০৭:৩৩ পি.এম
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় গ্যাসের সরবরাহ ৭ ঘণ্টা বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ০৫/১০/২০২৬ তারিখ (সোমবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর পাশাপাশি, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।
আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন