১২:০২ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে করদাতারা যাতে কর দিতে উৎসাহিত হন এবং কর গ্রহণকারীদের ওপর আলাদা কোনো চাপ না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে কাজ করবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ শিরোনামে এই মন্তব্য করেছেন তিনি। এ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রধানমন্ত্রী বলেছেন, কর ব্যবস্থা কীভাবে হবে, সেই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী সরকারের সিদ্ধান্তগ্রহণ করতে পারবে। তবে পরিবর্তনগুলো ধীরে ধীরে আসতে হবে, সেটি হুট করে করে সম্ভব নয়।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তিনি আরো বলেন, যেখানে প্রয়োজন নেই সেখানে খরচ কমানোর চেষ্টা করছে সরকার। তবে যেসব স্থানে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সেগুলো অবশ্যই করা হবে। এসব উন্নয়নের অর্থ আসবে করদাতাদের দেওয়া টাকার মাধ্যমে।
প্রধানমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় একটি ভালো পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। প্রত্যেকেই যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবে এই পরিবর্তন সম্ভবপর হবে। এই প্রক্রিয়ায় সরকারের সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
সরকার সকলের সঙ্গে এগিয়ে যেতে চায়, জানিয়েছেন তিনি। জনগণের প্রত্যাশাগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। দক্ষ ও সৎ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ করে দেওয়া হবে।
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন