ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ডিবি পুলিশের ওপর হাতবোমা হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ


ডিবি পুলিশের ওপর হাতবোমা হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

 

মাদারীপুর সদর উপজেলার একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তার করার পর হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে গেছে সহযোগীরা। এসময় আসামির ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম এ তথ্য জানান। সোমবার (৬ ‍জুলাই) রাত ৮টার সময় সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

পালিয়ে যাওয়া পারভেজ ব্যাপারী স্থানীয় ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, বলে দাবি পুলিশের।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পারভেজকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুকুরপাড়ে যায়। পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে নিয়ে যাওয়ার পর তার লোকজন একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নঈম জানান, পারভেজ একজন চিহ্নিত মাদক কারবারি। সন্ধ্যার পর ওই এলাকায় অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে এসময় পারভেজের সহযোগীরা হাতবোমা বিস্ফোরণ ঘটালে তিনি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা পাওয়া যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। পারভেজকে ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজায় ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ, ২০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


খামেনির জানাজায় ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ, ২০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে হাজার হাজার শোকাতুর জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী ছবিতে পাথর নিক্ষেপ করছেন।

আজ সোমবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের রাষ্ট্রীয় মদতপুষ্ট সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সির জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ইসলামের পবিত্র হজব্রতের ‘শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপ’ (রমি আল-জামারাত) আচারটির অনুকরণে ট্রাম্পের ছবিতে নুড়ি পাথর ছুড়ে নিজেদের ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছেন।

নিহত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ রাজধানী তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। শোকের আবহে পুরুষ ও নারীরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে ইসলামের প্রজাতন্ত্রের পতাকা এবং সাবেক সর্বোচ্চ নেতার ছবি হাতে মিছিলে শামিল হন। রাষ্ট্রীয়ভাবে আয়োজিত এই বিশাল সমাগম থেকে বরাবরের মতোই ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগান তোলা হয় এবং মার্কিন পতাকা পোড়ানো হয়।

জানাজা চলাকালীন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর হাতে ডোনাল্ড ট্রাম্পের ছবি-সংবলিত একটি ‘ওয়ান্টেড’ বা মোস্ট ওয়ান্টেড ধাঁচের ব্যানার দেখা যায়, যা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। ব্যানারটিতে বড় অক্ষে লেখা ছিল ‘কিল ট্রাম্প’ (ট্রাম্পকে হত্যা করো)। এ সময় খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্টকে জীবিত অথবা মৃত এনে দিতে পারলে ২০ মিলিয়ন (দুই কোটি) মার্কিন ডলারের বিশাল অঙ্কের পুরস্কার বা বাউন্টি ঘোষণা করা হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে যেকোনো রাষ্ট্রীয় সমাবেশে জানাজায় আসা সাধারণ মানুষের এই ধরনের মার্কিনবিরোধী অবস্থান একটি নিয়মিত চিত্র। আজকের এই জানাজা মিছিল থেকে ট্রাম্পের পাশাপাশি তার প্রশাসনের তথাকথিত ‘যুদ্ধবাজ উপদেষ্টা’দের একটি তালিকাও জনসাধারণের মধ্যে বিলি করা হয়। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর জন্য দায়ী হিসেবে চিহ্নিত করে সেই উপদেষ্টাদেরও ভবিষ্যৎ প্রতিশোধের লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে বিক্ষুব্ধ জনতা।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। এবারের বাজেটে নতুনভাবে কোনো কর আরোপ করা হয়নি। তবে সিটি করপোরেশন জানিয়েছে, করের আওতা বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এসব তথ্য সোমবারের দুপুরে জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮২২ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট ১৭৬ কোটি ২৭ লাখ এবং উন্নয়ন বাজেট ৬৭৬ কোটি ৩ লাখ টাকা। আগের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা।

বাজেট ঘোষণাকালে প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, নতুন অর্থবছরে নগরবাসী, ব্যবসায়ী বা কোনো শ্রেণি-পেশার মানুষের ওপর নতুনভাবে কোনো ধরনের কর আরোপ করা হবে না। বরং যেসব এলাকায় নাগরিক সুবিধা সম্প্রসারণ করা হবে, সেসব এলাকাকে করের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। নগরের যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি এবং নিয়মিত যানজট সৃষ্টি হয়, সেখানে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীর আর্থিক বছরে সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আগামী বর্ষা মৌসুমের আগেই নগরের অধিকাংশ সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরিকদের ন্যায্য সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

বাজেট অনুষ্ঠানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সঞ্চালনায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মাসে অন্তত ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন: গাজী আতাউর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


৬ মাসে অন্তত ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন: গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দাবি করেছেন যে, শিল্প পুলিশ, বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য বিশ্লেষণে চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

তিনি সোমবার (৬ জুলাই) কুষ্টিয়া শিল্পকলা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার মজলিসে শুরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন।

জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওলানা গাজী আতাউর রহমান বলেন যে, বাংলাদেশের অধিকাংশ শ্রমিক ন্যূনতম মজুরিতে কাজ করেন। আকস্মিক চাকরি হারালে তারা চরম আর্থিক সংকটে পড়ে। তাই তুচ্ছ কারণ, শৃঙ্খলা রক্ষা বা আর্থিক সংকটের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন যে, মালিকপক্ষ ক্রয়াদেশ কমে যাওয়াকে শ্রমিক ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করলেও, খারাপ সময়ে দীর্ঘদিন ধরে স্বল্প মজুরিতে কাজ করা শ্রমিকদের চাকরিচ্যুত করা যৌক্তিক নয়। ইতোমধ্যে ছাঁটাই হওয়া শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং তাদের পুনঃকর্মসংস্থানে সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনকে ঘিরে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি জনগণকে অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, ৩ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, ৩ জন আহত

সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালীন সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি ঢাকা জেলার উদ্যোগে সোমবার রাতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই পদযাত্রা অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিমের বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ করেই একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ককটেল বিস্ফোরণের পরপরই এনসিপি নেতাকর্মী-সমর্থক এবং মঞ্চের সামনে থাকা লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। তাঁরা এদিক-ওদিক ছোটাছুটি করা শুরু করেন।

ঘটনাস্থলে থাকা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে শাহীন খন্দকার (৩০), জসীম উদ্দিন (২৬) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০) রয়েছেন।

এদের মধ্যে গুরুতর আহত এনসিপি কর্মী শাহীন খন্দকারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর নেতাকর্মীরা পুনরায় একত্রিত হন। তখন তারা নাহিদ ইসলামের নেতৃত্বে প্রশাসনের উপস্থিতিতে হামলার বিচার দাবিতে মিছিল নিয়ে সাভার মডেল থানার সামনে এসে জড়ো হন।

পরে সেখান থেকে নাহিদ ইসলাম ও এনসিপি নেতাকর্মীরা হাসপাতালে যান আহতদের দেখতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%