ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আ'লীগের মতো ভিনদেশি সেবাদাসদের জায়গা স্বাধীন বাংলাদেশে আর হবে না: সারজিস আলম


আ

এনসিপির শীর্ষ নেতা সারজিস আলম আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্যটি করেন।

সারজিস আলমের সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, "আওয়ামী লীগের মতো ভিনদেশি সেবাদাসদের জায়গা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে আর হবে না।"

আরও পড়ুন: জনগণ এ দেশের প্রকৃত মালিক, সন্ত্রাসীরা নয়: বিএনপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে মাটির নিচে উদ্ধার হল পরিত্যক্ত মর্টারশেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


খাগড়াছড়িতে মাটির নিচে উদ্ধার হল পরিত্যক্ত মর্টারশেল

খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মাটির নিচে একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় মর্টারশেলটি পাওয়া যায়।

মর্টারশেলের সন্ধান পাওয়া বেলাল হোসেন জানান, বাড়ির পাশে সবজি চাষ করার জন্য মাটি খুঁড়তে গিয়ে এক ফুট নিচে লোহার সঙ্গে কোদাল লেগে যায়। পরে এটি তুলে তার ভাই সেকান্দারকে জানালে, সেকান্দার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে এটি কী জিনিস সেটি জানতে চায়। এক সময় গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে কাটাকাটির চেষ্টাকালে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি আগামীকাল (শনিবার) সকালে পরীক্ষা করে দেখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে বিজিবি সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান।

মোতায়েনকৃত সদস্যদের মধ্যে ভাঙ্গা উপজেলায় তিন প্লাটুন এবং ফরিদপুর সদরে দুই প্লাটুন দায়িত্ব পালন করবেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে ভাঙ্গা উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে কাজ করছেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা এ বিষয়ে বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে তিন প্লাটুন ভাঙ্গায় এবং দুই প্লাটুন ফরিদপুর সদরে দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর

বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদিও এ ঘটনায় পরিবারের কেউ আহত হননি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছে এই হামলার ঘটনা ঘটে।

হুসাইন মালিক বাংলাদেশ বেতার, স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মালিক জানান, তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিক হুসাইন মালিক, তিনি নিজে এবং পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেট কারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এই হামলায় প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়।

হাসান মালিক বলেন, "আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তার নিয়মিত যাতায়াত নেই। তবে তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।"

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক হুসাইন মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবে সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ। এছাড়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবীতে কৃষক লীগ নেতা রবিন আহমেদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


পল্লবীতে কৃষক লীগ নেতা রবিন আহমেদ গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) পল্লবী থেকে নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রবিন আহমেদ, বয়স ৪৪ বছর। তিনি পল্লবী থানা কৃষক লীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল এই অভিযানটি পরিচালনা করেছে। রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%