ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে ৬ জন আহত


রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে ৬ জন আহত

রাজধানীর মিরপুর-১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) সকাল ৬ টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিমের সরকারী কর্মকর্তা/কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অ‘র্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহাখালী বাস টার্মিনালে যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, আটক ট্রাফিক পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয়: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ এম


মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয়: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট, ২ অক্টোবর, ২০২৬ : মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততা এবং তাদের ভালোবাসা অনুপ্রেরণা দেয় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, "যখন মানুষের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকি, তখন নিজের মধ্যে কোনো ক্লান্তি আসে না।"

তিনি বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় আয়োজিত হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’কে একটি সমন্বিত সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জেলার উন্নয়ন এবং মাদক, অনলাইন জুয়া ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় কাজ করা হচ্ছে।

তিনি এই কার্যক্রমের প্রশংসা করে আরও জানান, আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ পরিদর্শনে লালমনিরহাট আসবেন এবং এর সফলতার ভিত্তিতে দেশের অন্যান্য স্থানে এমন মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।

মাদক নির্মূলে নিজেদের সফলতার চিত্র তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, কার্যক্রম শুরুর তিন মাসেরও কম সময়ে জেলায় প্রায় ৮০ শতাংশ মাদক নির্মূল করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, "তরুণ সমাজ মাদকে ধ্বংস হয়ে গেলে রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কোনো কাঙ্ক্ষিত সুফল মিলবে না।" তাই তরুণদের বিপথ থেকে ফিরিয়ে আনাকে তিনি নিজের অন্যতম দায়িত্ব বলে মনে করেন।

মন্ত্রী গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণদের মাঠমুখী করে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে হা-ডু-ডু ফাইনাল খেলায় বড়বাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দল ২ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে বিজয়ী হয়।

এছাড়া অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ স্থানীয় প্রশাসন ও ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে ভিজল ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


বৃষ্টিতে ভিজল ঢাকা

শুক্রবার ছুটির দিনে সকাল ১০টার পর রাজধানী ঢাকাতে ঝুম বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির ফলে জনজীবনে স্বস্তি ফিরে আসে। তবে, ছিন্নমূল ও কর্মজীবীদের জন্য এটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এদিকে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও জানায়। একইসঙ্গে, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ সময় দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ৪২৮ জন গ্রেপ্তার, ৭৯ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ডিএমপির অভিযানে ৪২৮ জন গ্রেপ্তার, ৭৯ মামলা দায়ের

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অভিযানের ফলে মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁওয়ে ৬২ জন, ওয়ারীতে ৪৬ জন, রমনায় ৪২ জন, লালবাগে ৪১ জন, মতিঝিলে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশানে ৩৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জন রয়েছেন।

অভিযানের সময় পুলিশ ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড এবং ১টি ল্যাপটপ জব্দ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো পরিবর্তন করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এছাড়া, এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ছুটি শুরু হচ্ছে।

অন্যদিকে, ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত ২৫ অক্টোবর (রবিবার) খুলবে। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%