ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সার নিয়ে অপপ্রচারে আতঙ্কিত কৃষক, সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


সার নিয়ে অপপ্রচারে আতঙ্কিত কৃষক, সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেছেন, দেশে সারের সংকট নেই। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের সমালোচনা করেছেন, যা জ্বালানি সংকটের সাথে সম্পর্কিত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, "দেশে তেল ও গ্যাসের সংকট রয়েছে বলা হলেও ২ থেকে ৩ হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ হচ্ছে। এত গাড়ি কীভাবে চলছে—এ প্রশ্নেরও জবাব দিতে হবে।" তিনি উল্লেখ করেন, একদিকে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে—এ বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঐতিহাসিক হবে: ভূমিমন্ত্রী

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন প্রত্যেক দলের অধিকার। তবে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বিভ্রান্তি ছড়ানো সমীচীন নয়। তিনি বলেন, "কোনো দলের অভিযোগ বা দাবি থাকলে তা সংসদে উপস্থাপন করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা উচিত।"

লংমার্চের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ হচ্ছে।" তিনি প্রশ্ন করেন, "গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে?" জ্বালানি সংকটের বাস্তবতা নিয়ে জনগণের সামনে স্পষ্ট তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, "দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব এখনো রয়েছে।" তিনি জানান, গত ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, "অনেক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজন অনুযায়ী উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি।" দেশের ভূগর্ভস্থ গ্যাসের মজুত ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, "দীর্ঘদিনের এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।" পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে এবং প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

সারের সরবরাহ নিয়ে তিনি বলেন, "দেশে সারের সংকট নেই।" তিনি কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন। কৃষকদের মধ্যে অযথা উদ্বেগ বা আতঙ্ক সৃষ্টি না হওয়ার জন্য তিনি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

দেশের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, "গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো পুরোপুরি বন্ধ হয়নি।" তিনি বলেন, "জাতীয় সমস্যাগুলোকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে সংসদে জনগণের কথা তুলে ধরে গঠনমূলক রাজনীতির মাধ্যমে সমাধান করতে হবে।"

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে দেশের অবস্থান বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। তিনি জানান, "বাংলাদেশকে গণতান্ত্রিক, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরার কথাও জানান তিনি।" বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র‌্যালিতে অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন: ‘সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই নাগরিক’ : আহমেদ সোহেল

কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজ শরীফ, নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন: দুদকের মামলায় সাবেক ফার্মাস ব্যাংক পরিচালক সিদ্দিকী নাজমুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালাহউদ্দিন নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী কে, প্রশ্ন দিলারা চৌধুরীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ এম


সালাহউদ্দিন নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী কে, প্রশ্ন দিলারা চৌধুরীর

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তারেক রহমান—এ বিষয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, "তারেক রহমান কোনো কথা না বলে, সালাহউদ্দিন আহমদের ঘাড়ে বন্দুক রেখে বলবেন, ‘আমি কিছু জানি না’—এটা হতে পারে না।"শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

 

সভাপতির বক্তব্যে অধ্যাপক দিলারা চৌধুরী উল্লেখ করেন, জুলাই সনদ এবং জুলাইয়ের ঐক্য ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, "স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিপুল সম্পদ রয়েছে। ফলে সরকারের আয়েরও অভাব নেই। তবে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সুশীল সমাজের একটি অংশ একমত না হলে কোনো বিপ্লবই সফল হতে পারে না।"

তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার খবরকে রাজনৈতিক বিভ্রান্তির ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। গণভোট ইস্যুতে আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, "রাজনৈতিক প্রশ্ন বিচার বিভাগের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।"

রাজনৈতিকখবর আপডেট

অধ্যাপক দিলারা চৌধুরী আরও বলেন, "আমি বিএনপি নিয়ে অনেক আশা করেছিলাম। ২০২৪–পরবর্তী বাংলাদেশে নিজেদের নেতৃত্বে তারা একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে পারত। কিন্তু বিএনপিকে কে বুঝিয়েছে যে তারা গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে?"

এডভোকেট তাজুল ইসলাম বলেন, "আমরা জুলাই সনদের প্রতেকটি সংস্কার ও এর সুফল দেখতে চেয়েছিলাম। কিন্তু বিএনপি অনেকটা ভিলেন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। একজন পার্লামেন্টে একাই যেন ক্ষমতা দখল করেছেন।" তিনি বার বার বলেন, "সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি কি খালেদা জিয়ার চেয়েও বড় বিএনপি হয়ে গেছেন?"

তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনা বার বার বলতেন সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। ৭২ সালের সংবিধান সংশোধন করা যাবে না কিন্তু এই সংবিধান ৭০ সালের নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে ভারতীয় সংবিধান থেকে ধার করে করা হয়েছে।"

"৫ আগস্টের বিপ্লবের পর একটা অলিখিত সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের ক্ষমতায় পাঠিয়ে একটা অনুমোদন দিল যে নতুন সংবিধান সংস্কার কমিটি করে সংস্কার করতে। কিন্তু একজন ব্যক্তির ইগোর কাছে জনগণের এ রায়কে উপেক্ষা করা হচ্ছে।"

অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, "২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে ভিন্নমতের ৪০ জনকে দেশে খুন করা হয়েছে। এখন অনেকেই বলেন যে, ইন্টেরিম সরকারের সময় বাউলদের ওপর আক্রমণ হয়েছে কিন্তু সেই সময় বা বর্তমান সময়েও তো বাউলদের ওপর হামলা হচ্ছে।" তিনি আরও বলেন, "মূলত জুলাই সনদকে বিতর্কিত করতে ইন্টেরিম সরকারকে দোষারোপ করা হচ্ছে।"

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুরের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জুলাই বিপ্লবের সমন্বয়ক আরিফ সোহেল, জেডিপির আহ্বায়ক নাঈম আহমেদ, অল্টারনেটিভের সংগঠক তাজনুভা জাবিন, সাবেক কূটনৈতিক সাকিব আলী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২২ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ এম


নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২২ জন

নারায়ণগঞ্জে জেলা পুলিশ একটি সাঁড়াশি অভিযান শুরু করেছে, যার লক্ষ্য হলো মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। অভিযানের প্রথম দিনে, ২৪ ঘণ্টার মধ্যে জেলার সাতটি থানায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের জন্য জেলার সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়, যা সারাদিন ধরে কার্যক্রম চালায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া ১২২ জনকে রবিবার আদালতে সোপর্দ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, "জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।" তিনি আরও জানান, মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, "নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।" অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ এম


বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

ভিয়েতনামের নান্দনিক নগরীতে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের শতাধিক সুন্দরীকে পেছনে ফেলে ‌‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর কাঙ্ক্ষিত মুকুট নিজের মাথায় তুলে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা। জমকালো এই আয়োজনে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিশ্বসুন্দরীর মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সেরাদের হারিয়ে প্রথম রানার-আপ হয়েছেন মিস ওয়ার্ল্ড স্পেনের এলিসাবেথ রেনেস এবং দ্বিতীয় রানার-আপ খেতাব অর্জন করেছেন মিস ওয়ার্ল্ড মালয়েশিয়ার তানুসিয়া শেঠি। ভিয়েতনামের খান হোয়া প্রদেশের সেরা সৌন্দর্যমণ্ডিত শহর না ট্রাং-এ আয়োজিত এই মহতী আসরে পুরো বিশ্ব রূপ, মেধা ও মানবসেবার এক অপূর্ব রূপকার্থের সাক্ষী হয়।

বিশ্বমঞ্চে সেরা ছয়ের তালিকায় নিজেদের স্থান নিশ্চিত করে নজর কেড়েছেন ৬টি অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রতিযোগী। তারা হলেন—পিপলস চয়েস বিজয়ী মিস ওয়ার্ল্ড ইরিত্রিয়ার স্নিথ হাবতেয়াব, ইউরোপ মহাদেশের প্রতিনিধিত্বকারী স্পেনের এলিসাবেথ রেনেস, ‘বিউটি উইথ আ পারপাস’ বিজয়ী মালয়েশিয়ার তানুসিয়া শেঠি, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মিস ওয়ার্ল্ড ভিয়েতনামের লে নগুয়েন বাও এনগোক, আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বিজয়ী ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা এবং আফ্রিকা মহাদেশের প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার রোমান্দা হোমবির।

১৯৫১ সালে যুক্তরাজ্যে প্রখ্যাত সংগঠক এরিক মরলি কর্তৃক প্রবর্তিত এই প্রতিযোগিতাটি বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে খ্যাত। কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, চূড়ান্ত বিজয়ী নির্বাচনে প্রাথমিক চ্যালেঞ্জ, বন্ধ দরজার ভেতরে ব্যক্তিত্ব যাচাইয়ের সাক্ষাৎকার এবং সরাসরি মঞ্চে উপস্থিত বুদ্ধি ও সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ বছরের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবিয়ান, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল। প্রারম্ভিক বিভিন্ন চ্যালেঞ্জের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সিলেকশন কমিটি প্রথমে শীর্ষ ৪০ জন রূপসীকে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচন করে। পরবর্তীতে ধাপে ধাপে প্রতিভাবানদের মধ্য থেকে বেছে নেওয়া হয় শীর্ষ ২০ এবং সেখান থেকে শীর্ষ ১২ জন প্রতিযোগীকে। সেখান থেকেই চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে উঠে আসেন সেরা ৬ ফাইনালিস্ট, যা থেকে পরবর্তীতে বিজয়ী ও রানার-আপদের নাম ঘোষণা করা হয়।

এবারের আসরটি ছিল বেশ কিছু নতুনত্ব ও চমকে ভরা। প্রথমবারের মতো এই বিশ্বমঞ্চে পদার্পণ করে আত্মপ্রকাশ করেছে ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান এবং মালদ্বীপের প্রতিযোগীরা। অন্যদিকে, বিশেষ ব্যক্তিগত ও প্রযুক্তিগত কারণে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের রূপসীদের এই মহামিলনমেলার সফল সমাপ্তির পর পরবর্তী আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। মিস ওয়ার্ল্ডের আগামী ৭৪তম সংস্করণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারীরিক অবস্থার খোঁজ নিতে জ্বালানি মন্ত্রীর বাসায় গয়েশ্বর রায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


শারীরিক অবস্থার খোঁজ নিতে জ্বালানি মন্ত্রীর বাসায় গয়েশ্বর রায়

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা সম্পন্ন করে বাসায় ফিরে আসার পর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য।

শনিবার রাতে, রাজধানীর আদাবরে টুকুর নিজ বাসভবনে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় তাঁর শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং জ্যেষ্ঠ নেতার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু বেশ কয়েক দিন ধরে জ্বর নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আজ তাঁকে রাজধানীর আদাবরের বাসায় নিয়ে আসা হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে, বাসায় তাঁর পরবর্তী চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত রয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এমপি এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%