ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইশরাক কাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট: আখতার হোসেন


ইশরাক কাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বিতর্কিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রেক্ষাপটে এসেছে। দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, সাম্প্রতিক ‘ইশরাক কাণ্ড’-এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক অদক্ষতা ও ব্যর্থতা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাংবিধানিক সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

আখতার হোসেন বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে অবাধে মাদক কারবার, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে। এসব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ। এই ইশরাক কাণ্ডের মধ্য দিয়ে তাদের ব্যর্থতা ও অকার্যকর রূপ আবারও প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন

বিতর্কিত সংবিধান সংশোধন কমিটি সম্পর্কে তিনি বলেন, সংবিধানের সঙ্গে চরম অসংগতিপূর্ণ এবং গণভোটের গণরায়ের বিরুদ্ধে গিয়ে এই একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। বর্তমান সাংবিধানিক সংকট সুরাহা করার কোনো রাজনৈতিক বা আইনি ক্ষমতা এই কমিটির নেই। এই সংবিধান সংশোধন কমিটির কোনো জাতীয় ভিত্তি নেই, আন্তর্জাতিক স্বীকৃতি নেই এবং দেশের রাজনৈতিক ঐকমত্যের দিক থেকেও এর কোনো বৈধতা নেই। এটি দেশে নতুন করে আরও বড় ধরনের সাংবিধানিক সংকট তৈরি করবে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই দাবি জানিয়ে আসছে যে, এই একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর মাধ্যমে সাংবিধানিক জটিলতাগুলো নিরসন করতে হবে। বিরোধী দলের অসহযোগিতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে তিনি বলেন, "আমরা এই অবৈধ কমিটিকে কোনোভাবেই সহযোগিতা করব না।" কারণ জনগণের ম্যান্ডেট বা গণভোটের কোনো সমর্থন এতে নেই। একদলীয় সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সরকার একতরফাভাবে এটি চাপিয়ে দিচ্ছে।

এনসিপির এই সংসদ সদস্য সাবেক মন্ত্রী বা নেতাদের পদত্যাগ ও স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা নিয়ে বলেন, অস্ত্র উঁচিয়ে রাস্তায় নামার পর তিনি (ইশরাক) নিজেই স্বীকার করেছেন যে পুলিশ ও রাষ্ট্র এখানে ব্যর্থ, তাই তাকে অস্ত্র নিতে হয়েছে। এতে প্রমাণিত হয় যে সীমান্ত সুরক্ষা এবং দেশীয় মাদক নির্মূলকারী সংস্থাগুলো পুরোপুরি অকার্যকর। অবৈধ মাদক সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে পড়ছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীরব দর্শক।

তিনি আরও প্রশ্ন তোলেন, ইশরাকের এই পদত্যাগের ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বোঝা যায় না। এটি কি কেবল অস্ত্র প্রদর্শনী, নাকি ক্ষমতাসীন দল বা জোটের অভ্যন্তরীণ কোন্দলের ফল- তা নিয়ে সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন জেগেছে। কেবল দু-একটি পদত্যাগ করিয়ে নিজেদের ইমেজ উজ্জ্বল করার চেষ্টা বা ব্যর্থতা ঢাকার চেষ্টা এক ধরনের ‘আইওয়াশ’ বা লোক দেখানো নাটক মাত্র।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট

সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, "উটপাখির মতো বালুতে মাথা গুঁজে দেশের মূল সংকটগুলোকে আড়াল করা যাবে না।" সীমান্ত নিশ্ছিদ্র করা, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনি পদক্ষেপ গ্রহণ করা এবং স্বরাষ্ট্র দপ্তরের চরম ব্যর্থতা চিহ্নিত করে দ্রুত কার্যকর রূপরেখা বাস্তবায়ন করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

‘সেদিন জমি দখল বা চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এই কথা বলেন।

ইশরাক হোসেন উল্লেখ করেন, ‘দীর্ঘদিন ধরে রাজধানীর গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকার ঘুণ্টিঘর মাদকের আস্তানা হিসেবে গড়ে উঠেছে। বিষয়টি নিয়ে ঢাকার আইন-শৃঙ্খলা বৈঠকে একাধিকবার আলোচনা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওই এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের চেষ্টা করেও সফল হইনি।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের অনুরোধে আমি শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঢাকা-৬ আসনে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বিভিন্ন এলাকায় অভিযানে যাই। যা পুলিশসহ সংশ্লিষ্টদের পরে বিষয়টি জানাই। তারা পরে ঘটনাস্থল গিয়ে আমাদের সহযোগিতা করে।’

ইশরাক হোসেন আরো বলেন, ‘আগস্টে ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ওই এলাকায় প্রতিনিয়ত নানা অপরাধ সংঘটিত হয়। ওই দিন পূর্বনির্ধারিত অভিযান ছিল।’

সাবেক এ প্রতিমন্ত্রী জানান, ‘ওই দিন ঘটনাস্থলে পৌঁছালে ২০-৩০ জন মাদক কারবারি ছোটাছুটি করতে থাকে। কয়েকজন আমার গাড়ির দিকে ছুটে আসে। এ সময় আত্মরক্ষাতে আমার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটি হাতে নিই। নিশ্চিত হই তাদের হাতে কোনো ধরনের অস্ত্র আছে কি না। তাদের হাতে কোনো অস্ত্র নেই নিশ্চিত হলে আমার অস্ত্রটি পকেটে রেখে দিই।’

তিনি বলেন, ‘সেদিন প্রায় ৪৫ মিনিটের অভিযানে কয়েকটি কক্ষে প্রবেশ করে পুলিশের সহযোগিতায় দেশীয় অস্ত্র, হেরোইনসহ নানা ধরনের মাদক উদ্ধার করি। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে।’

বিএনপির এ নেতা অভিযোগ করেন, ‘রাতে বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও বিভিন্ন হেডলাইনে প্রকাশ করে আমার ও আমার দলকে বিব্রত করা হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় আমার নামে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে।’

তিনি জানান, ‘এক পর্যায়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করি। ইস্যুটি নিয়ে দল বিব্রত হওয়া আমি পদত্যাগ করতে চাই।’

ইশরাক হোসেন বলেন, ‘আমি সেদিন কোনো ভুল করিনি। শুধু আমার নিরাপত্তার জন্য কিছু সময় আমার অস্ত্রটি হাতে রেখেছিলাম।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া  জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

বিশিষ্ট সমাজসেবক, হাতিয়া গ্রামের মাজের হাটির মরহুম গোলাপ মেম্বার সাহেবের যোগ্য সন্তান এবং জার্মান যুবদলের সাবেক সভাপতি জনাব আনহার মিয়া আসন্ন কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার মানুষের সেবা ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।

জনাব আনহার মিয়া জার্মান যুবদলের দায়িত্ব গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর লক্ষ্য, নির্বাচিত হলে কুলঞ্জ ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা। তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

📌 তাঁর উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার

✅শিক্ষার উন্নয়ন: এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা।

✅ রাস্তাঘাটের উন্নয়ন: ইউনিয়নের ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্কার এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া।

✅ জনসাধারণের সেবা: সাধারণ মানুষের সমস্যা মনোযোগ দি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের হাতে অস্ত্র, মাদকবিরোধী অভিযানে পুলিশের ব্যর্থতা প্রমাণিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ইশরাকের হাতে অস্ত্র, মাদকবিরোধী অভিযানে পুলিশের ব্যর্থতা প্রমাণিত

ইশরাক হোসেনের হাতে অস্ত্র নিয়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানটি প্রমাণ করে যে, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। তারা পরামর্শ দিয়েছেন, মাদক নির্মূলে সীমান্তে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।

এনসিপি নেতারা সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন।

দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়ে এনসিপি নেতারা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। মন্দিরে আসা ভক্ত ও অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপির মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের বিষয়ে কঠোর সমালোচনা করেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, অরক্ষিত সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবাহিত হচ্ছে। তাই সীমান্ত এলাকায় সরকারি নজরদারি বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি।

এনসিপি নেতারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন আদালত নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন আদালত নামঞ্জুর

একাধিক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালত সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামি পক্ষ জামিনের জন্য আবেদন জানালে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনির হোসেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, আহমেদ জোবায়ের তার প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও স্বাক্ষর জালিয়াতি করে শেয়ার স্থানান্তর এবং জালিয়াতির কার্যক্রমে লিপ্ত হন। এছাড়াও, তিনি আরজেএসসি ফরম (১১৭) জালিয়াতি করেন। এর পাশাপাশি, ভুয়া কাগজপত্র তৈরি করে একাধিক ব্যাংক হিসাব খুলে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

এই ঘটনায় দায়ের করা মামলায় আসামি পক্ষ সিআর মিস কেস ফাইল করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা খারিজ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%