ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

হাম উপসর্গে দেশে আরো ৩ জনের মৃত্যু


হাম উপসর্গে দেশে আরো ৩ জনের মৃত্যু

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০০ জনের মতো হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ১ হাজার ২১৮ জন ছিল। ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধার দাফনেও ত্রাসের রাজত্ব, গণতন্ত্রের জন্য অশনিসংকেত : সাইফুল হক

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২ জন এবং ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। একই সময়ে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ১৪ ডিসেম্বরের আগে উন্মুক্ত হচ্ছে রায়েরবাজার বধ্যভূমির নবনির্মিত স্থাপনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বদলি ও পদায়নে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করাসহ নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নেতৃবৃন্দের ভাষ্য, পাউবোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জনবল ব্যবস্থাপনা ও দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নদীভাঙনপ্রবণ এলাকায় দ্রুত ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি মোঃ শফিকুল আলম (বুলু) ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইকবাল (শাহিন) উপস্থিত ছিলেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে বদলি-পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি নদীভাঙন মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর সম্মানী, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। এতে ৬৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে আরএমপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সহকর্মীদের সন্তানদের মেধার স্বীকৃতি ও তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই বাংলাদেশ পুলিশ এ মেধাবৃত্তি চালু করেছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হওয়া জীবনের একটি ধাপ মাত্র। এখান থেকেই শিক্ষার্থীদের সামনে নতুন অধ্যায়ের সূচনা হয়। বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ফলাফল আশানুরূপ না হলেও হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আরও পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও নৈতিক মানুষ হতে হবে। মা-বাবার ত্যাগের মূল্য দিতে হবে। একই সঙ্গে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কানিজ ফাতিমা মিম ও এক পুলিশ সদস্য অভিভাবক তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ ও আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ে পরীক্ষা দিয়েছেন একজন, চাকরিতে যোগ দিতে এলেন আরেকজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ভূমি মন্ত্রণালয়ে পরীক্ষা দিয়েছেন একজন, চাকরিতে যোগ দিতে এলেন আরেকজন

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য একজনের অংশগ্রহণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তিকে আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১১ থেকে ২০তম গ্রেডের সাতটি ক্যাটাগরিতে ৩৭টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সব ধাপ শেষে উত্তীর্ণ প্রার্থীদের জন্য গত ১৩ আগস্ট নিয়োগপত্র ইস্যু করা হয়। শর্ত অনুযায়ী, গত ১ অক্টোবর সাত ক্যাটাগরিতে মোট ৩৪ জন প্রার্থী সিনিয়র সচিব বরাবর যোগদান করেন। যোগদানের সময় প্রার্থীদের পরিচয় নিশ্চিত করতে মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়।

তবে রবিবার যোগদানকারী প্রার্থীদের ছবি ও পরিচয় পুনরায় যাচাইয়ের সময় রোল নম্বর ১৭০০২৭০৭-এর প্রার্থী মো. মাইদুল ইসলামের পরিচয় নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে। মন্ত্রণালয়ের যাচাইয়ে দেখা যায়, মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ছবির ব্যক্তির সঙ্গে ৪ অক্টোবর উপস্থিত ব্যক্তির শারীরিক ও চেহারাগত কোনো মিল নেই। পরবর্তীতে গত ১ অক্টোবর যোগদানকারী অপর ৩৩ জন প্রার্থীর সামনে তাকে উপস্থিত করা হলে কেউ তাকে মো. মাইদুল ইসলাম হিসেবে শনাক্ত করতে পারেননি। উপস্থিত ওই ব্যক্তিও মো. মাইদুল ইসলাম কিংবা তার সঙ্গে যোগদানকারী অন্য কোনো প্রার্থীকে শনাক্ত করতে পারেননি।

এছাড়া মৌখিক পরীক্ষার সময় সংগৃহীত হাতের লেখার নমুনা ও ছবির সঙ্গে উপস্থিত ব্যক্তির হাতের লেখা ও ছবির তুলনামূলক যাচাইয়েও অসংগতি পাওয়া যায়। বিভিন্নভাবে যাচাই-বাছাই এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, প্রকৃত প্রার্থী মো. মাইদুল ইসলামের পরিবর্তে অন্য একজন ব্যক্তি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে মাইদুল ইসলামের নামে চাকরিতে যোগদান করেন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ প্রক্রিয়ায় এ ধরনের পরিচয় জালিয়াতি ও অনিয়ম অত্যন্ত গুরুতর অপরাধ। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। অভিযুক্ত হিসেবে শনাক্ত ব্যক্তিকে এসআই মো. আবুল কালামের মাধ্যমে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার সঙ্গে অন্য কারো যোগসাজশ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ১ নভেম্বর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ১ নভেম্বর শুরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে যুক্ত সাতটি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (অনার্স) পরীক্ষা-২০২৫ আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে। এই উপলক্ষে, ৬ অক্টোবর থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

আজ রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহর নির্দেশে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

একাডেমিক কার্যক্রম সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ (রবিবার) থেকে স্নাতক ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ প্রক্রিয়া চলবে।

নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি, পূর্ববর্তী শিক্ষাবর্ষের অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলি এবং পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহ্ শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%