ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জে পিডিবি বিদ্যুতের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পিডিবির আওতাধীন শহর ও শহরতলীর সকল গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পিডিবির সুনামগঞ্জ অফিসের ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয় এবং শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

পিডিবির জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জের আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদন করা হবে। মেরামত কাজের সুবিধার্থে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ জানান, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মেরামত জরুরি হয়ে পড়েছে। তাই আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল পর্যন্ত ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার হবে। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিকেল ৪ টার পর বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এ বিষয়ে জানানো হয়েছে, সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকার পিডিবির প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২৬ হাজার ২৮৩ জন, বাণিজ্যিক গ্রাহক ৪ হাজার ২৮৯ জন, ক্ষুদ্র ও কুটির শিল্প ২৬২ জন, অনাবাসিক মন্দির, মসজিদ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ২৯৭টি, কৃষিসহ আরও অন্যান্য গ্রাহক রয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
পরবর্তী খবর

ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আসন্ন ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন। এই তথ্য ইরানি সূত্রের বরাতে জানিয়েছেন এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে জোটটির ১৮তম শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা।

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।

এদিকে ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরান ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া যোগ দেওয়ার পর জোটটির পূর্ণ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১-এ।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়া দিল্লির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরো বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুইটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ফলে একটি গমবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়েছে, তবে অন্য ট্যাঙ্কারটি অক্ষত অবস্থায় রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দুইটার সময়ে বহির্নোঙরের ‘আলফা’ অ্যাঙ্করেজে এই দুর্ঘটনা ঘটে। তবে বিকাল ৫টায় প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ঘটনার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজে নিয়োজিত করা হয় চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের টিম।

বন্দর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেসরকারি আমদানিকারকের ৫২ হাজার টন গম নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘সানশাইন’ বহির্নোঙরে নোঙর করা ছিল। সেই মুহূর্তে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কার ‘সি স্পাইক’ নোঙর করতে গিয়ে ‘সানশাইন’কে সজোরে ধাক্কা দেয়। এতে সানশাইন জাহাজের খোলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুতই ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। ট্যাঙ্কার ‘সি স্পাইক’ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ৩৩ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল) বহন করছিল।

ঘটনার পর-এর মধ্যে দুর্ঘটনাকবলিত জাহাজগুলিকে সহায়তায় আসেন চট্টগ্রাম বন্দরের পাইলট, উদ্ধারকারী টাগবোট ‘কান্ডারী-৮’ এবং কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল। তারা সানশাইন জাহাজের পানি সেচ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

এদিকে প্রাথমিক অভিযোগ উঠেছে যে, ট্যাঙ্কার ‘সি স্পাইক’ নোঙর করার সময় নির্ধারিত নিয়ম ভঙ্গ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বন্দরের নিজস্ব পাইলট নেওয়ার কথা থাকলেও ভাড়া করা ‘বে পাইলট’ দিয়ে নোঙর করাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে সি স্পाइक জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘প্রাইড শিপিং’-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, বহির্নোঙরের বাইরের দিকে থাকা জাহাজের ক্ষেত্রে বন্দরের নিজস্ব পাইলট নেওয়ার বাধ্যবাধকতা নেই। আমরা সাধারণত বে পাইলট দিয়েই পরিচালনা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআর কঙ্গোতে আরও ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ডিআর কঙ্গোতে আরও ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব

কঙ্গোতে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। বাস-উয়েলে প্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়ার পর আফ্রিকা সিডিসি জানায়, দেশে মোট ছয়টি প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে।

আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া বৃহস্পতিবার জানান, ওই ব্যক্তি ইবোলা আক্রান্ত ওত-উয়েলে প্রদেশের ইসিরো থেকে বুটায় এসে মৃত্যুবরণ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানায়, কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে সংস্থাটির আশঙ্কা, এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এক দশকেরও বেশি আগে পশ্চিম আফ্রিকায় ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে ১১ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। কিন্তু বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বুন্দিবুগিও ইবোলা ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসার ব্যবস্থা নেই।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কঙ্গোতে ৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ১০০ জনেরও বেশি মারা গেছেন।

২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের তুলনায় এবারের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা প্রায় তিন গুণ দ্রুত বেড়ে গেছে।

এবারের প্রাদুর্ভাব এমন এক কঠিন অবস্থায় ছড়িয়ে পড়ছে, যখন কিছু স্বাস্থ্যকর্মী বেতন না পাওয়ার কারণে ধর্মঘট করছেন। পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীর হুমকি, দীর্ঘদিন ধরে সহিংসতার শিকার মানুষের ক্ষোভ এবং ইবোলা নিয়ে নানা ধরনের গুজব ও অপপ্রচার রয়েছে।

কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে ছয়টি প্রদেশে বৃহস্পতিবার পর্যন্ত ইবোলা শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশের নিজি চিকিৎসা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার ধর্মঘটে যান।

তাদের অভিযোগ, গত তিন মাস ধরে বেতন না পাওয়ায় চিকিৎসাকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

এই প্রাদুর্ভাবের প্রকৃত ব্যাপ্তি এখনো স্পষ্ট নয়। ১৫ মে কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করে, ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, প্রাদুর্ভাবটি আরও কয়েক মাস আগে, ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল।

স্বাস্থ্য কর্তৃপক্ষ উল্লেখ করে, নতুন আক্রান্তদের ৬০ থেকে ৭০ শতাংশই আগে থেকে পর্যবেক্ষণে থাকা সংস্পর্শের তালিকায় ছিলেন না। ফলে রোগটি উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। আফ্রিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ ইয়াকুব জানান, "আমরা ভাইরাসটিকে তাড়া করছি, কিন্তু ভাইরাসটি আমাদের থেকে এগিয়ে আছে।"

ইবোলা একটি বিরল কিন্তু অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির বমি, রক্তের মতো শারীরিক তরলের সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে।

দূষিত বিছানাপত্র, পোশাক ও অন্যান্য সামগ্রীর মাধ্যমেও সংক্রমণ হতে পারে। এ রোগ গুরুতর এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী। কঙ্গোর আক্রান্ত পাঁচটি প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশে গত মাসে বুন্দিবুগিও ইবোলার সম্ভাব্য দুটি চিকিৎসা পদ্ধতি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয়: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয়: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১৪ আগস্ট, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাট শুধুই একটি জেলা নয়, এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা এবং সংগ্রামের প্রতিচ্ছবি। তিস্তা-পাড়ের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সংস্কৃতিকে কেন্দ্র করে লালমনিরহাটের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে।

তিনি বলেন, ‘তিস্তা ও ধরলাসহ অসংখ্য ছোট-বড় নদনদী ঘিরে লালমনিরহাটের মানুষের জীবন আবর্তিত হচ্ছে। বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে এই জেলা উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে।

সীমান্তবাণিজ্য, কৃষি, পর্যটন ও মানবসম্পদ- প্রতিটি ক্ষেত্রেই এই জেলার রয়েছে অপার সম্ভাবনা।'

লালমনিরহাট সার্কিট হাউসে গতকাল (বৃহস্পতিবার) রাতে ‘হামার লালমনি’ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই জনপদের মানুষের জীবনযাপন, লোকসংগীত, লোকঐতিহ্য এবং উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির মূল্যবান সম্পদ। উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের শেকড়, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করতে হবে।

তিনি আরও জানান, ঐতিহ্য এবং সম্ভাবনার সমন্বয়ে লালমনিরহাটকে একটি আধুনিক, সমৃদ্ধ এবং শান্তির লীলাভূমি হিসেবে গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%