ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চীনকে মোকাবিলার চেষ্টা, শুরুতেই হোঁচট খাচ্ছে যুক্তরাষ্ট্র?


চীনকে মোকাবিলার চেষ্টা, শুরুতেই হোঁচট খাচ্ছে যুক্তরাষ্ট্র?

চীনকে প্রতিহত করার উদ্দেশ্যে পেন্টাগনের প্রস্তাবিত ১২২ বিলিয়ন ডলারের নতুন সামরিক পরিকল্পনা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সামরিক বিশ্লেষকদের অভিমত, ওয়াশিংটনের উচ্চাভিলাষী লক্ষ্য ও তাদের বর্তমান শিল্প উৎপাদন সক্ষমতার মধ্যে যে বিশাল ফারাক তৈরি হয়েছে, তা মার্কিন সামরিক কৌশলের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ড প্রধান অ্যাডমিরাল স্যাম পাপারো মার্কিন কংগ্রেসের কাছে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, চীনের দ্রুত সামরিক সম্প্রসারণ, তাইওয়ান ঘিরে উত্তেজনা এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা মোকাবিলার জন্য এই অর্থ ন্যূনতম প্রয়োজন।

এই বিশাল বাজেটের একটি বড় অংশ মিসাইল প্রযুক্তি, মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং ড্রোন তৈরির পেছনে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে গুয়ামসহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক মহড়া বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

তবে সামরিক পরিকল্পনার খাতায় যা-ই থাক, বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। মার্কিন অস্ত্রাগারে অস্ত্রের মজুদ কমে যাওয়া এবং শিল্প উৎপাদনের ধীরগতি এই পরিকল্পনার পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণেও মার্কিন সামরিক রসদে বড় ধরনের টান পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জাপান বা ফিলিপাইনের মতো মিত্র দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখনো চীনের নির্ভুল নিশানায় থাকা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হুমকির মুখে রয়েছে। অনেক ঘাঁটিতে পর্যাপ্ত সুরক্ষামূলক ব্যবস্থা বা সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে। সামরিক প্রস্তুতির এই সংকটের পাশাপাশি মার্কিন রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তাও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের চীন নিয়ে বর্তমান নমনীয় কূটনীতি এবং ব্যবসায়িক সমঝোতার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্রে ওয়াশিংটনের আগের কঠোর অবস্থানকে কিছুটা শিথিল করে দিয়েছে। বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি দ্রুত তার সামরিক শিল্প সক্ষমতা বাড়াতে এবং আঞ্চলিক ঘাঁটিগুলোকে সুরক্ষিত করতে ব্যর্থ হয়, তবে বেইজিং এই সুযোগকে কাজে লাগিয়ে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা আরও জোরদার করতে পারে।

আরও পড়ুন: বর্জন ভেঙে কেন নির্বাচনে ভোট দিলাম: ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকের অভিজ্ঞতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি খন্দকার আশফাকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি খন্দকার আশফাকের

 

ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানিয়েছেন, ‘দলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো অপকর্মে নিযুক্ত, তাদের বিএনপিতে কোনো স্থান থাকবে না।

রাজনীতিকে ব্যবহার করে যারা এই ধরনের কার্যকলাপে জড়াতে চান, তাদের দলের বাইরে চলে যেতে হবে।’

শনিবার (১১ জুলাই) বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক আরো বলেন, ‘এবারের বাজেট হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষের বাজেট। এ বাজেটটি দেশের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে।

একটি রাজনৈতিক দল ২৪-এর আবেগকে বাজারে বিক্রি করতে চাইছে। কিন্তু ২৪ শুধু একটি দলের বিষয় নয়, এটি সম্পূর্ণ জাতির অর্জন। জুলাই হচ্ছে সবার আবেগ এবং গর্বের একটি প্রতীক।’

তিনি জুলাই আন্দোলনের শহীদদের কথা স্মরণ করে বলেন, ‘জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে এই সাংসদ বলেন, ‘কোনো ধর্মকে আমরা আলাদা করে দেখতে চাই না। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার অথবা বিক্রি করতে দেওয়া হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমান হচ্ছেন একজন দূরদর্শী ও গতিশীল নেতা। তাঁকে দেশের জন্য কাজ করার সুবর্ণ সুযোগ দিতে হবে। তাঁর ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং একসময় বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। সম্মেলনে সভাপতিত্ব করেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম ও মো. মাহবুব বেপারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন মন্ডল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, মো. জাকির হোসেন মাস্টার, হিরণ শেখ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম বেপারী ও মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাকসহ অন্য গুণীজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে হাবিপ্রবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কয়েক বছর ধরে চলমান সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে। সর্বশেষ খবর অনুযায়ী, গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়টির সেশনজট সাত মাস কমে এসেছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বকে সমাধান করার জন্য এ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হয়েছে।

অধ্যাপক ড. মো. এনামউল্যা উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত জুলাই মাসে বিপ্লবের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের হলগুলোর নামকরণের মাধ্যমে নতুন পরিচয়ের সূচনা করা হয়েছে। এতে বিজয় ২৪ হল, শহীদ আবরার ফাহাদ হল, শহীদ নুর হোসেন হল, বেগম রোকেয়া হল, নবাব ফয়জুন নেসা হল নামকরণ করা হয়েছে। আরও উল্লেখযোগ্য হল, ২০০২ সালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পেছনে যে মহীয়সী নারী ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত খুরশীদ জাহান হক, তাঁর স্মরণে ‘খুরশীদ জাহান হক হল’ নামকরণ করা হয়েছে।

এছাড়াও, জুলাই মাসের চেতনা ধরে গত চব্বিশে দিনাজপুরে আন্দোলনে নিহত কলেজ ছাত্র শহীদ রাহুল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে, আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও, ক্যাম্পাসের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জুলাইয়ের আদর্শকে সমুন্নত রাখতে জুলাই চত্ত্বর, জুলাই স্মৃতি স্তম্ভ এবং জুলাই ৩৬ সড়ক উন্মোচন করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও টিএসিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হয়েছে। হলগুলোর ডাইনিং এ স্বাস্থ্যকর এবং উন্নতমানের খাবার সরবরাহ করা শুরু করা হয়েছে। ছাত্রীর নিরাপত্তার জন্য হলের প্রাচীর নির্মাণ ও সংস্কার করা হয়েছে, রাস্তা এবং খেলার মাঠের উন্নয়নও করা হয়েছে। উচ্চশিক্ষা এবং গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে নতুন করে পিএইচডি ফেলোশীপ চালু হয়েছে। ছাত্র-ছাত্রীদের কোর্স ক্রেডিট ফিওও কমানো হয়েছে।

এদিকে, দীর্ঘ ১৬ বছর পর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান উপাচার্য ড. মো. এনামউল্যার পদক্ষেপের ফলে গত নভেম্বরে প্রায় আট হাজার শিক্ষার্থীকে মূল সনদপত্র প্রদান করা হয়। আর ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য একনেকে ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য একটি নির্ভরযোগ্য সূচনা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন আঙ্গিকে গড়ে তোলার কার্যক্রম শুরু করেছে।

এই উন্নয়ন প্রকল্প অনুমোদনের পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি ছাত্রী হল এবং অমর একুশে নামে আরেকটি ১২ তলা বিশিষ্ট ছাত্র হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীদের নতুন আলটিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীদের নতুন আলটিমেটাম

চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থায়ীভাবে সর্বনিম্ন ৩৫ বছর এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অস্থায়ীভাবে ৪০ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে আবারও আলটিমেটাম দিয়েছেন।

শনিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনের মুখপাত্র মো. শরিফুল হাসান শুভ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ জুলাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হয়। ওই কর্মসূচি থেকে সাত সদস্যের একটি টিম জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করে।

বৈঠকে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের দাবি নিয়ে জরুরি বৈঠক ডাকেন এবং প্রতিমন্ত্রী আব্দুল বারী বৈঠক শেষে খসড়া ফাইলটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান বলে জানানো হয়। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদ বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।

এতে বলা হয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখন অধীর আগ্রহে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। বয়সসীমা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তারা বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর মতোই চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে। বিএনপির ২০২৬ সালের ইশতেহারের ৩১ দফার ২৩ দফায় এ বিষয়ে প্রতিশ্রুতি রয়েছে এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোমধ্যে এই দাবির পক্ষে মত দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, করোনা মহামারিকালে সরকারি নিয়োগ বন্ধ থাকা, অর্থনৈতিক মন্দার প্রভাব, বিভিন্ন সময়ে ছাত্র সংগঠনের হামলা-মামলার কারণে শিক্ষাজীবনে বিলম্ব, নারী প্রার্থীদের পারিবারিক দায়িত্বজনিত প্রতিবন্ধকতা এবং সেশনজটের কারণে বহু মেধাবী শিক্ষার্থী নির্ধারিত সময়ে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বয়সসীমা বাড়ানো হলে অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীরাও প্রশাসনে কার্যকর অবদান রাখতে পারবেন এবং চাকরিপ্রত্যাশীদের মানসিক চাপ ও হতাশাও কমবে বলে তারা মত দেন।

সংবাদ সম্মেলনে সরকারকে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


রাঙামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ হয়েছে।

জেলার অনুসন্ধানে দেখা যায়, কাউখালী ও সদর উপজেলায় আজ পাহাড় ধ্বস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন।

এ সময়ে তিনি তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০ টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। এছাড়া সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এ সময় রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে সেবামুলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। দুর্যোগকালে তিনি সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান। সংকটময় মুহুর্তে সেনাবাহিনী পাশে থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%