ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সোনিয়া গান্ধীর বই প্রকাশনায় যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়


সোনিয়া গান্ধীর বই প্রকাশনায় যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে কংগ্রেসের একাধিক সূত্রের ভিত্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। আগামী ১৬ নভেম্বর (সোমবার) এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সোনিয়া গান্ধীর লেখা ‘বিলংগিং : আ জার্নি অফ লাভ’ শীর্ষক স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করতে পারে। গত জুনে দিল্লি সফরের সময় তিনি নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।

আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে

সোনিয়া গান্ধীর বইয়ের অনুষ্ঠান ছাড়াও কর্ণাটকের সঙ্গে মেকাদাতু বাঁধ ইস্যুর প্রেক্ষাপটেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। বিরোধী দল ডিএমকে দাবি করেছে, চেন্নাইতে সর্বদলীয় বৈঠক করার পর তামিলনাড়ু সরকার যেন রাজ্য থেকে সাংসদ ও বিধায়কদের একটি প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এবং মেকাদাতু বাঁধ প্রস্তাবের বিরুদ্ধে তীব্র বিরোধিতা জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার প্রেক্ষাপটে শিক্ষার মান এবং দক্ষতা আরও উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা সহ অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর ফোকাস করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।

এ সময় বিইউপির উপাচার্য রাষ্ট্রপতিকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এই অভিযানটি শনিবার ভোরে অনুষ্ঠিত হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির মন্তব্য করেন, "ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।" তিনি আরও জানান, জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

তেহরান অভিযোগ করেছে যে, ইরানে সামরিক হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এ বিষয়ে ‘সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের ইরানে হামলায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকার ইঙ্গিত দেয়—এমন সব ঘটনার তথ্যপ্রমাণ ইরান সংরক্ষণ করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বিষয়টি সরাসরি উত্থাপনও করা হয়েছে। এ বিষয়ে তেহরান কঠোরভাবে পরবর্তী পদক্ষেপ নেবে।’

এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান উৎক্ষেপণের পাশাপাশি মার্কিন বাহিনীকে বিভিন্ন ধরনের রসদ ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশগুলোর সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে।

তিনি আরো বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের সামরিক আগ্রাসনের পরিণতির দায় ওই আঞ্চলিক দেশগুলো এড়াতে পারে না।’

এদিকে ইরানের পাল্টা হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বাঘাই বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এসব হামলা চালিয়েছে তেহরান।

তিনি দাবি করেন, ইরান এসব দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং তাদের হামলা ছিল ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’ এবং এর লক্ষ্য ছিল কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও এমন সামরিক স্থাপনা, যেগুলো ইরানে হামলা চালাতে ব্যবহৃত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা মহানগরী জামায়াতের নতুন কমিটি গঠন, মাহফুজুর রহমান পুনরায় আমির নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


খুলনা মহানগরী জামায়াতের নতুন কমিটি গঠন, মাহফুজুর রহমান পুনরায় আমির নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহফুজুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন। অধ্যাপক নজিবুর রহমান নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সেক্রেটারি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম এবং আজিজুল ইসলাম ফারাজী।

এছাড়া মহানগরী কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান এবং মুশাররফ আনসারী।

এর আগে মহানগরীর রুকনদের প্রত্যক্ষ ভোটে আমির ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আমির নির্বাচিত হন মোহাম্মদ মাহফুজুর রহমান। নির্বাচনে পুরুষ ৩৯ জন এবং নারী ১৬ জন শূরা সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার জন্য নতুন কমিটি কাজ করবে। তিনি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে নেতাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, "চাঁদাবাজির ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।" এসব বিষয় জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, "কোনো অবস্থাতেই খুলনাকে চাঁদাবাজদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।" যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, সময়মতো তাদের মুখোশ উন্মোচন করা হবে। খুলনার মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীরা জনগণের পাশে থাকবেন বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%