ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

তামিমের সঙ্গে বৈঠক শেষে বিপিএল নিয়ে যা বললেন নাসির


তামিমের সঙ্গে বৈঠক শেষে বিপিএল নিয়ে যা বললেন নাসির

চলতি বছর বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই ক্ষতি পোষাতে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রিকেটাররা। সেখানে বিপিএলের বিকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেন জানিয়েছেন নাসির হোসেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে শুরু হওয়া মিটিং শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির হোসেন।

নাসির বলছিলেন, ‘প্রথমেই বলি, এই ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে ছিল এবং আছে। আমরা বিপিএল নিয়েই কথা বলেছি, কেন আয়োজন হচ্ছে না- তা নিয়েই আলোচনা হয়েছে। বোর্ড সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কেন বিপিএল হচ্ছে না। 

আরও পড়ুন: শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিপিএলের জায়গায় (সময়) কী করলে খেলোয়াড়দের জন্য ভালো হয়...। বিসিবির সঙ্গে বসে বুঝেছি, এবার বিপিএল হচ্ছে না। আমাদেরকে ভিন্ন টুর্নামেন্টের কথা জানিয়েছে। তবে কোন টুর্নামেন্ট হবে, সেটা আমরা পরবর্তী মিটিংয়ে বুঝতে পারব।’

বিসিবির প্রস্তাবকে সমর্থন করে নাসির বলেন, যে প্রস্তাবের কথা বলা হয়েছে সেটা খারাপ হবে না। ক্রিকেট বোর্ড কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। যতটুকু বুঝলাম, ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য চিন্তা করেছে। ৫ থেকে ১০ বছর পর আমরা খেলোয়াড়রা কোথায় থাকব, সেটা নিয়েই বেশি ফোকাস করা হয়েছে। 

ক্রিকেটারদের আর্থিক ক্ষতির কথা নিয়ে তিনি বলেন, দেখুন, বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে সমস্যায় পড়ে যাবে। তারা (বিসিবি) আমাদের কিছু প্রস্তাব দিয়েছে, আমাদের দিক থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোন কিছুই চূড়ান্ত হয়নি। আমরা আবার পরবর্তীতে বসব এবং এটা নিয়ে আলোচনা করব।

আরও পড়ুন: বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বিদ্যালয়ে রড-গ্রিল চুরি, সিসিটিভি ফুটেজে যুবক শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


লক্ষ্মীপুরে বিদ্যালয়ে রড-গ্রিল চুরি, সিসিটিভি ফুটেজে যুবক শনাক্ত

 

লক্ষ্ণীপুর পৌর শহরের লক্ষ্ণীপুর পৌর জনকল্যাণ একাডেমিতে রড, গ্রিল ও জানালা কাটার অভিযোগে মো. সজিব নামে এক যুবককে আটক করা হয়েছে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করার পর স্থানীয়রা তাকে আটক করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। আটক হওয়া সজিব পৌর শহরের বাঞ্চানগর এলাকার সোহেলের ছেলে, যার বাবা রাজমিস্ত্রির কাজ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিদ্যালয়ের বিভিন্ন স্থানে লোহার রড ও গ্রিল কাটার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত যুবককে শনাক্ত করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লক্ষ্ণীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। বিদ্যালয়ের অফিস সহায়ক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আরিফ হোসেন এবং সহকারী শিক্ষক তাইবুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক সজিব বলেন, "টাকার প্রয়োজন হওয়ায় তিনি বিদ্যালয়ের গ্রিল, জানালা ও রড কাটার চেষ্টা করেন।" তিনি দাবি করেন যে, এর আগে কখনো চুরি করেননি এবং বলেন, "এ কাজ অন্যায় হয়েছে।" লক্ষ্ণীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগের বাতাবন্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


সেনবাগের বাতাবন্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

সেনবাগের বাতাবন্দি আদর্শ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

রবিবার (৩০ আগস্ট) বিকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -২ সেনবাগ আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

এছাড়া সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য লায়ন এবিএম সাহাদাত হেসেন, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাদাত হেসেন খান স্বাধন, সদস্য সচিব মো. হারুনুর রশিদ, এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.হোমেন শহীদ সোহরাওয়ার্দী।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিগত এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনরত শিক্ষক সম্মাতি ভাতা তুলে দেন এবং কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেয়ারা পাড়ার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


পেয়ারা পাড়ার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন

মাদারীপুরের কালকিনিতে ফাতেমা তুজ জোহরা (৩১) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ওপর মারধরের অভিযোগ উঠেছে, যা পেয়ারা পাড়াকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরে তার স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সম্প্রতি উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর মা সালমা বেগম বাদী হয়ে দাদন খানসহ সাতজনের নাম উল্লেখ করে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন, ভুক্তভোগীর দেবরের সঙ্গে দাদন খানের কথাকাটাকাটি হয়, যা বসতবাড়ির সামনে ঘটে।

এ সময় ফাতেমা তুজ জোহরা বিষয়টি প্রতিবাদ জানালে, দাদন খানের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা ওই গৃহবধূকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এমন ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত দাদন খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, "এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর জেলা পরিষদ কার্যালয় পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


চাঁদপুর জেলা পরিষদ কার্যালয় পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের পরিচালক

 

চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন। রবিবার(৩০ আগস্ট) পরিদর্শনের সময় জেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। বিভাগীয় পরিচালক যখন কার্যালয়ে পৌঁছান, তখন তাঁকে স্বাগত জানান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় বিভাগীয় পরিচালক মহোদয় জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন। তিনি সুশাসন নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। একইসাথে, জেলা পরিষদ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জনসেবা আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%