ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা


এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

রাজধানীতে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির মধ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের যেন কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে থাকে, সে জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্ষা মৌসুম এবং টানা বৃষ্টির কারণে ঢাকার বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে সকালের দিকে প্রধান সড়ক এবং সংযোগ সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় দীর্ঘ যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কিছুটা আগে বের হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা

ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় তৎপর রয়েছেন। কোন জরুরি পরিস্থিতিতে রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সহায়তা নেয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

এ বছর ঢাকা মহানগরের অসংখ্য কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টির দিনে অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে গণপরিবহন অথবা নিজস্ব যানবাহনে যাতায়াতকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ এম


দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বাংলাদেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি পেয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (রোববার, ১২ জুলাই) মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে সবচেয়ে শেষ নির্ধারিত দামে।

সবশেষ গত ১০ জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম বেড়েছে। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুটি যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা ও ১১৭ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি করা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ৯ জুলাই সকালে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন দুপুর সোয়া ১২টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, ৪৪ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি করা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বাকি ২৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ এম


হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হরমুজ প্রণালি এলাকায় চলাচলকারী একটি জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটির বিভিন্ন স্থানে নতুনভাবে বিমান হামলা চালিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তথ্য অনুযায়ী, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকরণের ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল এবং সেখানেই হামলা চালিয়ে সেটিকে থামানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বেশ কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথ’ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে।

আইআরজিসি জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ এবং ‘এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি অঙ্গীকারবদ্ধভাবে বন্ধ থাকবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, আইআরজিসি বাহিনী সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা করার পর ইরানে নতুন হামলা চালানোর কার্যক্রম শুরু হয়েছে।

এতদিনে, চলতি সপ্তাহে তিনটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছিল, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

সেন্টকমের দাবী, হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজটি এখন আর যাত্রা চালিয়ে যেতে পারছে না। এ ছাড়া, জাহাজের এক বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘বাণিজ্যিক জাহাজে আগের হামলার জন্য জবাবদিহির পরও সমঝোতা স্মারক মেনে চলার আরেকটি সুযোগ ইরানকে দেয়া হয়েছিল। কিন্তু তারা আবারও তা করতে ব্যর্থ হয়েছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই বিবৃতি শেয়ার করে মন্তব্য করেছেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তার মূল্য দিতে হবে।’ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমোদিত নৌপথের বাইরে চলাচলের চেষ্টা করা একটি জাহাজের দিকে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করায়, জাহাজটিকে সতর্কতামূলক গুলি করে থামানো হয়েছে। আইআরজিসি স্থানীয়ভাবে সতর্ক করে দিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো প্রকার ‘আগ্রাসন’ চালাতে চেষ্টা করে, তবে তার ‘কঠোর জবাব’ দেয়া হবে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে ইরানে বিমান হামলা শুরু করার পর থেকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই সংঘাত বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের অবসান করার লক্ষ্যে বেশ কিছু দেশের পাশাপাশি ওমানও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে, এই নৌপথে ইরানের অবরোধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চাপ বাড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গতকাল (১১ জুলাই) জানায়, হরমুজ প্রণালি নিয়ে ওমান একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে ওমানের জলসীমার দক্ষিণ করিডর দিয়ে অবাধ নৌচলাচলের বিষয় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইরানের জলসীমার উত্তর করিডর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগে থেকে ইরানের অনুমোদন নিতে হবে, কিন্তু এ জন্য কোনো টোল দিতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর মান ভাঙানো থেকে চাকরির প্রত্যাশা, কী মিলেনি শাহজালালের দানবাক্সে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ এম


স্ত্রীর মান ভাঙানো থেকে চাকরির প্রত্যাশা, কী মিলেনি শাহজালালের দানবাক্সে

১৮ দিন পরে দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল (রহ.) এর মাজারে দানের ডেগ ও বাক্স খুলে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর সাথে মিলেছে স্বর্ণলঙ্কার ও বৈদেশিক মূদ্রা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে প্রায় ৭ ঘণ্টা ধরে চলেছে টাকা গণনার কাজ। তবে দানের টাকা ও স্বর্ণালঙ্কার ছাপিয়ে উপস্থিত লোকজনের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাক্সে পাওয়া চিঠিগুলোতে।

দানবাক্সে ফেলা চিঠিগুলোর মধ্যে একটির উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী বরাবর, আবার অন্যটি ছিল বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা। শাহজালাল (রহ.)-কে উছিলা করে মহান আল্লাহ’র কাছে লেখা চিঠিও পাওয়া গেছে দানবাক্সে। এসব চিঠিতে মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা, মোতাওয়াল্লী-খাদেমদের লুটপাট বন্ধ করার দাবি ছিল। আবার কোনোটিতে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য দূর হয়ে দাম্পত্য জীবনে সুখী হওয়ার আকুতিও ছিল।

নগরের দরগাহ মহল্লার একটি শুভাকাঙ্ক্ষীর লেখা চিঠিতে, প্রধানমন্ত্রীর কাছে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেটে ফিরিয়ে দেওয়ার দাবি ছিল। অন্য একটি চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে হযরত শাহজালাল (রহ.) ছাড়াও হযরত শাহপরাণ ও হযরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজারের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

হযরত শাহজালালের মতো হযরত শাহপরাণ (রহ.) এর মাজারেও প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আরও কয়েকটি চিঠি মিলেছে।

দানবাক্সে পাওয়া চিরকুটগুলোর মধ্যে একটি চিঠিতে উসমান হাদী হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। চিঠির সাথে আরো কিছু প্রশ্নপত্রও পাওয়া গেছে, যা আরবি ও ইংরেজিতে লেখা ছিল।

একটি চিঠিতে থাকা একটি বেকার যুবকের চাকরি না পাওয়ার আর্তনাদ দেখা যায়। সেই চিঠিতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর ওছিলায় একটি চাকরির ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

আরেকটি চিঠি লিখেছেন আমিনুল নামে একজন ব্যক্তি, যিনি তার স্ত্রী মুন্নির সঙ্গে মনমালিন্য দূর করে দাম্পত্য জীবনে সুখী হবার জন্য দানবাক্সে চিঠি দিয়েছেন।

এছাড়া, সিলেটের কালাপাথর খেলার মাঠ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লেখা চিঠিও দানবাক্সে পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ এম


কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী মারা গেছেন

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা এস জানকীর সোনালি অধ্যায়ের অবসান ঘটল। তিনি বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতার কারণে ৮৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রের খবরে জানা গেছে, শেষ সময়ে তার পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রখ্যাত ও প্রবীণ এই গায়িকা গত রাতে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে মহীসূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সংগীতপ্রেমীদের কাঁদিয়ে বিদায় নেন এই সুরসম্রাজ্ঞী। এই কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণের খবরে দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনসহ গোটা দেশের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কণ্ঠের অভাবনীয় বৈচিত্র্য এবং যেকোনো আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জাদুকরি ক্ষমতার জন্য শ্রোতাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি প্রায় ২০টি ভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তবে কন্নড়, তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রেই তার অবদান ছিল সবচেয়ে বেশি।

চলচ্চিত্র, ব্যক্তিগত অ্যালবাম, টেলিভিশন ও রেডিও মিলিয়ে প্রায় ৪৮ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতজগতে এক অনন্য ও প্রায় দুর্ভেদ্য রেকর্ড গড়ে গেছেন তিনি।

দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দি, ওড়িয়া, তুলু, উর্দু, পাঞ্জাবি এবং বাংলা ভাষাতেও তার কণ্ঠের জাদু মুগ্ধ করেছে শ্রোতাদের।

বহু প্রজন্মের মানুষের শৈশব ও যৌবনের স্মৃতির সঙ্গে মিশে থাকা এই কণ্ঠশিল্পীর প্রয়াণকে ভারতীয় সংগীতের একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন বিশিষ্টজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%