বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
১১:৪৩ পি.এম
২০২৬ নারী এশিয়া কাপকে সামনে রেখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দশম আসরের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
বাংলাদেশের 'বি' গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়া। অন্যদিকে, 'এ' গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চায়না অবস্থান করছে।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩১ আগস্ট। এরপর, ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশের গ্রুপ পর্বে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
আবারও একই গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান রয়েছে। এই বহুল প্রতীক্ষিত লড়াইটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল স্থান করে নেবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১১ সেপ্টেম্বর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের সব ম্যাচ কৃত্রিম আলোর নিচে অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত অধিকাংশ মার্কিন নাগরিকের সমর্থন পাচ্ছে না। সর্বশেষ জনমত জরিপে প্রতিফলিত হয়েছে, প্রায় ৬০ শতাংশ আমেরিকান এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সংবাদটি এসেছে আল জাজিরার পক্ষ থেকে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক জরিপগুলোতে যুদ্ধ সম্পর্কিত জনমতের একটি স্পষ্ট প্রবণতা করা হয়েছে। যেখানে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ ভোটার।
এছাড়া জরিপে পাওয়া গেছে, নিজেদের রিপাবলিকান হিসেবে পরিচয় দেওয়া ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশ ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তকে সমর্থন করছেন। তবে, মার্কিন জনগণের অধিকাংশই সামগ্রিকভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুদ্ধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কোন রাজনৈতিক দল বেশি কার্যকর? এর উত্তরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ২০২৪ সালে একই প্রশ্নে রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের তুলনায় প্রায় ১০ শতাংশ এগিয়ে ছিল।
তবে, সর্বশেষ ৩ আগস্টের জরিপে ৩৮ শতাংশ উত্তরদাতা উল্লেখ করেছেন, এই ক্ষেত্রে ডেমোক্র্যাটরা ভালো করবে। অপরদিকে ৩৭ শতাংশ ভোটদাতা বলেছেন, রিপাবলিকানরা বেশি সক্ষম।
বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা, যুদ্ধ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সম্পর্কে ভোটারদের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন মার্কিন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বার্তা নিয়ে আসছে।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পূর্বে, এই জরিপের ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে পরিগণিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে। তিনি একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন। এই তথ্যটি এসেছে আল জাজিরা থেকে।
ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে জানান, প্রতিরক্ষা বিভাগের কার্যক্রম নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং সবকিছু অসাধারণভাবে এগোচ্ছে। তিনি তাঁর পোস্টে আরও দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
ট্রাম্পের মতে, ইরানের বিরুদ্ধে অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে এবং দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য সফল হচ্ছে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ডা. জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের জন্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ আসর শহরের চৌহমুনায় অবস্থিত দেওয়ানী জামে মসজিদে মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমানের উদ্যোগে আয়োজন করা হয় এই মিলাদ ও দোয়া মাহফিলের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মফিজ প্রমুখ।
এছাড়া মৌলভীবাজার পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১ নম্বর ওয়ার্ডের মো. আলম মিয়া, মুন্না মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি এইচ এম শফিকুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের হেলাল আহমেদ, সুমন আহমেদ, মিনহাজ আহমেদ, ৪ নম্বর ওয়ার্ডের মিঠু তরফদার, ৫ নম্বর ওয়ার্ডের কমরু মিয়া, মিলাদ মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিজান আহমেদ, আফছর আহমেদ, ফুয়াদ, ৭ নম্বর ওয়ার্ডের সালেহ আহমেদ শেখ কামাল, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হান্নান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সৈয়দ ইজাজ, এবং ৯ নম্বর ওয়ার্ডের মিজান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
মিলাদ ও দোয়া মাহফিলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার চরফ্যাশনে সহকারী শিক্ষককে মারধরের মামলায় ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানানোর সময় চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপর দুই আসামি হলেন মো. হামিম দেওয়ান ও মো. রাশেদ খান।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আকতার হোসেনের সঙ্গে প্রধান শিক্ষকের বিরোধ চলছিল। এর জেরে গত ২৭ জুন বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে আকতার হোসেনকে শার্টের কলার ধরে টেনে মাঠে নিয়ে মারধর করা হয়। এতে তাকে গুরুতরভাবে আহত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর, ২ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন সহকারী শিক্ষক আকতার হোসেন।
বৃহস্পতিবার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন প্রধান শিক্ষকসহ তিনজন। শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে আদালত প্রাঙ্গণে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, মারধরের ঘটনায় তিনি জড়িত নন। তিনি অভিযোগ করেন যে, তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ