সপ্তাহে আলোচনা আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

ট্রাম্প মঙ্গলবার আমদানিকৃত জেনেরিক ওষুধের ওপর নতুন খাতভিত্তিক ১০০ শতাংশ শুল্ককারী ঘোষণা দিয়েছেন। এটি ২০২৮ সালের আগস্ট থেকে কার্যকর হবে এবং ২০২৯ সালে এ হারের পরিমাণ ২০০ শতাংশে উন্নীত হবে।

তবে, আপাতত যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধ উৎপাদন স্থানান্তর করার সুযোগ তৈরি করতে ট্রাম্প জানাচ্ছেন যে ২০২৬ সালের আগস্ট থেকে এ শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে।

-জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বেগ-

গ্রিয়ার উল্লেখ করেছেন, জোরপূর্বক শ্রম বিষয়ক নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাণিজ্যকে প্রভাবিত করবে। ফলে, বাণিজ্য উত্তেজনা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।

জোরপূর্বক শ্রম রোধে পদক্ষেপ গ্রহণের জবাবে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ অংশীদার দেশগুলোর পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে, চীন, ভারত ও জাপানসহ ৪০টির অধিক বড় অর্থনীতির পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, এ ধরনের ভিত্তিতে আরোপিত শুল্ককে তারা 'অযৌক্তিক' মনে করে।

-কানাডার ওপর চাপ-

কানাডার ওপর যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ৫০ শতাংশ শুল্ক, এমন সময়ে আসছে যখন উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর আলোচনা ত্বরান্বিত হয়েছে। সম্প্রতি, ওয়াশিংটন বর্তমান আকারের চুক্তিটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ) যৌথভাবে পর্যালোচনার অংশ হিসেবে গ্রিয়ার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মেক্সিকো সফর করবেন। কিন্তু, কানাডার সঙ্গে আলোচনা তুলনামূলক ধীরগতিতে এগিয়েছে। মঙ্গলবার, কার্নি ওয়াশিংটনে আলোচনার জন্য যাওয়ার কোনো ইঙ্গিত দেননি।

কিছু আইনজীবীর মতে, ১৯৩০ সালের ট্যারিফ আইনের ৩৩৮ ধারা প্রয়োগ করে ট্রাম্প ইউএসএমসিএ আলোচনায় কানাডার ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন। ডরসি অ্যান্ড হুইটনির বাণিজ্য আইনজীবী ডেভ টাউনসেন্ড বলেছেন, উচ্চ শুল্ক 'কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা উৎসাহিত করবে, অথবা সমঝোতা না হলে তার প্রতিক্রিয়া হিসেবে, কিংবা উভয় উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হচ্ছে।' তিনি উল্লেখ করেছেন, এখন প্রশ্ন হলো দুই পক্ষ কি উত্তেজনা এবং পাল্টা পদক্ষেপের এক নতুন চক্র শুরু করবে?

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউএসএমসিএর আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কানাডার যেসব পণ্য এ শুল্কের আওতায় পড়বে, সেগুলো কোন ছাড় পাবে না।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া নিয়ে কানাডার বিরুদ্ধে তার আগের হুমকির সঙ্গে নতুন শুল্কের কোনো সম্পর্ক নেই।

-ব্রাজিলের সঙ্গে উত্তেজনা-

অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে ব্রাজিলের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের পরিকল্পনারও খুব তীব্র সমালোচনা করেছে ল্যাটিন আমেরিকার দেশটি। এ শুল্ক বুধবার থেকে কার্যকর হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন সামনে থাকায় এটি নির্বাচনী প্রচারের বড় ইস্যু হয়ে উঠছে।

গরুর মাংস, কফি এবং কিছু উড়োজাহাজের যন্ত্রাংশসহ কয়েকটি পণ্য এ শুল্কের বাইরে থাকবে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না এমন কিছু পণ্যেরও ছাড় দেওয়া হবে।

যাহোক, ব্রাজিলে আমেরিকান চেম্বার অব কমার্স সম্প্রতি সতর্ক করেছে যে, ওয়াশিংটনের এ পদক্ষেপের পর ব্রাজিল এমন দেশগুলোর কাতারে চলে যাবে, যারা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ‘সবচেয়ে কঠোর শর্তের’ মুখোমুখি হচ্ছে। এতে ১১ বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে শিশু জান্নাতুল হত্যা মামলার আসামি রবিউলের ২ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


নড়াইলে শিশু জান্নাতুল হত্যা মামলার আসামি রবিউলের ২ দিনের রিমান্ড

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘাতক রবিউল সিকদার রবির (৩৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) সকাল থেকে আসামির ২ দিনের রিমান্ড শুরু হয়। এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পুলিশ আসামি রবির বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করলে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান বুধবার সকালে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিকে, যে মামলার একমাত্র আসামি, জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার নড়াইল সদর থানায় নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

অপরদিকে বুধবার দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ব্যানার ও বিভিন্ন দাবিসংবলিত প্লেকার্ড হাতে নিয়ে বক্তারা অভিযুক্ত রবিউল সিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের নিষ্পাপ শিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ঘরের ভেতর আটকে রেখে পাশবিক অত্যাচার ও হত্যা করা হয়েছে। এমন জঘন্য ও নারকীয় হত্যাকাণ্ড কোনোভাবেই সহ্য করার মতো নয়। অপরাধীকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা যেন না ঘটে, সেদিকে কঠোর নজর দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করে অপরাধীর ফাঁসি নিশ্চিত না করা হলে নড়াইলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) বিকেলে জান্নাতুলের বাবা মফিজুর রহমান স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করার সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল সিকদার তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যান। ঘণ্টাখানেক পর জান্নাতুল বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

নিহত জান্নাতি দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘাতক রবিউলের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে নড়াইল। বৃষ্টির তোয়াক্কা না করে এসপি অফিসের সামনে নড়াইল-মাইজপাড়া-মাগুরা সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা। পাশাপাশি নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের দত্তপাড়া এলাকায় টানা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরবর্তীতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রবিউলের দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত রবিউলের কাছে মোবাইল ফোন না থাকা সত্ত্বেও পুলিশ সর্বোচ্চ প্রযুক্তি ও সক্ষমতা ব্যবহার করে তাকে দ্রুততম সময়ে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আসামির বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে। রবিউলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আইনি সব ধরনের সহযোগিতা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সিটিতে ডিবি পুলিশের সফল অভিযান: ডাকাতির সরঞ্জামসহ ৩৩ মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


বরিশাল সিটিতে ডিবি পুলিশের সফল অভিযান: ডাকাতির সরঞ্জামসহ ৩৩ মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার

বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ডাকাতির বিপুল পরিমাণ সরঞ্জামসহ এক দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি হত্যামামলাসহ অন্তত ৩৩টি মামলার এজাহারভুক্ত আসামি।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরের সময় ২২ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া ও তেমাথা পশ্চিম বগুড়া জামে মসজিদের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ওই এলাকাতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে এলাকাটিতে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ানো ওই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হন ডিবি সদস্যরা।

এদিকে, দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসা চিহ্নিত এই দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সময়োপযোগী ও সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ এলাকাবাসী।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%