ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রসংলাপ ফোরাম থাকলেই মুখপাত্রের পদে থাকবেন শহীদ আবু সাঈদ


রাষ্ট্রসংলাপ ফোরাম থাকলেই মুখপাত্রের পদে থাকবেন শহীদ আবু সাঈদ

মুখপাত্র শহীদ আবু সাঈদ যতদিন রাষ্ট্রসংলাপ ফোরাম থাকবে, ততদিন দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বরে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে, সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে যে, যতদিন এটি কার্যক্রম চালাবে, ততদিন মুখপাত্র পদে শহীদ আবু সাঈদের নাম থাকবে।

ট্রাভেলগাইড পড়ুন

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায় ও উন্নয়ন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া, ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াই অব্যাহত রাখার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শক্তি ও বিপ্লবীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

 

নতুন কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সভাপতি আ ন ম আয়াস, সিনিয়র সহ-সভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সহ-সভাপতি মো. আলভী নাবিল হোসেন (শহীদ সোহেল রানার ভাই), সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভাপতি নাসরিন নাহার শিলা, সহ-সভাপতি প্রভাষক সুরাইয়া ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়ন রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক (শহীদ সাইফুল ইসলামের ভাই), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক (তুহিন ফরাজি), সহ-সাংগঠনিক সম্পাদক আমিমুল ইহসান,

সংবাদপ্রতিবেদন পরিষেবা

আরও পড়ুন: বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান, মুখ্য সমন্বয়কারী মায়িদা ইসলাম শর্মী, সমন্বয়কারী শেখ এ্যানি ইখতিয়ার বিনতে সুমি, সহ-মুখপাত্র মো. বাবুল সরদার (শহীদ আব্দুর রহমান জিসান ভাইয়ের সম্মানিত পিতা), সহ-মুখপাত্র শারমীন রহমান, দপ্তর সম্পাদক মিল্লাত হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মহরম হাসান মাহিম, সোশ্যাল মিডিয়া ও প্রচার সম্পাদক বেঞ্জির মুন্নে, সহ-সোশ্যাল মিডিয়া ও প্রচার সম্পাদক মিথিলা পারভীন, অর্থ সম্পাদক আল আমিন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো নাজমুস সাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. এম এ আদম আলী (শহীদ শাকিনুর রহমানের ভাই), বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তামিম হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর আরিফুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো মহাসিন হাসান সরোয়ার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলী আহমেদ মিটন, ইতালি সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার (শহীদ রাজনের বোন), শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মো. বেল্লাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবু হাসান।

সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রাসেল হোসেন, মারইয়াম মোকাদ্দাস মিস্টি, নাজমা খাতুন সাথী (শহীদ মো. সোহাগের বোন), মো. আব্দুল আউয়াল হৃদয়, মোহাম্মদ আবু নোমান, নাসরিন আক্তার (শহীদ সাইফুল হাসানের বোন), মাহফুজা বেগম (শহীদ মইনুলের মাতা), মো. রতন (শহীদ রিপনের ভাই), রাহাত খান ও মো. সামি।

ডিজিটালম্যাপ দেখুন

সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহান নিয়ান তানভীর আহমেদ, মাকসুদুর রহমান তামিম, মো. স্বাধীন সরকার, মো. নাহিয়ান খাঁন নিহাজ, মো. সুজন হোসেন, মো. সোহেল রানা, মো. আকাশ প্রধান, এম এ সাদিক আহমাদ, মো. শাকিল মাহমুদ, মো. ইমতিয়াজ আহমেদ, মো. ইমরান হোসেন ইমু, মো. জোনায়েত হাসান, মোহাম্মদ শিপন, মো. রাসেল হোসাইন, মো. হাবিবুল বাশার, মৌসুমী নাসরীন, মো. ইয়ামিন মিয়া, মো. ইমরান হোসেন, মো. নাঈম হোসেন পালোয়ান, মোহাম্মদ উল্লাহ, মো. আব্দুল খালেক, মাহদী হাসান খান, নাঈম আল ইসলাম, শারমিন সাফাত, মো. আবদুল্লাহ, মো. লিখন, রিয়াদ, মো. আশরাফুল আলম, ফারহান ইসরাক যায়েদ, মো. রিয়াজ ও রাকিব হাসান।

আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কৃষক-ক্ষেতমজুর সমিতির সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২১ এম


কাউখালীতে কৃষক-ক্ষেতমজুর সমিতির সমাবেশ অনুষ্ঠিত

 

পিরোজপুরের কাউখালীতে ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি পিরোজপুর জেলা কমিটির সভাপতি নিমাই মন্ডল। সমাবেশে বক্তব্য প্রদান করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুষার কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নিপেন্দ্রনাথ বাড়ৈ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর, ছাত্র ও জনতা হত্যাকারীদের বিচার করার, সকল সরকারি ও বেসরকারি অফিসে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার জন্য ১৩টি দাবি অবিলম্বে কার্যকর করার আহ্বান জানান। বক্তারা আরও উল্লেখ করেন, "৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। বর্তমান সরকারের ১০০ দিন পার হলেও শ্রমিক, কৃষক এবং শ্রমজীবী মানুষের দৈনন্দিন সমস্যার কোন সমাধান হয়নি।" বক্তারা অভিযোগ করেন যে, সরকার এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। সমাবেশ শেষে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি: ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৪ এম


রহনপুরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি: ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবৈধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে মোহাম্মদ রাব্বানী নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রহনপুর কেডিসি পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমসহ পুলিশ, রহনপুর ১৬ বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাব্বানীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় অবৈধ, নকল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে অবৈধ ও ক্ষতিকর পণ্যের বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে স্লোগান, লক্ষ্মীপুরে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ এম


কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে স্লোগান, লক্ষ্মীপুরে যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় মো. রাহিম (১৮) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা এলাকা থেকে রাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাহিম পূর্ব চরকলাকোপা এলাকার গাড়িচালক আবু কাশেমের পুত্র।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তাঁরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন।

 

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, মিছিল থেকে ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আমরা সবাই মুজিব সেনা’, ‘ভয় করি না বুলেট বোমা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। মিছিলের ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে প্রচার করার বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মো. রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, একই মামলায় এর আগে গত ৩ আগস্ট দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ১৫ আগস্ট দুই শর্তে তাদের জামিন দেন আদালত।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার নিয়ে অপপ্রচারে আতঙ্কিত কৃষক, সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ এম


সার নিয়ে অপপ্রচারে আতঙ্কিত কৃষক, সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেছেন, দেশে সারের সংকট নেই। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের সমালোচনা করেছেন, যা জ্বালানি সংকটের সাথে সম্পর্কিত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, "দেশে তেল ও গ্যাসের সংকট রয়েছে বলা হলেও ২ থেকে ৩ হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ হচ্ছে। এত গাড়ি কীভাবে চলছে—এ প্রশ্নেরও জবাব দিতে হবে।" তিনি উল্লেখ করেন, একদিকে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে—এ বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন প্রত্যেক দলের অধিকার। তবে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বিভ্রান্তি ছড়ানো সমীচীন নয়। তিনি বলেন, "কোনো দলের অভিযোগ বা দাবি থাকলে তা সংসদে উপস্থাপন করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা উচিত।"

লংমার্চের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ হচ্ছে।" তিনি প্রশ্ন করেন, "গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে?" জ্বালানি সংকটের বাস্তবতা নিয়ে জনগণের সামনে স্পষ্ট তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, "দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখনো রয়েছে।" তিনি জানান, গত ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, "অনেক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজন অনুযায়ী উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি।" দেশের ভূগর্ভস্থ গ্যাসের মজুত ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, "দীর্ঘদিনের এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।" পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে এবং প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সারের সরবরাহ নিয়ে তিনি বলেন, "দেশে সারের সংকট নেই।" তিনি কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন। কৃষকদের মধ্যে অযথা উদ্বেগ বা আতঙ্ক সৃষ্টি না হওয়ার জন্য তিনি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

দেশের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, "গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো পুরোপুরি বন্ধ হয়নি।" তিনি বলেন, "জাতীয় সমস্যাগুলোকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে সংসদে জনগণের কথা তুলে ধরে গঠনমূলক রাজনীতির মাধ্যমে সমাধান করতে হবে।"

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে দেশের অবস্থান বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। তিনি জানান, "বাংলাদেশকে গণতান্ত্রিক, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরার কথাও জানান তিনি।" বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র‌্যালিতে অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজ শরীফ, নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%