ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ভালুকায় বিরুনীয়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি বাচ্চুর মতবিনিময় সভা


ভালুকায় বিরুনীয়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি বাচ্চুর মতবিনিময় সভা

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় উপজেলার বিরুনীয়া বাজারের মহিলা কলেজ রোড ব্যবসায়ীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এসময় সভায় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও উসমান গণি মাখনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।সভায় বিরুনীয়া বাজারের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে বাজারের সার্বিক উন্নয়ন,ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর কার্যকর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ,বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভায় ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।পাশাপাশি ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিরুনীয়া বাজারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল থেকে ফিরলেন মৃত্যুদণ্ডে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


হাসপাতাল থেকে ফিরলেন মৃত্যুদণ্ডে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক হাসপাতাল থেকে মুক্তি পেয়ে কারাগারে ফিরে গেছেন।

শনিবার (১০ অক্টোবর) তার আইনজীবীরা এই তথ্য প্রকাশ করেছেন।

৫০ বছর বয়সী পাইককে ডেবরা কে. জনসন রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। ১৯৯৫ সালের ৩০ সেপ্টেম্বর সহপাঠী কলিন স্লেমারকে হত্যা করার অভিযোগে তার মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়েছিল। এই সময় তাকে প্রাণঘাতী ওষুধের দুটি ডোজ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বেঁচে যান।

এক পর্যায়ে পাইককে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের যন্ত্রে রাখা হয়েছিল। পরে তিনি জ্ঞান ফিরে পেয়ে কথা বলতে শুরু করেন এবং সহায়তা নিয়ে হাঁটতে সক্ষম হন। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সময় প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরও বেঁচে যাওয়ার ঘটনা এটি প্রথম।

তবে, টেনেসি সংশোধন বিভাগ মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা কেন ব্যর্থ হয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি। বিশেষজ্ঞদের মতে, শিরায় ওষুধ প্রবাহের নল সঠিকভাবে স্থাপন না করার কারণে ওষুধ রক্তপ্রবাহে না গিয়ে শরীরের টিস্যুতে জমা হয়েছিল। পাইকের আইনজীবীরাও আদালতে দাখিল করা নথিতে নল স্থাপনে ত্রুটি থাকার অভিযোগ করেছেন।

এই ঘটনার পর টেনেসির গভর্নর বিল লি চলতি বছরে নির্ধারিত অন্য মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ স্থগিত করে ঘটনার পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এছাড়া, অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। সূত্র: ইয়াহু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের খুলনার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ শনিবার বিকেলে তুরাগ থানার একটি টিম খালপাড় ব্রিজের নিকটবর্তী পাকা রাস্তা থেকে সাদ্দাম হোসেনকে আটক করে।

এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের হওয়া মামলায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং অন্যান্য অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রড চুরির অভিযোগ শাহানাজের বিরুদ্ধে" জব্দের পরও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০২ এম


কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রড চুরির অভিযোগ শাহানাজের বিরুদ্ধে" জব্দের পরও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নং পশ্চিম চেচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তারের বিরুদ্ধে বিদ্যালয়ের রড চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া ৯৫০ কেজি রডের ৫০ কেজি কাঁঠালিয়া শিক্ষা অফিসার কিং ফয়সাল জব্দ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান।

স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পদ চুরির মতো গুরুতর অভিযোগ ওঠার পরও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, জব্দ করা রডের বিষয়ে যথাযথ তদন্ত করে এর উৎস, মালিকানা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা ও এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তারের সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুখে ফোনে ফোন দিয়ে তথ্য জানলে ফোনটা রিসিভ করেন না। এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কিং ফয়সাল তিনি জানান আমি রড জব্দ করেছি তদন্ত প্রক্রিয়া দিন আমরা ব্যবস্থা নিব।

উল্লেখ্য এই চুরির বিষয় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেনকে অবগত করিলে তিনি জানান বিষয়টি আমি প্রাথমিক শিক্ষা বিচারকে অবগত করেছি যারা এই চুরির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম এর কাছে তথ্য জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি অবগত না তবে এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসার কে অবগত করব। এ বিষয়ে কাঁঠালি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুজ্জামান জানান বিষয়টি কেলাস্টার কিং ফয়সাল তদন্ত করছে।তদন্তর একটি বিষয় আছে সরাসরি আমরা ব্যবস্থা নিতে পারি না তদন্ত ছাড়া। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারানো মোবাইল উদ্ধারে প্রশংসিত এএসআই জামাল উদ্দিন, ডাকাত গ্রেপ্তারেও রেখেছেন ভূমিকা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৩ এম


হারানো মোবাইল উদ্ধারে প্রশংসিত এএসআই জামাল উদ্দিন, ডাকাত গ্রেপ্তারেও রেখেছেন ভূমিকা

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি মোবাইল ফোন উদ্ধারে সক্রিয় ভূমিকা রাখায় তিনি স্থানীয়ভাবে প্রশংসা কুড়াচ্ছেন। একই সঙ্গে ডাকাতি ও অপরাধ দমনে অভিযানেও ভূমিকা রেখে নজর কেড়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এএসআই জামাল উদ্দিন প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টিরও বেশি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ করেন। দ্রুত সময়ের মধ্যে ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

এ বিষয়ে এএসআই জামাল উদ্দিন বলেন, “জনগণের শখের মোবাইল ফোন হারিয়ে গেলে সেটি উদ্ধার করে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। যত দ্রুত সম্ভব হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করি।”

মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি অপরাধ দমনেও কাজ করছেন এ পুলিশ কর্মকর্তা। তার কর্মজীবনে হিরাজ, হারিজ, মুমিন, চুন্নু ও কানুসহ পরিচিত কয়েকজন ডাকাতকে গ্রেপ্তারের অভিযানে ভূমিকা রাখার কথা জানা গেছে। এসব কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নিজের দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন তিনি।

২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এএসআই জামাল উদ্দিন। বর্তমানে তিনি প্রায় ১০ মাস ধরে নাসিরনগর থানায় দায়িত্ব পালন করছেন। এর আগে আশুগঞ্জসহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে তার এই প্রচেষ্টা জনসেবার একটি ইতিবাচক দৃষ্টান্ত। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এএসআই জামাল উদ্দিন ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%