ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল


জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, স্থানীয় সরকার ব্যবস্থা এবং জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাইকার সঙ্গে সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে আরো জোরদার হবে, এমন আশা প্রকাশ করেছেন তিনি।

আজ রোববার সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে চান। আমরা সবাই তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আজ সারা দেশে বন্ধ স্বর্ণ বেচাকেনা

মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সরকার। এক্ষেত্রে জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরো সুসংহত করবে এবং স্থানীয় সরকার খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


কাপ্তাইয়ে জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি গ্রামে আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের বিরুদ্ধে এ মামলা করেন। মামলা অনুসারে, জমি অধিগ্রহণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, কাপ্তাই উপজেলার ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার শিলছড়ি গ্রামে অবস্থিত স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি হলেও প্রতিষ্ঠানটির নামে লিজ প্রদান সংক্রান্ত কোনো রেকর্ডপত্র পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তি তদন্তকালে সংশ্লিষ্ট লিজ ডিডও উপস্থাপন করতে পারেননি।

এছাড়া ভূমি কীভাবে রেকর্ডভুক্ত হলো, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রকৃত তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে দলিল ব্যবহার করে স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রেকর্ডীয় ২২ দশমিক ১৭ একর ভূমি থেকে আনসার ব্যাটালিয়নের জন্য ২০১৫ সালে অধিগ্রহণ প্রস্তাব দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় ৮ দশমিক ০৯ একর জমির অধিগ্রহণ (ক্ষতিপূরণ) দেয়ার সিদ্ধান্ত নেয়।

২০১৮ সালে ওই জমি ও সেখানে থাকা গাছপালার ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা চেকের মাধ্যমে গ্রহণ করেন হাসান মাহমুদ খান। অভিযোগে বলা হয়েছে, ওই অর্থ গ্রহণ করা হয় ২০১৮ সালের ২ জুলাই।

দুদক জানায়, ভূমিটি যে উদ্দেশ্যে সরকারের কাছ থেকে লিজ নেওয়া হয়েছিল, সে উদ্দেশ্যে ব্যবহারযোগ্য না হলে তা সরকারের কাছে ফেরতযোগ্য ছিল। এ অবস্থায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে লিজ ডিড গোপন করে জমাবন্দি প্রদর্শনের মাধ্যমে অর্থ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২০১, ৪৬৭ ও ৪৬৮ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে শিলছড়ি বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিনু মারমা ও বিএনপির নেতা জাফর আহমদ স্বপন বলেন, ‘অভিযুক্ত হাসান মাহমুদ খানের সঙ্গে ভূমি মালিকানা সংক্রান্ত বিষয়ে শিলছড়ি এলাকার ভূমিহীন ১১৪ পরিবারের বিরোধ চলছিল। যে কারণে আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় ভূমি হুকুম দখলকৃত জায়গার বিপরীতে হাসান মাহমুদ খানকে কোনো প্রকার অর্থ পরিশোধ না করার জন্য আবেদন করা হয়েছিল।’

মামলা এবং অভিযোগের বিষয়ে জানতে কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের সঙ্গে মুঠোফোনে এবং সরজমিনে বারবার যোগাযোগ করা হলে ফোনে এবং সাক্ষাতে না পাওয়ায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোলা, বুট ও সরিষা উদ্ধারের একদিন পর ট্রাকচালক ও হেলপারসহ ৪ জন আটক: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


ছোলা, বুট ও সরিষা উদ্ধারের একদিন পর ট্রাকচালক ও হেলপারসহ ৪ জন আটক: পুলিশ

 

দিনাজপুরের হিলিতে পরিত্যক্ত একটি ঘর থেকে ছোলা ও সরিষা উদ্ধারের একদিন পরে পুলিশ ট্রাক চালক ও হেলপারসহ ৪ জনকে আটক করেছে। এ সময়ে ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের জানানো অনুযায়ী, হিলি মহড়াপাড়া এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে ১৪ টন ছোলা বুট ও সরিষা উদ্ধার করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর মালামালের মালিকের সন্ধান পাওয়া যায়।

পরে মালামালের মালিকের সাথে কথা বলে ট্রাকের মালিককে আটক করা হয়। তার তথ্যমতে ওই ট্রাকের ডাইভার ও হেলপারসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি বগুড়া ও দিনাজপুর জেলা খানসামা এলাকায় উল্লেখ করা হয়েছে।

ছোলাবুট ও সরিষা চট্টগ্রামে একেটি ট্রাকে লোড হয়ে ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও, মাঝপথে এসব পণ্য ট্রাক ডাইভার বিক্রি করে দেয় এবং পরে বাকি অংশ হিলিতে ফেলে পালিয়ে যায় তারা।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মন্তব্য করেছেন, হিলি মহড়াপাড়া এলাকায় পরিত্যক্ত স্থান থেকে ছোলা বুট ও সরিষা উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি ফেসবুকে প্রচারিত হওয়ার পর মালামালের মালিক থানায় যোগাযোগ করেন। মালামালের মালিকের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার অভিযান চালিয়ে ট্রাকের মালিকসহ ৪ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজায় শুধু মেট্রোতেই এলেন ৭০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


খামেনির জানাজায় শুধু মেট্রোতেই এলেন ৭০ লাখ মানুষ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এর মধ্যে তেহরান মেট্রোতে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত যাতায়াত করেছেন ৭০ লাখের বেশি যাত্রী। মাত্র ১৩ ঘণ্টা ৩০ মিনিটে যাত্রীদের এই সংখ্যা একটি রেকর্ড হিসেবে ثبت হয়েছে। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে তার জানাজা সম্পন্ন হয়। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

জানাজার নামাজটি তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে শহীদ বোশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হুদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে শহীদ নেতা আলি খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তার মৃত্যু হয় বলে জানান তিনি। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, তিনি মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বলেন, ‘বাংলা একাডেমি থেকে আমরা স্যারের বাসায় যাচ্ছি। দাফন ও শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হলে জানাব।’

আবুল কাসেম ফজলুল হক নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে এই অধ্যাপকের।

তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%