ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অতঃপর...


১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অতঃপর...

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে ১১ জন জেলেসহ মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। তাদের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন— বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)। এখনও নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)। উদ্ধারের পর বায়েজিদ জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার (৪ জুলাই) রাতে ১১ জন জেলেকে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে গিয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে প্রবল স্রোত ও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। তারা ট্রলার ও একটি বয়া ধরে প্রায় ৬ ঘণ্টা ভেসে ছিলেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি ট্রলার তাদের উদ্ধার করে। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলা দেখার পর সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


খেলা দেখার পর সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন (২০) একই গ্রামের হোসেন মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন, এবং তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সোমবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের বাবা হোসেন মিস্ত্রী বলেন, ছেলে ব্রাজিল দলের সমর্থক ছিল। গতকাল রাতে খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর তার মন খারাপ ছিল। এরপর নিজ ঘরে ঘুমাতে যায়। সকাল দেরি হলে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে দেখ‌তে পাই, গলায় ওড়না দেওয়া অবস্থায় ঝুলছে। ব্রাজিল হেরে যাওয়ায় সে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণে নিশ্চিত করে কারণ বল‌তে পারছি না।

স্বজনদের ভাষ্য, বছর খানেক আগে রতন বিয়ে করেছিলেন। বাড়ির পাশে শ্বশুরবাড়ি। কন্যাসন্তান হওয়ার পর থেকে তাঁর স্ত্রী সেখানে রয়েছে। ঘটনার সময় রতন ঘরে একাই ছিলেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আত্মহত্যা মানসিক রোগ। পছন্দের টিম হারার জন্যে সে আত্মহত্যা করেছ এমনটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে কারও কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়ে‌ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ‌‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

সোমবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়! 

তিনি লেখেন, গত দুই বছর কীভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেকুলার-মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আশকারায়-‘শরিকানা’য় এসকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামি’-‘ঐতিহ্যবাদী’-‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালালো-সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।

image

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা আরও লেখেন , আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাপট দেখিয়ে জয় পেল মীর মুগ্ধ ও আবু সাঈদ টিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


দাপট দেখিয়ে জয় পেল মীর মুগ্ধ ও আবু সাঈদ টিম

 

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি রক্ষার্থে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)’ আয়োজন করেছে ‘পিআরইউ-শহীদ ওয়াসिम আকরাম ফুটবল ফেস্ট-২০২৬’। রবিবার নগরীর কালামিয়া বাজার কে বি টার্ফে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পিআরইউ আহ্বায়ক হাসান মুকুল ও সদস্যসচিব ইমরান এমির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন।

এ সময় বক্তব্য রাখেন পিআরইউ সদস্য নুর উদ্দিন খান সাগর, তৌহিদুল ইসলাম, জহিরুল ইসলাম এবং নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খান। বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সাংবাদিকদের এই ইতিবাচক ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মাঠের লড়াইয়ে উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় শহীদ মীর মুগ্ধ টিম ও ব্রাজিল সমর্থক টিম। এই খেলায় ৭-১ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিল সমর্থক টিমকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ মীর মুগ্ধ টিম। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে শহীদ আবু সাঈদ টিম ও আর্জেন্টিনা সমর্থক টিম। এই ম্যাচেও নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আর্জেন্টিনা সমর্থক টিমকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে শহীদ আবু সাঈদ টিম।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি এবং কৃষক কার্ডধারীদের জন্য সরকারের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


ফ্যামিলি এবং কৃষক কার্ডধারীদের জন্য সরকারের পরিকল্পনা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ৪১ লাখ ফ্যামিলি কার্ডধারী এবং ৪৩ লাখ কৃষক কার্ডধারীদের নিয়ে একটি শক্তিশালী গ্রামীণ অর্থনেতিক কাঠামো তৈরি করা হবে। সরকারের এই পরিকল্পনার আওতায় কৃষককার্ড, ফ্যামিলি কার্ড এবং তৃণমূল পর্যায়ে খাল খনন, শিক্ষা বিস্তারে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬' উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দ্বারা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তথ্য প্রকাশ করেন। সভায় মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের দিবসের ‘প্রতিপাদ্য’ ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।

এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, ‘পল্লী উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকল সেক্টরকে তৃণমূল পর্যায়ে আমরা কাজে লাগাব, যাতে গ্রামীণ অর্থনীতি এক নতুন পর্যায়ে চলে আসে। আমরা গ্রামীণ উন্নয়নকে উচ্চ শিখরে নিয়ে যাব।’

পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনাদের কাজ সরকারের মাধ্যমে সহজতর করা হয়েছে। এই অর্থবছরে টার্গেটেড গ্রুপ হিসেবে ৪১ লাখ পরিবারের প্রধান নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সেই কার্ডধারী নারীদের সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া, এই অর্থবছরে ৪৩ লাখ কৃষককে 'কৃষক কার্ড' প্রদান করা হবে এবং অর্থ সহায়তা দেওয়া হবে। ঐ কার্ডধারীদের ঐক্যবদ্ধ করে তুলতে হবে।'

বক্তব্যের শুরুতে তিনি আরও বলেন, ‘শিশুকাল থেকে যে গ্রাম আমি দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে উন্নয়ন হয়েছিল, তার ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া চালিয়ে গিয়েছিলেন। আমরা আবার সেখানে ফিরে যেতে চাই। আমি এমন গ্রাম চাই যেখানে সঠিক সমিতি এবং সঠিক পল্লী ব্যবস্থাপনা থাকবে এবং গ্রামবাসীর মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে।'

তিনি বলেন, 'আমরা গ্রামীণ উন্নয়নে সবুজ বিপ্লব চাই, সেই সমিতি চাই, সেই উন্নয়ন এবং ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনতে হবে। আমাদের সৌভাগ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা পেয়েছি। পল্লী উন্নয়ন সকল সেক্টরকে তৃণমূল পর্যায়ে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া হবে।'

সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%