০৪:২৮ পি.এম
চাঁদপুর, ৯ আগস্ট, ২০২৬ : জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মওজুদ না থাকা এবং দায়িত্ব অবহেলার কারণে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সকালে, সকাল ১০টায়, তিনি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির জন্য মুঠোফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে, হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: রপ্তানি বৃদ্ধি ও নতুন বিনিয়োগে জাপানের সঙ্গে ইপিএ দ্রুত বাস্তবায়ন জরুরি: দূতাবাস
এ সময় তিনি হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন এবং চলমান পরিস্থিতি উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের রোগীদের সঙ্গে কথা বলেন এবং পুরো হাসপাতালটি ঘুরে দেখেন।
এ সময় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ন্যায়বিচারের নিশ্চয়তা দিলেন প্রতিমন্ত্রী পুতুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন