ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পর্তুগাল-সৌদির মধ্যে ভিসা মওকুফ চুক্তি সই


পর্তুগাল-সৌদির মধ্যে ভিসা মওকুফ চুক্তি সই

সৌদি আরব, ইউরোপের দেশ পর্তুগালের সঙ্গে একটি ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, দুই দেশের কূটনীতিকরা এবং বিশেষ পাসপোর্টধারী ব্যক্তিরা এখন থেকে বিনা ভিসায় দুই দেশে যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার (১৬ জুন), সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেরের মধ্যে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে লিসবনে, পর্তুগালের রাজধানীতে।

সৌদি আরবের সরকারি কর্মকর্তাদের উক্তি তুলে ধরতে যাওয়া এক প্রতিবেদনে দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভ্রমণ ও যোগাযোগকে সহজতর করা, এবং কূটনীতির পাশাপাশি পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সৌদি আরব ও পর্তুগালের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা প্রতিষ্ঠা ও সম্প্রসারণ করা।

আরও পড়ুন: রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা

এমন একটি পরিস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হলো, যখন উভয় দেশ প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঘনিষ্ঠতর সম্পৃক্ততা ও বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের গভীরতা বাড়াতে এবং সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ

 

 
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (আইআরইএসপিপিডব্লিউ)-২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী, চেক বিতরণ ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে এগারোটা উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক শিশির কুমার মজুমদার।
অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতাভুক্ত মেয়াদোত্তীর্ণ ৮ জন কিশোরীর জমাকৃত সঞ্চয় ৫৮ হাজার ৪০০ টাকার বিপরীতে সরকারি প্রণোদনাসহ মোট ১ লাখ ৬৬ হাজার ৪০০ টাকার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে তাদের হাতে আম গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান বলেন,
কিশোরীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক সচেতনতা তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে সহায়তা করবে।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান বলেন,
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কেও জানতে হবে। বিআরডিবির এ কার্যক্রম কিশোরীদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। 
বিশেষ অতিথি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া বলেন,
সরকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত কিশোরীদের সঞ্চয় গঠনে উৎসাহিত করতে এ প্রকল্প বাস্তবায়ন করছে। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
উপকারভোগী শিক্ষার্থী জান্নাতি আক্তার 
বলেন,আমি নিয়মিত সঞ্চয় করেছি। আজ চেক হাতে পেয়ে খুব ভালো লাগছে। এই টাকা ভবিষ্যতে পড়াশোনা ও নিজের উন্নয়নের কাজে ব্যবহার করবো। সরকারের এমন উদ্যোগ আমাদের অনেক উৎসাহ দেয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিআরডিবির এ উদ্যোগ কিশোরীদের সঞ্চয়ী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই যুগের সঙ্গে তাল মেলাতে চীনে শিক্ষায় বড় রদবদল, ১২ হাজার ডিগ্রি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


এআই যুগের সঙ্গে তাল মেলাতে চীনে শিক্ষায় বড় রদবদল, ১২ হাজার ডিগ্রি বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষা খাতে ব্যাপক পরিবর্তনের পথে হাঁটছে চীন। চীনের বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তিকেন্দ্রিক শিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দিতে কলা, মানবিক ও ভাষাবিষয়ক প্রায় ১২ হাজার ‘সেকেলে’ ডিগ্রি কর্মসূচি বাতিল করেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

এই পদক্ষেপের মাধ্যমে উচ্চশিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হচ্ছে, যাতে তা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অর্থনৈতিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। চীনের শিক্ষা مন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষা কার্যক্রম এ পরিবর্তনের আওতায় এসেছে, যার প্রভাব পড়েছে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ওপর।

একই সময়ে, নতুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ হাজার ২০০টি নতুন স্নাতক ডিগ্রি কর্মসূচি চালু করা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিতে অনেক কলা ও মানবিক বিভাগের ডিগ্রি ধীরে ধীরে অচল এবং অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। বিপরীতে ‘এমবডিড ইন্টেলিজেন্স’-এর মতো নতুন বিষয়গুলোকে বেইজিংয়ের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক শিক্ষার্থী সম্প্রতি জানান, দুর্বল কর্মসংস্থানের সম্ভাবনার কারণে তাদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকটি ডিগ্রি কর্মসূচি বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থীর ভাষ্য হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ পণ্য নকশা বা প্রোডাক্ট ডিজাইন খাতে বড় ধরনের প্রভাব ফেলেছে।

তিনি বলেন, মডেল তৈরি ও দৃশ্যায়নের মতো গুরুত্বপূর্ণ অনেক কাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর উদ্যোগ দেখা যাচ্ছে। বিভিন্ন দেশ জাতীয় শিক্ষাক্রম পুনর্গঠন করে কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

ভারত জাতীয় বিদ্যালয় শিক্ষাক্রমে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পাঠ যুক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত চালু করেছে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা উদ্যোগ। একইভাবে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে জাতীয় অস্তিত্বের প্রশ্ন হিসেবে উল্লেখ করার পর কাজাখস্তানও নতুন শিক্ষা কৌশল বাস্তবায়ন শুরু করেছে।

ইউরোপে ‘ডিজিটাল স্পেন’ কৌশলের অংশ হিসেবে স্পেন শিক্ষা কার্যক্রম হালনাগাদ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়েছে।

অন্যদিকে, গত বছর যুক্তরাজ্য তথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক নতুন শিক্ষাগত যোগ্যতা চালুর সম্ভাবনা নিয়ে কাজ শুরু করে। যুক্তরাজ্যের জাতীয় শিক্ষাক্রমের গত এক দশকের সবচেয়ে বড় পর্যালোচনা আগামী বছর প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর বাস্তবায়ন শুরু হবে ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“দেশের টাকা বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


“দেশের টাকা বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী”

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের অর্থ, জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছিলো একটি দল। জনগণের টাকা কখনোই পাচার হতে দেবো না, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যেসব ব্যক্তি বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে একটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে বলেন, চলতি বছরের মধ্য চা বাগানের সর্বমোট নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী এবং পুরুষ উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করে তুলতে না পারলে তাদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

মানুষের ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে স্কলারশিপ প্রদান করা হয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষক কার্ড বিতরণ করা হবে। বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়াতে চায় এবং আগামী ৫ বছরে উপজেলার ৫০ বেডের হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করা হবে।

তিনি আরো বলেন, বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য প্রদান করা হয়েছে, কিন্তু একটি দল বলছে এটি জনবিরোধী বাজেট। যারা জনবান্ধব বাজেটকে জনবিরোধী বলেন, তারা কখনো জনগণের বন্ধু হতে পারবে না। জনগণকে বিভ্রান্তকর তথ্য দ্বারা বিভ্রান্ত করার বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান বলেন, যেকোনো নির্বাচনে জনগণ যেখানেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সেখানে তারা বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ বিনষ্ট করতে সক্ষম হবে না। বিএনপির সমস্ত শক্তিই জনগণ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগালে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


“আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক”

ঢাকার আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

বুধবার (১৭ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে, আশুলিয়ার পবনারটেক বাগবাড়ী রোডস্থ মইনুলের গ্যারেজের সামনে থেকে এবং গৌরিপুর হংকং ফ্যাক্টরি গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আছেন আশুলিয়ার পবনারটেক এলাকার মো. সানোয়ার (৪২) এবং মানিকগঞ্জের কাঠিগ্রাম এলাকার রফিক (৪৫)।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে, মো. সানোয়ারের কাছ থেকে হালকা গোলাপি রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং গৌরিপুর এলাকায় রফিকের কাছে থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকা থেকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%