ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার


গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) শাখার ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় রংপুরের কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।

পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাচারী বাজার এলাকার একটি বাসা থেকে প্রমাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।

আরও পড়ুন: কালকিনিতে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির আলোচনা সভা

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর মেয়ে। গত বছরের ১৪ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় আতাউজ্জামান বাবুকে নিউ ইঞ্জিনিয়ার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ আরও জানায়, বিডিইউ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী প্রমার বিরুদ্ধে রংপুরে নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রমাকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় সুযোগসন্ধানী মহলের বিরুদ্ধে কড়া নজরদারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার আলিফ হত্যায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ এম


নেত্রকোনার আলিফ হত্যায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের স্ত্রী অনিন্দিতা সাংমা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আগে, আলিফের মরদেহ ময়নাতদন্তের পর কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে বিকেল পাঁচটায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানিয়েছেন, নিহত সাংবাদিক আলিফের শরীরে ৬টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে ৫টি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি গুলি তার পিঠের ভেতরে আটকে ছিল। শুক্রবার দুপুরে নেত্রকোনা সদর হাসপাতালে ময়নাতদন্তের সময় গুলিটি বের করা হয়।

চিকিৎসক জানান, আলিফের বুকের অংশে তিনটি গুলি লাগে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের দিকে শরীরের ভেতরে আটকে ছিল।

অপর তিনটি গুলির আঘাতের বিষয়ে চিকিৎসক বলেন, একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি মাথার উপরের অংশের চামড়া এবং অন্য একটি গুলি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে বেরিয়ে যায়।

ক্ষতের ধরন বিশ্লেষণ করে চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, ‘শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনে থেকে গুলি করা হয়েছে।’

বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল এলাকায় তেলনজিয়া গ্রামে একটি চা দোকানের সামনে গুলি করা হয় সাংবাদিক আলিফকে। তিনি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার পর থেকে জড়িত আসামীদের সনাক্তের কাজ চলছে বলে জানান। তিনি বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ, ঘটনার আলামত বিশ্লেষণ, আলিফের ফেসবুক পেইজের পোস্ট সবকিছুকে মাথায় রেখে তদন্ত চলছে। খুব শীঘ্রই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন আনন্দিতা। তিনি বলেন, ‘এভাবে একজন মানুষকে কিছুক্ষণের মধ্যেই গুলি করে মেরে ফেলবে, তা আমি কখনো ভাবতে পারিনি। বাচ্চাদের যখন ভাত খাওয়াচ্ছিলাম, তখন গুলির শব্দ পেয়ে প্রথমে ভাবছিলাম কেউ হয়ত ফটকা (পটকা) ফুটাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই মানুষ বলাবলি করল, তাকে (লুৎফুজ্জামান) মেরে ফেলছে।’

স্বামী হত্যার বিচার চেয়ে আনন্দিতা বলেন, ‘আমি তো আমার স্বামীকে আর ফিরে পাব না। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তবে যারা তাকে হত্যা করেছে, আমার অবুঝ দুটি শিশুকে পিতৃহারা করেছে, পুলিশ তাদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

লুৎফুজ্জামানের ফুফু শাশুড়ি নিরালা রেমা ও রুলি রেমা জানান, তারা তখন ঘরের বারান্দায় বসে গল্প করছিলেন। হঠাৎ বিকট আওয়াজ শুনে দোকানের কাছে গিয়ে দেখেন লুৎফুজ্জামানের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। তারা এই হত্যার বিচার দাবি করেন।

স্বজনদের বরাতে জানা যায়, প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের শিলা সাংমা ও প্রয়াত ফিলিপ রাংসার মেয়ে আনন্দিতাকে বিয়ে করেন লুৎফুজ্জামান। তাদের দুই সন্তান রয়েছে, চার বছর বয়সি মেয়ে প্রান্তি ও দেড় বছর বয়সি ছেলে আইয়ান সাফয়ান।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান এবং দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসআরবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া বদলালেই মাথাব্যথা? জেনে নিন কারণ ও করণীয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৪ এম


আবহাওয়া বদলালেই মাথাব্যথা? জেনে নিন কারণ ও করণীয়

ঋতু পরিবর্তনের সময় হঠাৎ করে মাথাব্যথা শুরু হওয়া অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। গ্রীষ্ম থেকে বর্ষা অথবা বর্ষা থেকে শীতের আগমনে তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের পরিবর্তন শরীরে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। বিশেষভাবে যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মাথাব্যথার তীব্রতা বা ঘনঘন হওয়ার সম্পর্ক থাকতে পারে।

তবে সব ধরনের মাথাব্যথার জন্য আবহাওয়াকে দায়ী করা সঠিক নয়। পানিশূন্যতা, অনিয়মিত ঘুম, খাবার বাদ দেওয়া বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে মাথাব্যথা হতে পারে। তাই এর সম্ভাব্য কারণ জানা এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, তা বোঝা অত্যন্ত জরুরি।

আবহাওয়া পরিবর্তনে কেন মাথাব্যথা হয়?

আবহাওয়ার পরিবর্তন সবার শরীরে একইভাবে প্রভাব ফেলে না। কিছু মানুষ পরিবেশগত পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল হয়ে থাকে। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের ক্ষেত্রে কিছু বিষয় মাথাব্যথার উদ্দীপক হিসেবে কাজ করতে পারে।

বায়ুচাপের ওঠানামা

বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের সঙ্গে কিছু মানুষের মাথাব্যথার সম্পর্ক দেখা যায়। কারেন্ট পেইন অ্যান্ড হেডেক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বায়ুচাপের পরিবর্তন ও মাইগ্রেনের সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই পরিবর্তন মাথাব্যথা সৃষ্টি করে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

তাপমাত্রার পরিবর্তন

হঠাৎ গরম বেড়ে যাওয়া, অতিরিক্ত তাপ কিংবা ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসলে সংবেদনশীল ব্যক্তিদের মাথাব্যথা হতে পারে। গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে বেশি পানি বেরিয়ে যায়। পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতা তৈরি হয়ে মাথাব্যথা বাড়াতে পারে।

পানিশূন্যতা

গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের পানির চাহিদা বেড়ে যেতে পারে। প্রয়োজন অনুযায়ী পানি পান না করলে মাথাব্যথার পাশাপাশি তৃষ্ণা, ক্লান্তি, মাথা ঘোরা এবং প্রস্রাবের রং গাঢ় হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

আর্দ্রতা, ধুলাবালি ও বায়ুদূষণ

বাতাসে আর্দ্রতার পরিবর্তন, ধুলাবালি, ধোঁয়া ও বায়ুদূষণ কিছু মানুষের মাথাব্যথা বাড়াতে পারে। ঋতু পরিবর্তনের সময় অ্যালার্জির উপসর্গও বেড়ে যেতে পারে। এর ফলে নাক বন্ধ থাকা, হাঁচি কিংবা মুখমণ্ডলে অস্বস্তি দেখা দিতে পারে।

ঘুম ও দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন

ঋতু পরিবর্তনের সময় অনেক সময় ঘুমের সময়সূচি, শারীরিক কার্যক্রম ও খাবারের অভ্যাসে পরিবর্তন আসে। পর্যাপ্ত ঘুম না হওয়া, দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা নিয়মিত ক্যাফেইন গ্রহণ হঠাৎ কমিয়ে দেওয়ার কারণে মাথাব্যথা হতে পারে।

আবহাওয়াজনিত মাথাব্যথা, নাকি মাইগ্রেন?

মাথাব্যথার ধরন ও সঙ্গে থাকা উপসর্গ থেকে সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে শুধু উপসর্গ দেখে সব ক্ষেত্রে নিশ্চিতভাবে রোগ নির্ণয় করা সম্ভব নয়।

টেনশন-টাইপ মাথাব্যথা: সাধারণত কপাল, মাথার দুই পাশে অথবা পেছনে চাপ বা টান ধরার মতো ব্যথা অনুভূত হয়। অনেক ক্ষেত্রে মাথার চারপাশে শক্ত করে কিছু বেঁধে রাখার মতো অনুভূতি হতে পারে।

মাইগ্রেন: এতে মাঝারি থেকে তীব্র ব্যথা হতে পারে, যা প্রায়ই মাথার এক পাশে বেশি অনুভূত হয়। তবে দুই পাশেও ব্যথা হতে পারে। বমি বমি ভাব, বমি এবং আলো বা শব্দে অস্বস্তি মাইগ্রেনের পরিচিত লক্ষণ। কারও কারও ক্ষেত্রে মাথাব্যথার আগে চোখে আলোর ঝলকানি দেখা বা শরীরের কোনো অংশে ঝিনঝিন করার মতো উপসর্গও দেখা যায়।

সাইনাসজনিত মাথাব্যথা: নাক বন্ধ থাকা, মুখমণ্ডলে চাপ অনুভব করা এবং নাক দিয়ে ঘন সর্দি বের হওয়ার মতো উপসর্গ এর সঙ্গে থাকতে পারে। তবে মাইগ্রেনের কারণেও মুখে চাপ বা নাক বন্ধ থাকার অনুভূতি হতে পারে। তাই সব মাথাব্যথাকেই সাইনাসের সমস্যা মনে করা সঠিক নয়।

আবহাওয়ার পরিবর্তনের সময় মাথাব্যথা শুরু হলেই যে সেটি আবহাওয়ার কারণে হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায় না। ব্যথা নতুন ধরনের হলে, দীর্ঘস্থায়ী হলে কিংবা আগের তুলনায় আলাদা মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ঋতু পরিবর্তনের সময় মাথাব্যথা কমাতে করণীয়

কিছু সাধারণ অভ্যাস মাথাব্যথার ঝুঁকি কমাতে এবং অস্বস্তি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

পর্যাপ্ত পানি পান করুন: নিয়মিত পানি পান করুন। গরমে বাইরে থাকলে বা অতিরিক্ত ঘাম হলে শরীরের পানির ঘাটতি পূরণে বাড়তি মনোযোগ দিন।

সময়মতো খাবার খান: দীর্ঘ সময় না খেয়ে থাকা এড়িয়ে চলুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন।

ঘুমের নিয়ম বজায় রাখুন: প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। সম্ভব হলে একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন।

ক্যাফেইন গ্রহণে ভারসাম্য রাখুন: নিয়মিত চা বা কফি পান করলে হঠাৎ করে এর পরিমাণ অনেক কমিয়ে দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে ধীরে ধীরে কমান।

অতিরিক্ত গরম ও দূষণ এড়িয়ে চলুন: প্রচণ্ড রোদে দীর্ঘ সময় থাকা কমান। ধুলাবালি, ধোঁয়া কিংবা যেসব পরিবেশগত উপাদানে আপনার মাথাব্যথা বাড়ে, সেগুলোর সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন।

মাথাব্যথার হিসাব রাখুন: কখন ব্যথা হচ্ছে, কতক্ষণ থাকছে, তীব্রতা কেমন, সেদিনের আবহাওয়া, ঘুম, খাবার ও অন্যান্য উপসর্গ কী ছিল—এসব লিখে রাখুন। এতে মাথাব্যথার সম্ভাব্য কারণ শনাক্ত করা সহজ হতে পারে এবং চিকিৎসককেও মূল্যায়নে সাহায্য করবে।

ওষুধ ব্যবহারে সতর্ক থাকুন: মাঝেমধ্যে হওয়া মাথাব্যথায় কিছু ব্যথানাশক উপকারী হতে পারে। তবে ওষুধের নির্দেশনা মেনে চলা জরুরি। ঘনঘন ব্যথানাশক গ্রহণ করলে উলটো ওষুধ-অতিরিক্ত ব্যবহারের কারণে মাথাব্যথা বাড়তে পারে। অন্য রোগ থাকলে বা নিয়মিত ওষুধ খেলে চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।

কখন দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি?

হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথাব্যথা শুরু হলে, মাথাব্যথার সঙ্গে হাত-পা দুর্বল হয়ে যাওয়া, কথা বলতে অসুবিধা, অজ্ঞান হয়ে যাওয়া, বিভ্রান্তি কিংবা জ্বরের সঙ্গে ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে। মাথায় আঘাতের পর মাথাব্যথা শুরু হলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

আবহাওয়া পরিবর্তনের সময় মাথাব্যথা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে বারবার মাথাব্যথা হলে বা দৈনন্দিন কাজ ব্যাহত হলে শুধু আবহাওয়াকে দায়ী না করে সঠিক কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ। নিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনমতো চিকিৎসা নেওয়ার মাধ্যমে এ ধরনের অস্বস্তি সামলানো যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৪ এম


দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি টানা আট দিন বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে।

বেনাপোল স্থলবন্দর আমদানিকারকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভৌগোলিক অবস্থান ও কলকাতার সঙ্গে স্বল্প দূরত্বের কারণে হয়ে উঠেছে। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব প্রায় ৮৪ কিলোমিটার। এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়েক শ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবাহিত হয়। বিপরীতে, বাংলাদেশ থেকেও পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ অক্টোবর দুর্গোৎসব দেখতে রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ এম


২০ অক্টোবর দুর্গোৎসব দেখতে রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরের কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সনাতনী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ধর্মসভা মন্দির এলাকা পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত হওয়ায় পুলিশি নজরদারি অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে এবং র‌্যাবের টহল দলও কার্যক্রম চালাচ্ছে। এছাড়া, এসএসএফ ও এনএসআইয়ের উচ্চ পর্যায়ের একটি দলও ইতোমধ্যে মন্দির এলাকা পরিদর্শন করেছে।

সফরের সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ১১টার দিকে তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরিদর্শন শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের দিকে রওনা দেবেন।

গুপ্তপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত সরকার মুকুল জানিয়েছেন, ‘আমরা এখনো প্রশাসনের পক্ষ থেকে অফিশিয়াল কোনো চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআইয়ের দল এলাকা পরিদর্শন করে গেছে। আমরাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%