১২:০২ এম
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নং পশ্চিম চেচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তারের বিরুদ্ধে বিদ্যালয়ের রড চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া ৯৫০ কেজি রডের ৫০ কেজি কাঁঠালিয়া শিক্ষা অফিসার কিং ফয়সাল জব্দ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান।
স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পদ চুরির মতো গুরুতর অভিযোগ ওঠার পরও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, জব্দ করা রডের বিষয়ে যথাযথ তদন্ত করে এর উৎস, মালিকানা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা ও এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার
তবে অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তারের সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুখে ফোনে ফোন দিয়ে তথ্য জানলে ফোনটা রিসিভ করেন না। এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কিং ফয়সাল তিনি জানান আমি রড জব্দ করেছি তদন্ত প্রক্রিয়া দিন আমরা ব্যবস্থা নিব।
উল্লেখ্য এই চুরির বিষয় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেনকে অবগত করিলে তিনি জানান বিষয়টি আমি প্রাথমিক শিক্ষা বিচারকে অবগত করেছি যারা এই চুরির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম এর কাছে তথ্য জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি অবগত না তবে এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসার কে অবগত করব। এ বিষয়ে কাঁঠালি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুজ্জামান জানান বিষয়টি কেলাস্টার কিং ফয়সাল তদন্ত করছে।তদন্তর একটি বিষয় আছে সরাসরি আমরা ব্যবস্থা নিতে পারি না তদন্ত ছাড়া। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা হবে।
আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন