ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

অটোগ্যাসের দাম বেড়ে ৮৪ টাকা, এলপিজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা


অটোগ্যাসের দাম বেড়ে ৮৪ টাকা, এলপিজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও এলপিজির সঙ্গে সঙ্গেই বৃদ্ধি করা হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য আজ রবিবার নতুন দাম ঘোষণা করেছে।

নতুন দাম অনুযায়ী, অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। কমিশন উল্লেখ করেছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ জন

এদিকে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর অঙ্গীকারের অংশ হিসেবে তরুণ সমাজের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আজ রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার প্রমুখ।

মাহদী আমিন বলেন, কর্মসংস্থান সৃষ্টিই মূল চাবিকাঠি, যা তরুণদের সঠিক ক্ষমতায়ন ও মেধার সর্বোচ্চ বিকাশে সহায়তা করবে। বাংলাদেশের বিশাল ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা ডেমোগ্রাফিক সুবিধা কাজে লাগাতে আগামী ডিসেম্বরে ঢাকা থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে এটি বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, দেশকে এগিয়ে নিতে তরুণদের ক্ষমতায়ন অপরিহার্য। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব।

মাহদী আমিন জানান, গত ছয় মাস ধরে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, বিভিন্ন এনজিও, সরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ধারাবাহিক পরামর্শের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরে এই কার্যক্রম শুরু হবে সর্বসম্মত নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে।

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমবাজারের চাহিদা ও যোগানকে এক জায়গায় সংযুক্ত করা। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এর বিশাল তরুণ জনগোষ্ঠী। সরকারের লক্ষ্য হচ্ছে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং মূলধারার শিক্ষার বাইরে থাকা যুব সমাজসহ নতুন গ্র্যাজুয়েটদের সরাসরি জব মার্কেটের সাথে যুক্ত করা।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও বাণিজ্যিক সংস্থায় কর্মসংস্থানের সুযোগ নিরূপণ করা হবে।

মাহদী আমিন বলেন, একদিকে কর্মক্ষম যুবশক্তির দক্ষতা ও যোগ্যতার ডাটাবেজ থাকবে, অন্যদিকে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজের চাহিদার হিসাব থাকবে। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হবে একটি একীভূত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম।

এছাড়া, দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী নিয়মিত ‘ক্যারিয়ার ফেয়ার’ আয়োজন করা হবে। জেলা পর্যায়ে নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজনের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে দূরত্ব কমিয়ে শক্তিশালী সংযোগ গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একটি পূর্ণাঙ্গ ‘এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ইকোসিস্টেম’ গড়ে তোলা হবে। এই উদ্যোগের আওতায় চাকরির বাজারে প্রবেশকারীদের সিভি রাইটিং, ক্যাপাসিটি বিল্ডিং এবং ইন্টারভিউ মোকাবিলার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে মাহদী আমিন জানান, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধনের মাধ্যমে বিদেশে গমনেচ্ছু তরুণ-তরুণীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ পেতে সহায়তা করা হবে। চাকরিদাতা ও চাকরিপ্রার্থী উভয় পক্ষই এই প্ল্যাটফর্মে নিবন্ধন করবেন। আন্তর্জাতিক নিয়োগদাতারা সরাসরি নিবন্ধন না করলেও যেসব তরুণ বিদেশে যেতে চান, তাদের নিবন্ধনের পর সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা হবে। সরকার এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে যাচ্ছে, যেখানে যেকোনো তরুণ নিজের ক্যারিয়ার লক্ষ্য জানালে তাকে সঠিক কর্তৃপক্ষের সাথে সংযুক্ত করে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে দেশে আরো ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


হাম উপসর্গে দেশে আরো ৩ জনের মৃত্যু

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০০ জনের মতো হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ১ হাজার ২১৮ জন ছিল। ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২ জন এবং ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। একই সময়ে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বদলি ও পদায়নে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করাসহ নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নেতৃবৃন্দের ভাষ্য, পাউবোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জনবল ব্যবস্থাপনা ও দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নদীভাঙনপ্রবণ এলাকায় দ্রুত ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি মোঃ শফিকুল আলম (বুলু) ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইকবাল (শাহিন) উপস্থিত ছিলেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে বদলি-পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি নদীভাঙন মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর সম্মানী, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। এতে ৬৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে আরএমপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সহকর্মীদের সন্তানদের মেধার স্বীকৃতি ও তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই বাংলাদেশ পুলিশ এ মেধাবৃত্তি চালু করেছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হওয়া জীবনের একটি ধাপ মাত্র। এখান থেকেই শিক্ষার্থীদের সামনে নতুন অধ্যায়ের সূচনা হয়। বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ফলাফল আশানুরূপ না হলেও হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আরও পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও নৈতিক মানুষ হতে হবে। মা-বাবার ত্যাগের মূল্য দিতে হবে। একই সঙ্গে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কানিজ ফাতিমা মিম ও এক পুলিশ সদস্য অভিভাবক তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ ও আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%