১২:০৫ পি.এম
লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব এল-মানদেব প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক নৌচলাচল থমকে গেছে। গত শুক্রবার এখানে ২৮টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছিল। কিন্তু গতকাল রবিবার সেই সংখ্যা কমে মাত্র ১৮টিতে নেমে এসেছে।
এর পিছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের সংঘাত ও লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি রয়েছে। এই কারণে অনেক নাবিক প্রাণের ঝুঁকি নিয়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে চাইছেন না।
কেপলারের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার ফলে এই জলপথের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য হয়েছে। যার ফলে জাহাজ চলাচলে প্রভাব পড়েছে। গত শনিবারও ২৭টি জাহাজ চলাচল করেছিল। কিন্তু রবিবারের হামলার পর আতঙ্কের মাত্রা বেড়ে গেছে।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
সপ্তাহের শুরুতে চরম ঝুঁকি সত্ত্বেও দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার সফলভাবে প্রণালিটি অতিক্রম করেছে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত যদি অব্যাহত থাকে তাহলে তেলবাহী ট্যাঙ্কারসহ বাণিজ্যিক জাহাজের চলাচল আরও কমে যেতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল সাময়িকভাবে স্থবিরও হয়ে পড়তে পারে।
বিশ্লেষকদের উপলব্ধি অনুযায়ী, আঞ্চলিক সংঘাতের জেরে ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েল ও সৌদি আরব-সম্পৃক্ত বা তাদের সমর্থিত জাহাজকে লক্ষ্যবস্তু করতে যাওযার কারণে পুরো এলাকায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন