ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে ৬৫০ বিঘা ফসলি জমি জলাবদ্ধতা থেকে রক্ষা


আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে ৬৫০ বিঘা ফসলি জমি জলাবদ্ধতা থেকে রক্ষা

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। খালটি পরিষ্কার করার ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হয়ে কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে।

আজ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীর কপোতাক্ষ নদের পার্শ্ববর্তী ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদার বিল এলাকায় চলতি মৌসুমে বিপুল পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে খালের সরু মুখ দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এর সঙ্গে খালে কলমি শাক, কচুরিপানা, শ্যাওলা, ঘাস ও বিভিন্ন ময়লা-আবর্জনা জমে পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়।

আরও পড়ুন: নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

এ পরিস্থিতিতে ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও স্থানীয় দলনেতা মো. ইয়াছিন আলীর উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে খালে নেমে জলজ আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। দীর্ঘ প্রায় ৫০০ ফুট খাল পরিষ্কারের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ সচল করা হয়। জনকল্যাণমূলক এ কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অংশ নেন।

খাল পরিষ্কারের পর পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। এতে আমন ধান চাষে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেকাংশে দূর হয়েছে। কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও কৃষিবিষয়ক পরামর্শ প্রদান করেন ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।

বাহিনীর ডিজিটাল মোতায়েন কার্যক্রম এসটিডিএমএস-এর আওতায় এ ধরনের স্বেচ্ছাসেবার ডাটাবেইজ রেকর্ড অন্তর্ভূক্তি বাহিনীর কার্যক্রমে দেশসেবার মানসিকতা আগামীতে গণপ্রতিরক্ষায় নবদিগন্ত উন্মোচিত করবে।

স্থানীয় জনদুর্ভোগ লাঘব, কৃষি ও পরিবেশ সুরক্ষা এবং জনকল্যাণে স্বেচ্ছাশ্রমের এমন উদ্যোগের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আরও পড়ুন: মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যকে না জানিয়ে লন্ডন থেকে কূটনীতিক প্রত্যাহার করেছে ওয়াশিংটন, ব্রিটেনের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


যুক্তরাজ্যকে না জানিয়ে লন্ডন থেকে কূটনীতিক প্রত্যাহার করেছে ওয়াশিংটন, ব্রিটেনের ক্ষোভ

লন্ডনে নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের বাসভবনে অভিযান চালানোর মাধ্যমে বিপুল পরিমাণ শিশু পর্নোগ্রাফি সামগ্রী উদ্ধার করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর মার্কিন কর্তৃপক্ষ গোপনে ওই কূটনীতিককে আটক করে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই কূটনীতিকের ভাইয়ের বিরুদ্ধে চলমান একটি আলাদা তদন্তের সূত্র ধরে মার্কিন তদন্তকারীরা শিশু পর্নোগ্রাফির সন্ধান পান। এর ভিত্তিতে গত আগস্টের শেষের দিকে মার্কিন মেরিন সেনারা লন্ডনে ওই কূটনীতিকের বাসভবনে একটি সামরিক অভিযান পরিচালনা করেন। ২৪ আগস্ট, একটি মার্কিন সামরিক বিমানে করে তাকে ব্রিটেনে অবস্থিত একটি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে নিয়ে যাওয়া হয়।

তবে, এই অভিযানের বিষয়ে ব্রিটিশ পুলিশ এবং স্থানীয় কর্মকর্তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। কূটনীতিককে নিয়ে বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার পর বিষয়টি যুক্তরাজ্যকে অবহিত করা হয়। মার্কিন সামরিক অভিযানের আইনি বৈধতা নিয়ে ব্রিটেনের সরকার ও নীতিনির্ধারকদের মধ্যে মারাত্মক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি বেন ওবেস-জেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, "ব্রিটিশ এখতিয়ারকে এড়িয়ে এভাবে মেরিন সেনা পাঠিয়ে কূটনীতিক আটক ও সামরিক বিমানে করে নিজ দেশে নিয়ে যাওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য।"

ঘটনার বিষয়ে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানান, বিদেশি কূটনীতিকদের স্থানীয় আইন মেনে চলা বাধ্যতামূলক। তবে, বিষয়টি নিয়ে তদন্ত চলমান থাকায় তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি। অন্যদিকে, লন্ডনের মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং তাদের কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ মানের পেশাদার আচরণ প্রত্যাশা করা হয়। মার্কিন কূটনৈতিক সূত্র অবশ্য দাবি করেছে, আইনি জটিলতায় যেন বিলম্ব না হয়, তাই দ্রুত ওই কূটনীতিককে সরিয়ে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকারমন্ত্রী: বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


স্থানীয় সরকারমন্ত্রী: বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে

স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার জনগণের প্রতিনিধি হিসেবে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক এক সেমিনারে এই কথা বলেন।

মন্ত্রী এ সময় উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে। ডেঙ্গু রোগের ইতিহাস পর্যালোচনা করলে ভবিষ্যতে এ রোগ প্রতিরোধে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।’

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ‘সুস্থ থাকা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ জনকল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আইনপ্রণেতা: ইউক্রেন সংকট সমাধানের সম্ভাবনা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


মার্কিন আইনপ্রণেতা: ইউক্রেন সংকট সমাধানের সম্ভাবনা রয়েছে

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আনা পলিনা লুনা মনে করেন, ইউক্রেন সংকটের সমাধানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তিনি নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবেন।

১৪ সেপ্টেম্বর সোমবার, নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় লুনা বলেন, ইউক্রেনের যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন। তাঁর মতে, বর্তমান মার্কিন প্রশাসনের আগে এই সংঘাতের সমাধানে কোনো উদ্যোগ ছিল না। এখন সেই সুযোগ তৈরি হয়েছে।

লুনা বলেন, ‘ইউক্রেনের যুদ্ধের অবসান হওয়া দরকার। এখন আমাদের একটি সুযোগ আছে। শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে আমি আমার সামর্থ্যের সবটুকু করব।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা ইউক্রেন সংকটের সমাধানে জোরদার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার ৫ সেপ্টেম্বর মস্কো সফর করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। পরদিন তারা কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

এরপর ৮ সেপ্টেম্বর ট্রাম্প ও পুতিন টেলিফোনে কথা বলেন বলে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন। এসব কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেন সংকটের সমাধানের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন লুনা।

রাশিয়া বারবার কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের প্রতি নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তবে মস্কোর দাবি, কিয়েভের কর্তৃপক্ষ এখনো আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে প্রস্তুত নয়। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজি মানুষের ভবিষ্যৎ ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


চাঁদাবাজি মানুষের ভবিষ্যৎ ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজরা শুধু টাকা নয়, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার অধিকারও কেড়ে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, একজন মানুষ সারা দিন রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে ৫০০ টাকা উপার্জন করেন। এই টাকাতেই সন্তানের দুধ, স্কুলের খাতা, বৃদ্ধ বাবার ওষুধ কেনা হয়। যদি সেখানে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদাবাজ নিয়ে যায়, তাহলে কেবল টাকা নয়, পরিবারের প্রয়োজনও থেমে যায়। আপনার-আমার কাছে ৫০০ টাকা সামান্য মনে হতে পারে, কিন্তু যার সারা দিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।

তিনি আরও লেখেন, দোকান বসাবেন, চাঁদা দিতে হবে। ব্যবসা করবেন, চাঁদা দিতে হবে। গাড়ি চলবে, চাঁদা দিতে হবে। বাড়ি তুলবেন, সেখানে চাঁদা দিতে হবে। আর যখন এই টাকায় রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতা দেখানো হয়, তখন অপমান আরও গভীর হয়ে ওঠে। এই টাকা শুধু নিচের দিকে থেমে থাকে না, বরং ধাপে ধাপে নেতাদের কাছে পৌঁছে যায়। চাঁদাবাজি কেবল টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার অধিকারও কেড়ে নেয়।

তিনি আরও বলেন, নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এলাকার এলাকায় চাঁদাবাজবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%