১০:৪৯ পি.এম
সিলেট, ২৮ আগস্ট, ২০২৬ : সিলেটের ইসকন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস পালনের অধিকার রয়েছে। সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
ইসকন বাংলাদেশ-এর সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন