০৮:২৩ পি.এম
একটি ভিন্ন বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। তিনি ৩০তম জন্মদিন উপলক্ষে বিশ্বঐতিহ্য সুন্দরবনে রোপণ করেছেন ৩০০টি গাছ।
৮ জুলাই তিনি প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছেন। তার মতে, এই উদ্যোগ ব্যক্তিগত আনন্দের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার উপলব্ধি ঘটাচ্ছে।
চমকের বক্তব্য অনুযায়ী, ৩০ বছরে পা রাখার স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা ছিল। এটি শুধুমাত্র সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার প্রতীকও।
আরও পড়ুন: দারিদ্র্যসীমার কাছাকাছি ৬ কোটি ২০ লাখ মানুষের বসবাস
চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের কাছাকাছি থাকা যতটা সম্ভব, জীবন ততটাই সুন্দর। এক সময় শহরের ইট-পাথর ভালো লাগবে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরে আসবে, জীবন তত অর্থবহ হবে।’
সুন্দরবনের আয়তনের হ্রাস ও বন্যপ্রাণীর নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরেছেন চমক। তিনি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টার গুরুত্ব প্রকাশ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন