ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি


শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো পরিবর্তন করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এছাড়া, এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ছুটি শুরু হচ্ছে।

আরও পড়ুন: বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

অন্যদিকে, ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত ২৫ অক্টোবর (রবিবার) খুলবে। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চলন্ত ট্রেনের নিচে সাবেক ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন বাবলু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


চট্টগ্রামে চলন্ত ট্রেনের নিচে সাবেক ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন বাবলু নিহত

চট্টগ্রামে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ হারিয়েছেন ফখরুদ্দিন বাবলু নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয়দের মতে, বিকেলের দিকে ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এই সময় অসাবধানতাবশত তার পা পিছলে গিয়ে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে প্লাস্টিকের আগ্রাসনে বাঁশশিল্প সংকটাপন্ন, কারিগরদের কান্না থামছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


কালিয়াকৈরে প্লাস্টিকের আগ্রাসনে বাঁশশিল্প সংকটাপন্ন, কারিগরদের কান্না থামছে না

গ্রামবাংলার প্রতিটি ঘরে এক সময় বাঁশের তৈরি ডালা, কুলা, চালুনি, ঝুড়ি, খাঁচা, পলো, ডুলা ও চাটাই ছিল অপরিহার্য। বিয়ে, গায়ে হলুদ, ধান মাড়াই, চাল ঝাড়া কিংবা মাছ ধরা—বাঁশের তৈরি গৃহস্থালি সামগ্রী ছাড়া বাঙালির দিন কাটতো না। কিন্তু আজ এই ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব বাঁশশিল্প প্লাস্টিক পণ্যের ভয়াবহ আগ্রাসনের কারণে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। গাজীপুর জেলার শিল্পনগরী কালিয়াকৈর উপজেলায় এই সংকট বর্তমানে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। প্লাস্টিকের দাপটে বাঁশশিল্পের চাহিদা কমে যাওয়ায় হাজার হাজার কারিগর পরিবার ভিটেমাটি হারানোর উপক্রম হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাপ্তাহিক বাঁশের হাটে একটি হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। মাটিতে সারি সারি পড়ে আছে বাঁশের তৈরি ডালা, কুলা, ঝুড়ি, পলো ও হাঁস-মুরগির খাঁচা। ক্রেতাহীন হাটে বৃদ্ধ কারিগররা বিষাদময় মুখে বসে আছেন। কালিয়াকৈরের চাপাইর, বোয়ালী, ফুলবাড়ীয়া, সফিপুর, মৌচাক, কালামপুর ও কালিয়াকৈর বাজার এলাকার কয়েকশো পরিবারের জীবন-জীবিকা এখন তীব্র অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে।

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব গ্রামে ডালা, কুলা ও চালুনিসহ গৃহস্থালি পণ্য তৈরির কাজ চলে। কিন্তু প্লাস্টিকের সস্তা বিকল্প সামগ্রীর কারণে বিক্রির পরিমাণ তলানিতে ঠেকেছে। ফলে সংসার চালানো, সন্তানদের লেখাপড়া এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে কারিগররা হিমশিম খাচ্ছেন।

এক বৃদ্ধ কারিগর হাটে এসে আক্ষেপ করে বলেন, “বাপ-দাদার আমল থেকে এই কাজ করি ভাই। আগে একদিনে ২০-২৫টি ডালা-কুলা বিক্রি হতো, এখন সারাদিন বসে থেকেও ২-৩টি বিক্রি হয় না।” তিনি আরও বলেন, “বাজারে প্লাস্টিকের ডালা ৫০ টাকায় পাওয়া যায়, অথচ আমার বাঁশের ডালার উৎপাদন খরচই ৮০ টাকা। বাঁশের দাম বাড়লেও আমাদের পণ্যের দাম কমে গেছে। দুই দিন ধরে ঘরে চাল নেই, নাতির স্কুলের বেতন দিতে পারছি না। এই শিল্প বন্ধ হলে আমাদের ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না।”

একই হাটে নারী কারিগররা জানান, তাঁরা পুরুষদের সাথে রাত জেগে চালুনি ও বাঁশ চাঁছার কাজ করেন। কিন্তু হাটে আসলে ক্রেতারা প্লাস্টিক পণ্যকে বেশি টেকসই ও ধোয়ার সুবিধা উল্লেখ করে বাঁশের সামগ্রী কিনতে চান না। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণের অভাবের কথা তুলে ধরে অনেক কারিগর জানান, বাধ্য হয়ে তাঁদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা এ পেশা ছেড়ে তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) কিংবা অটো-ভ্যান চালানোর পেশায় চলে যাচ্ছেন।

হাটে আসা আরেক কারিগর আব্দুর রহমান (৫৮) বলেন, “আগে এই হাটে তিল ধারণের ঠাঁই ছিল না, এখন ক্রেতার চেয়ে কারিগরের সংখ্যা বেশি। প্লাস্টিক এসে আমাদের পেটে লাথি মেরেছে।”

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ (৬০) জানান, “এই বাঁশশিল্প আমাদের সংস্কৃতির অংশ। প্লাস্টিক পরিবেশ ধ্বংস করে, আর বাঁশ পরিবেশ বাঁচায়। তবুও বাঁশের কদর না থাকাটা দুঃখজনক।” তিনি আরও বলেন, “সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ঐতিহ্য ফিরে পেতে পারে।”

পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে এখন পরিবেশবান্ধব বাঁশজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কালিয়াকৈরের কারিগরদের মানোন্নয়ন, নকশা আধুনিকীকরণ, প্রশিক্ষণ ও সরাসরি রপ্তানির সুযোগ তৈরিতে সংস্থাটি কাজ করতে আগ্রহী।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, দেশীয় কুটিরশিল্প সংরক্ষণে উপজেলা প্রশাসন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে। স্থানীয় কারিগরদের আর্থিক সহায়তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, ব্যাংক ঋণ এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

কারিগরদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও স্থায়ী বাজার নিশ্চিত করা গেলে হাজার বছরের ঐতিহ্যবাহী এই কুটিরশিল্প আবারও ঘুরে দাঁড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চায় একটি দল: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চায় একটি দল: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করেছিল, তাদের ফেরাতে চাচ্ছে একটি দল।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোন্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

চিফ হুইপ আরও বলেন, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। যারা সরকারের সরলতাকে কাজে লাগিয়ে এমন কার্যকলাপ করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় তিনি উল্লেখ করেন, দেশের সকল সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনা মাধ্যমে হবে। তিনি আরো বলেন, জাতীয় সংসদে সব সমস্যার সমাধান হবে। তবে রাস্তায় কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেললাইনে বসে ছিলেন জামাল উদ্দিন, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


রেললাইনে বসে ছিলেন জামাল উদ্দিন, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন জামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ। শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকার হাসিল বিলের রেললাইনে ঘটে এই দুর্ঘটনা।

নিহত জামাল উদ্দিন পশ্চিম কলতাপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র। তিনি জীবিকা নির্বাহের জন্য হাসিল বিল থেকে জাল দিয়ে মাছ ধরতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ভোরে জামাল মাছ ধরার উদ্দেশ্যে হাসিল বিলে গিয়েছিলেন। তিনি বিলের পাশে রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, ‘জামাল উদ্দিন বিল থেকে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। ভোরে মাছ শিকার করতে গিয়ে তিনি রেললাইনে বসে ছিলেন। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%