ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ব সংবাদমাধ্যমের আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ


বিশ্ব সংবাদমাধ্যমের আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারে উঠে এসেছে। রয়টার্স, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্লুমবার্গের মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির বিদায় ঘটেছে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই, এবং তার শারীরিক অসুস্থতার বিষয়টি প্রাধান্য পাচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এই দেশের শীর্ষ সাংবিধানিক প্রধান, যিনি ২০২৩ সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন, তিনি এমন এক সময়ে বিদায় নিচ্ছেন যখন দেশে একটি রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া চলছে। যদিও বাংলাদেশে রাষ্ট্রপতির পদটি মূলত অলঙ্কারিক, নির্বাহী ক্ষমতার মূল চালিকাশক্তি হলেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা।

আরও পড়ুন: রাহুল গান্ধী: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, কর্মসূচি একদিন পেছানো

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপর পদত্যাগের রাজনৈতিক চাপ সৃষ্টি হয়। বিবিসি বাংলার বরাতে বলা হয়, ক্ষমতাসীন বিএনপি নেতাদের পক্ষ থেকেও পদত্যাগের জোর দাবি ছিল। তাই, আনুষ্ঠানিকভাবে অসুস্থতার কথা বলা হলেও এই পদত্যাগের মূল কারণ হিসেবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনকেই চিহ্নিত করা হচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২৪ সালের আন্দোলনের প্রাণহানির ঘটনায় বিচারপ্রক্রিয়া এবং শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছা ব্যক্ত করার পর রাষ্ট্রপতির অবস্থান বঙ্গভবনে আরও নড়বড়ে হয়ে পড়ে।

হংকংভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমের বরাতে জানায়, অসুস্থতা ও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তার কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা জানান দিয়ে পদত্যাগ করছেন। তবে তিনটি গোপন সূত্রের বরাতে তারা দাবি করেছে, রাজনৈতিক কৌশলগত কারণে তার ওপর সরকারের তরফ থেকে পদত্যাগের পরোক্ষ চাপ তৈরি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদত্যাগের ফলে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করা শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের উচ্চপর্যায়ে তার শেষ সংবিধানসম্মত মিত্রকেও হারালেন।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ স্মৃতিসৌধে ভাঙচুর ও চুরি

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ৭৬ বছর বয়সী এই রাষ্ট্রপতির অসময়ে বিদায় বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে সাহাবুদ্দিনই ছিলেন অন্যতম প্রধান সংবিধানসম্মত পথ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের সংবিধানের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে জানিয়েছে যে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিলে তা কার্যকর হয়। বিদেশে চিকিৎসাধীন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। সংসদে বর্তমানে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: এনসিপিকে স্থানীয় নির্বাচনে বিজয়ী করতে হবে: আসিফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের অপরাধে যুবকের তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মাদক সেবনের অপরাধে যুবকের তিন মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবন করার দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার স্লুইসগেট এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক আব্দুল জিহাদ (২১) জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা।

অভিযানের সময় ওই মাদকসেবীর কাছ থেকে ২টি ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের নানান সরঞ্জাম জব্দ করা হয়। এসময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাকিলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেছেন, সমাজকে মাদক মুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান চালিয়ে যেতে হবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত যুবককে শনিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে চা-শ্রমিকদের দাবির অংশ হিসেবে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে শুক্রবার ২৪ জুলাই সকালে শ্রমিকরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করলেন। এই কর্মবিরতি চলাকালীন সময়ে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে বাগানে অনুষ্ঠিত হয় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

কালিটি চা বাগান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষদাস অলমিক।

সমাবেশে বক্তব্য রাখেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ দাস, কালিটি চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি রামু রায়, রাঙ্গীছড়া চা বাগানের সজল বড়কুর্মী, কালিটি চা বাগানের শ্রমিক গোপাল দাস, শ্রমিক নেতা দয়াল অলমিক, কার্তিক নাইডু প্রমুখ।

বক্তুধারীরা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা-জনগোষ্ঠীর ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক সিবিএ নির্বাচন দেওয়ার জন্য চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বán করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শ্রমিক নেতারা। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল সারা বাগান প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিয়ানকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে: খলিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


আসিয়ানকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে: খলিল

 বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান এবং আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন-টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে বক্তব্যের সময় তিনি বলেন, মহামারি, জলবায়ুজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবিলায় বৈশ্বিক সক্ষমতা জোরদারে বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. খলিলুর রহমান বিস্তারিত বলেন, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা কাঠামো এসব চ্যালেঞ্জের বিরুদ্ধে সম্মিলিত প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার উপায়ও তুলে ধরেন।

পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসি চুক্তিটি এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সম্পর্ক পরিচালনার নীতিমালা নির্ধারণ করে। এর মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিও রয়েছে।

বাংলাদেশ ২০০৭ সালে টিএসি-তে যোগ দেয় এবং এটি আসিয়ান সদস্যদের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে চুক্তিভিত্তিক অঙ্গীকারে আবদ্ধ হওয়া প্রথম দিকের দক্ষিণ এশীয় দেশগুলোর একটি।

টিএসির ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে ড. খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকগুলোতে আলোচনা হয় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার ইকোনমিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে।

এখন পররাষ্ট্রমন্ত্রী ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ম্যানিলা সফর করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী

বিশ্বকাপে টানা দুটি শিরোপা জেতার মিশনে ছিল আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হেরে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এরপর সামাজিক মিডিয়ায় জাতীয় দলের আবেগ নিয়ে নানান বিতর্কিত মন্তব্য হচ্ছে। আরও কিছু ভুয়া খবরও ছড়ানো হচ্ছে বিদ্বেষ ছড়িয়ে। এসব ঘটনা দেখে ক্ষোভে ফুসছেন মেসির স্ত্রীর আন্তোনিও রোকুজ্জো।

সম্প্রতি আর্জেন্টিনায় জীবনযাপনের আবেগ নিয়ে সাংবাদিক কনি আনসালদির একটি শক্তিশালী বার্তা এসেছে। তিনি নিজের সেই পোস্ট শেয়ার করেছেন রোকুজ্জো।

Reposteo_Antonela_Rocuzzo_campaa_anti_argentina_3db01dfbe03f

রোকুজ্জো তার পোস্টে লেখেন, আর্জেন্টিনা পরিবারের মতো: আমাদের নিজেদের মধ্যে একে অপরকে গালিগালাজ দিতেই পারি। কিন্তু বাইরের কেউ যদি এসে আমাদের নিয়ে কিছু বলে, আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব।

এর আগে, গত সোমবার, মেসির প্রতি ভালোবাসা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন রোকুজ্জো। সেখানে তিনি লেখেন, তুমি সবসময় সেরা থাকবে। এটা শুধুমাত্র তোমার প্রতিভার কারণে নয়, বরং কারণ তুমি তোমার সত্তা থেকে বেরিয়ে আসনি। কারণ কোনও কিছু ঘটুক, তুমি হাল ছাড়নি। তুমি শেষ পর্যন্ত লড়াই করেছ এবং শেষ সেকেন্ড পর্যন্ত সর্বস্ব দিয়েছ। তোমার সেই শক্তি, সেই মানসিকতা এবং বাবারবার উঠে দাঁড়ানোর মনোবল তোমাকে অনন্য করে তুলেছে।

তিনি আরও বলেন, সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে, প্রতিদিন এটি তুমি আমাদের শিখিয়েছ। এজন্য ধন্যবাদ। তোমার জন্য আমাদের সন্তানদের জন্য তুমি সেরা দৃষ্টান্ত এবং লাখো মানুষের অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করা যাবে না। এই জীবনে তোমার পাশে চলতে পেরে আমি গর্বিত। তোমাকে আমি অনেক ভালোবাসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%