ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ


উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অবসরের পর নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় লা বম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে আলবিসেলেস্তেদের ‘মেসি-পরবর্তী’ যুগের সূচনা হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে উভয় দলের সম্ভাব্য ট্যাকটিক্যাল সেটআপ ও একাদশ নিচে উপস্থাপন করা হলো।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আরও পড়ুন: আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান

লিওনেল স্কালোনির নেতৃত্বে তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত আর্জেন্টিনা দলের একাদশ সাজানোর ক্ষেত্রে গোলরক্ষক পজিশনে কিছুটা উদ্বেগ রয়েছে। চোয়াল ও ম্যাক্সিলার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কোচ: লিওনেল স্কালোনি

গোলরক্ষক: জেরোনিমো রুলি অথবা এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ

ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা

আরও পড়ুন: বিদেশি সহায়তা ছাড়াই সাফের সম্প্রচার, বাংলাদেশের সক্ষমতার নতুন পরীক্ষা

মিডফিল্ডার: এজেকিয়েল পালাসিওস অথবা ভালেন্তিন বারকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ

ফরোয়ার্ড: নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা অথবা ফ্রাঙ্কো প্রেস্তিয়ান্নি

উরুগুয়ের সম্ভাব্য একাদশ

অন্যদিকে, সাবেক তারকা দিয়েগো ফোরলানের অধীনে দল পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে থাকা উরুগুয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে।

আরও পড়ুন: বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই মন্তব্য শুকরি কনরাডের

কোচ: দিয়েগো ফোরলান

গোলরক্ষক: ক্রিস্টোফার ফিয়েরমারিন

ডিফেন্ডার: গুইলের্মো ভ্যারেলা, রোনালদ আরাউহো, মাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেস

মিডফিল্ডার: ফেদেরিকো ভালভের্দে, রোদ্রিগো বেতানকুর, লুকাস তোরেইরা

আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ডিএমপির দর্শকদের জন্য নিরাপত্তা নির্দেশনা

ফরোয়ার্ড: জর্জিয়ান দে আরাসকাএতা, দারউইন নুনিয়েস, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ এম


ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি নিশ্চিত করতে পারছে না, তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানাচ্ছে, ইরানের অসহযোগিতার কারণে পরমাণু উপাদানের বর্তমান অবস্থান ও ব্যবহার যাচাই করা সম্ভব হচ্ছে না বলে একটি গোপন প্রতিবেদনে জানিয়েছে আইএইএ।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মকাণ্ড থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য সংস্থাটির হাতে নেই।

বিশেষ করে ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ। গত বছর ইরান সংস্থাটিকে স্থাপনাটির কথা জানিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান, বর্তমান অবস্থা কিংবা সেখানে পরমাণু উপাদান রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় সংস্থাটি।

২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। এতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেয়নি তেহরান। সর্বশেষ যুদ্ধ, যা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে, তাতেও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হয়েছে।

আইএইএর হিসাবের বরাতে টাইমস অব ইসরাইল জানাচ্ছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সাধারণত ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়। তবে হামলার পর থেকে এই বিপুল পরিমাণ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।

প্রতিবেদনে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে আর দেরি না করে যাচাই কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। পরিদর্শকদের ফিরে যাওয়ার পথ তৈরি করতে ইরানকে ধাপে ধাপে কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় পরিদর্শন কার্যক্রম শুরুর আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। আইএইএ জানিয়েছে, এ বিষয়ে ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সংস্থাটি তাদের কাছে থাকা সব গোপন তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরি নিরাপত্তা ও নতুন প্রকল্পের দাবিতে এসডিএফের কর্মীদের আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ এম


চাকরি নিরাপত্তা ও নতুন প্রকল্পের দাবিতে এসডিএফের কর্মীদের আন্দোলন

চাকরির নিরাপত্তা, মেয়াদ বৃদ্ধি এবং নতুন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা একই সঙ্গে দুই দফা দাবি উত্থাপন করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দেশের প্রায় ২০টি জেলা থেকে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীদের উত্থাপিত দুই দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর আগে চাকরির মেয়াদ বৃদ্ধি এবং নতুন প্রকল্পের মাধ্যমে বর্তমানে কর্মরত, ফেইজ-আউট ও ফিশারিজ বিভাগের কর্মীদের চাকরি নিশ্চিত করা। এছাড়া, দুর্নীতি ও বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে অভিযুক্ত এসডিএফের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীনের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

আয়োজকদের অভিযোগ, এসডিএফের আওতায় পরিচালিত আরইএলআই (RELI) প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এবং নতুন প্রকল্প চালু না হওয়ার ফলে প্রায় ১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এতে তাঁদের পরিবারের জীবন-জীবিকাও হুমকির সম্মুখীন হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। কিন্তু হঠাৎ প্রকল্পের কার্যক্রম বন্ধ বা ফেইজ-আউটের কারণে তাঁদের চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, এই আন্দোলন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও সম্মানজনকভাবে বেঁচে থাকার দাবিতে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের প্রধান সড়কের পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসির দিকে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এই ঘটনা ঘটে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে। পুলিশ জানায়, গুলির ফলে ফার্মেসির কাচ ভেঙে গেলেও এতে কোনো হতাহত হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক যিনি হেলমেট পরা এবং পাঞ্জাবি গায়ে ছিলেন, কোমর থেকে পিস্তল বের করে ফার্মেসির দিকে গুলি করেন। এরপর তিনি নির্বিঘ্নে সেখান থেকে পালিয়ে যান।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ গণমাধ্যমকে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক বক্তব্য পরিহারে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ এম


রাজনৈতিক বক্তব্য পরিহারে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ আয়োজন নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আয়োজন করা হয়। মাহফিলটি বিকাল ৪টায় শুরু হয়ে মাগরিবের নামাজের আগে শেষ হয়।

শুক্রবার একই সময়ে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল এবং ‘সচেতন মহলের’ ব্যানারে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাহফিল সফল করতে জামায়াতের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকালে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অপরদিকে, মাদকবিরোধী সমাবেশের প্রচারে শহরে ইজিবাইকে মাইকিং করা হয়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

বৃহস্পতিবার রাতে জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতারা জানান, তারা মাহফিল বাস্তবায়নে অনড় থাকবেন। অন্যদিকে, মাদকবিরোধী সমাবেশ সফল করতে অপর পক্ষও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে থানায় বৈঠকে বসেন। বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় রাজনৈতিক বক্তব্য পরিহার করে মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিল ও বার্ষিক অনুষ্ঠান শুক্রবার সকাল থেকে শুরু হয়। বিকালে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে মাগরিবের নামাজের আগে মাহফিল শেষ হয়।

শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%