ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে


বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি প্রতিবেদনের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় স্পট গোল্ডের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৬ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল। ওই দিন প্রকাশিত যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) প্রতিবেদনে আগস্ট মাসে জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকার বিষয়টি উঠে এসেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৮ দশমিক ৪০ ডলারে অবস্থান করছে।

আরও পড়ুন: তালা ভেঙে বাসায় ঢুকে ৮ লাখ টাকা, ২ ভরি সোনা ও মূল্যবান সামগ্রী চুরি: ডেমরায় চাঞ্চল্য

সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন মন্তব্য করেছেন, "তেলের দাম কিছুটা কমে আসায় স্বর্ণের বাজার উপকৃত হচ্ছে।" উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মন্ত্রীদের সঙ্গে ইরানের বৈঠক থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে কোনো অগ্রগতি আসতে পারে—এমন আশায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি ৪ হাজার ৩০০ ডলারের কাছাকাছি গুরুত্বপূর্ণ সহায়ক পর্যায়ে ক্রেতারা আবারও সক্রিয় হয়েছেন।

তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির আশঙ্কা বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হয়। তবে সুদের হার বৃদ্ধির ফলে কোনো সুদ বা আয় না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমে যায়।

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে পরিচালনার বিষয়ে সমঝোতা করতে ওমান ও ইরানের উদ্যোগে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছেন।

এদিকে, তেলের দাম কমলেও সপ্তাহ শেষে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

বাজারে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৭ শতাংশ ধরে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৬২ শতাংশ। এ অবস্থায় শুক্রবার ১২টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে ফেডের পরবর্তী মুদ্রানীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।

ভারতে চলতি সপ্তাহে স্বর্ণের চাহিদা দুর্বল ছিল। দামের অস্থিরতার কারণে ক্রেতারা সতর্ক থাকায় দেশটিতে স্বর্ণ কেনাকাটা কমেছে। তবে বিশ্বের শীর্ষ ভোক্তা দেশ চীনে বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা শক্তিশালী রয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। তবে সপ্তাহের হিসাবে রুপার দাম প্রায় ৩ শতাংশ কমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮০০ দশমিক ২৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩০২ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। যদিও সপ্তাহের হিসাবে এই দুই ধাতুর দামও কমার পথে রয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বিএনপির দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


শেরপুরে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বিএনপির দোয়া মাহফিল

মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই বিশেষ দিনটি পালন করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শেরপুর টাউন কলোনী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ, ছাত্রনেতা আরমান, মির্জা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


চাটমোহরে বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরম

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কের কারণে গ্রামবাসীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বেলগাছি পালপাড়ার অন্তর্ভুক্ত ২৫টি পরিবারসহ মোট প্রায় ২শ’ পরিবারের বসবাস রয়েছে এই গ্রামে। নদী বেষ্টিত এই পালপাড়ায় প্রতিবছর দূর্গাপূজার সময় শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়। এবছরও প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরি করার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে আসেন।

যাতায়াতের জন্য ব্যবহৃত এই সড়কটি দেখে মনে হচ্ছে, এটি যেন চাষ করা জমি। কাদা পানিতে সড়কটির বেহাল দশা স্পষ্ট। স্কুলের শিশু শিক্ষার্থী থেকে শুরু করে গ্রামের সকল মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কের উন্নয়ন হয়নি, এবং এ নিয়ে কারো কোন মাথাব্যাথাও নেই। সরকার বারবার পরিবর্তন হলেও, বেলগাছি-বহরমপুর সড়কের ভাগ্য পরিবর্তন হয়নি।

বেলগাছি পালপাড়ার মৃৎশিল্পী অমল চন্দ্র পাল, অপূর্ব পাল, সনাতন পাল, গ্রামের আজাহার আলী এবং নুরুল ইসলাম জানাচ্ছেন, এই সড়কটি পাকাকরণের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। সড়কটির কারণে গ্রামের মানুষের চরম কষ্ট হচ্ছে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।

এ বিষয়ে নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান জানিয়েছেন, সড়কটি পাকাকরণের পরিকল্পনা রয়েছে। শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাডজোইকের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাডজোইকের যাত্রা শুরু

বাংলাদেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড-বাইং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (AdZoic)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একীভূত করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্স (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী মন্তব্য করেন, প্রথাগত পদ্ধতিতে অনুমাননির্ভর বিজ্ঞাপন পরিচালনার ফলে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর অর্থ ও সময় অপচয় হচ্ছে। ডিএসেলসের (DSales) ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পৌঁছাতে ব্র্যান্ডগুলোকে সহায়তা করবে।

প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম তুলে ধরে চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ বলেন, অ্যাডজোইক সাধারণ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; বরং এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভর না করে, প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিতে সক্ষম। পাশাপাশি ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন খরচে উপযুক্ত বিজ্ঞাপন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে এটি।

অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।

অনুষ্ঠানের শেষাংশে ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশক ও ব্র্যান্ডগুলোকে এআইনির্ভর নতুন এই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএসেলসের (DSales) ছাতার নিচে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি সমন্বিত স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই সমন্বিত ব্যবস্থা এশিয়ার ডিজিটাল ব্যবসা ও বিপণন ব্যবস্থায় নতুন পরিবর্তন আনতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাবের খুন ঘুমের কলঙ্ক বিএনপি সরকার বয়ে বেড়াতে পারে না: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


র‍্যাবের খুন ঘুমের কলঙ্ক বিএনপি সরকার বয়ে বেড়াতে পারে না: রাশেদ খান

দেশব্যাপী সমালোচিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবের অপকর্মের দায় বিএনপি বহন করতে পারে না। জনগণের দাবি ও প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে র‍্যাবকে বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি গঠন করা হয়েছে। নতুন বাহিনী জনগণের পাশে থেকে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, "বিরোধীদলের যদি কোন মতামত থাকে তবে তা সাদরে গ্রহণ করা হবে।" তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারি ও বিরোধী দলের মতামত ও ঐক্যমত্যের ভিত্তিতে পরিচালিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান উল্লেখ করেছেন, "ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।" তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণ স্বাধীন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় স্বার্থ বিবেচনায় সব সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের নেতা হাদি হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রস্তাব ভারতের কাছে রাখা হয়েছে। এই দুটি দাবি পূরণ হলেই কেবল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে ভাবা সম্ভব।

তিনি বলেন, "বাংলাদেশ এখন কোনো দেশের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না।" দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, "ভঙ্গুর অর্থনীতি ও সংকটাপন্ন একটি দেশকে সংস্কারের মাধ্যমে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।" এ অবস্থায় বিরোধী দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তবে, দেশের এই ক্লান্তিলগ্নে বিরোধীদল সরকারের পাশে না দাঁড়িয়ে রোড মারচ নিয়ে ব্যস্ত। রোড মারছ রোড মারচ করে যদি তেল গ্যাসের সমস্যার সমাধান করা যেত, বিএনপির সবার আগে রোড মারছ করতো।

তিনি বলেন, "ছোট ছোট যেসব বিষয় আলোচনার মাধ্যমে বসে সমাধান করা যায়, সেগুলোকে বড় আকার দিয়ে সরকারকে বিব্রত করা উচিত নয়।" সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের কড়া সমালোচনা করে রাশেদ খান বলেন, "সংসদে রুমিন ফারহানা আওয়ামী লীগের ভাষা ব্যবহার করছেন। তার মধ্যে আমি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি দেখতে পাই।" আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা যে ভাষায় কথা বলেন, রুমিন আপাও সে ভাষায় কথা বলছেন। তিনি উল্লেখ করেন, "বিএনপি থেকে বঞ্চিত হয়ে যে ক্ষোভ উগরে দিচ্ছেন সেটা তার স্বার্থগত রূপ।"

জামায়াতে ইসলামীর লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, "তেল-গ্যাস সংকটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জামায়াতে ইসলামী সঠিক রাজনৈতিক পথ বেছে নেয়নি।" সরকার যখন ভারতবিরোধী ও আধিপত্যবাদবিরোধী অবস্থানে রয়েছে, তখন সরকারের পাশে না দাঁড়িয়ে উল্টো আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে এনসিপিও জামায়াত যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

র‍্যাব বিলুপ্তির প্রসঙ্গে রাশেদ খান বলেন, "র‍্যাবের খুন-গুমের কলঙ্ক বিএনপি সরকার টানতে পারে না।" শেখ হাসিনা র‍্যাবকে খুন-গুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। এই কারণে সারা বাংলাদেশে র‍্যাব বিলুপ্তির দাবি উঠেছিল।

তিনি বলেন, "সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার সংসদে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি (SRB) নামে নতুন একটি বাহিনী গঠন করেছে।" নতুন এই বাহিনীর কাছে জাতির প্রত্যাশা অনেক। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায় প্রতিষ্ঠা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এসআরবি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ খান বলেন, "দল যাকে মনোনয়ন দেবে, দলের সব নেতাকর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে।" দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, দোকান মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, বিএনপি নেতা শাহাজান আলী, যুবদল নেতা মনিরুল ইসলাম এবং ছাত্রদলের সাবেক সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%