০৫:১৫ পি.এম
‘সাঁকোটা দুলছে’ সিনেমাটি বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেছে। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা এটি, যার পুরো নাম ‘সাঁকোটা দুলছে’-দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট।
গত জুন মাসে নীরবে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সিনেমাটি পুরস্কার অর্জন করেছিল। বর্তমানে একই সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে ‘সাঁকোটা দুলছে’ সিনেমাটি।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করা হয়েছে। মনোজ প্রামাণিকের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মগাদোর ফিল্মের সহযোগিতায় নির্মিত ‘সাঁকোটা দুলছে’ সিনেমাটির দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, স্থির ও দীর্ঘ শট এবং গ্রামীণ জীবনের প্রতি নিবিড় পর্যবেক্ষণ চলচ্চিত্রটির স্বতন্ত্র দৃশ্যভাষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, তিনজন আটক
কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো এবং বিভিন্ন বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বাঁচার পথ খুঁজে বের করে তারা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ আরও অনেকে।
এদিকে পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ চলচ্চিত্র উৎসবে ‘সাঁকোটা দুলছে’ সিনেমাটি নির্বাচিত হয়েছে। পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছেন ইশতিয়াক ও সামিউল করিম সুপ্তক। উৎসবটি আগামী ৭ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।
অন্যদিকে, মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে স্থান পেয়েছে। সেখানে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড-স্পেশাল জুরি প্রাইজের জন্য বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’ প্রতিযোগিতা করবে। এ উৎসব চলবে ১১ থেকে ২০ নভেম্বর।
আরও পড়ুন: ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর গাওয়া ‘রঙ্গিলা আসমান’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন