ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইয়ামাল ও উইলিয়ামসের ফিটনেস নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ


ইয়ামাল ও উইলিয়ামসের ফিটনেস নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ

স্পেনের দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লাব মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তারা ফিট হয়ে উঠবেন, এ বিষয়ে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তের দৃঢ় বিশ্বাস।

ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দি লা ফুয়েন্তে বলেন, "ক্লাবগুলোর সঙ্গে আমাদের সমন্বয় খুবই ভালো। আমরা আগে থেকেই নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করছি এবং সত্যি বলতে, খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে।"

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আরো জানান, "চোটে থাকা খেলোয়াড়রা প্রত্যাশামতোই অগ্রগতি করছে। তবে তারা ইরাকের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না।"

বিশেষভাবে ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সম্পর্কে জানতে চাইলে, তিনি বললেন, "এখন পর্যন্ত যেমন এগোচ্ছে, সবকিছু যদি একইভাবে চলতে থাকে তাহলে ১৫ জুনের মধ্যে সে প্রস্তুত হয়ে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে সে অবশ্যই খেলবে।"

এবারের বিশ্বকাপে স্পেনকে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে দেখা হচ্ছে। তবে দি লা ফুয়েন্তের মতে, "এই বিশ্বকাপ হবে ঐতিহাসিক। কারণ এবারই সবচেয়ে বেশি সংখ্যক দলের সত্যিকার অর্থেই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।"

বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে কেপ ভার্ডের মুখোমুখি হবে। এরপর স্পেন ২১ জুন আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে। এরপর ২৭ জুন গুয়াদালাহারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌবহরে যুক্ত হলো নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


নৌবহরে যুক্ত হলো নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের (ডিইডব্লিউ) তৈরি ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন, বিএনএফসি বলীয়ান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই অত্যাধুনিক ফ্লোটিং ক্রেনটি বিশেষভাবে নির্মাণ করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, নৌবাহিনী ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ নৌবাহিনীর চলমান আধুনিকায়নের ধারাবাহিকতায় এবং ভবিষ্যৎ অপারেশনাল চাহিদা মেনে নিয়েই নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলীয়ান নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল।

গত ২০২৪ সালের ৩০ জুন কিল-লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে ক্রেনটির নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এই ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ফ্লোটিং ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০ দশমিক ৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।

৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এই প্ল্যাটফর্মটি জেটি এবং সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে।

এছাড়া, ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম এবং বিভিন্ন নৌ-উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম অধিক দক্ষতা ও নিরাপত্তার সাথে সম্পাদন করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশীয় কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদ- অনুসরণ করে নির্মিত এই ক্রেনটি দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার একটি উজ্জ্বল প্রতিফলন।

আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব সক্ষমতার মাধ্যমে নির্মিত ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলীয়ান বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। এটির মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জন, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক সৃষ্টি হবে।

দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিইডব্লিউ বিভিন্ন সামুদ্রিক প্ল্যাটফর্ম নির্মাণ করে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুদের সাথে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বন্ধুদের সাথে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে তাহমিদ হাসান রাফি (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌর শহরের বনপাড়া এলাকার সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম মুফতি জাকারিয়া হাসানের পুত্র এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। পড়াশোনার জন্য ঢাকায় থাকলেও ঈদের ছুটিতে রাফি তার পরিবারের সঙ্গে জামালপুরে আসেন। তার গ্রামের বাড়ি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে যখন বৃষ্টি শুরু হয়, অনেকেই কলেজের পুকুরে গোসল করতে নামে। রাফিও কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না, তাই সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। তার বন্ধুরা যখন গোসল শেষ করে পুকুর থেকে উঠে আসে, তখন রাফি তাদের সঙ্গে নেই বলে দেখে। এরপর স্থানীয়রা সবাই মিলে পুকুরে রাফির খোঁজ করতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাফিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনার পর অভিযোগ না থাকায় কলেজ ছাত্রের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

রাঙ্গামাটিতে ১২ বছরের একটি শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগের কারণে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাতে রির্জাভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের নাম হলো দিহান (১৩), মো. কাউসার (১৪), মো. তাজেরুল ইসলাম (১৫) ও মো. রাহাত (১৫)। এই চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি একই জায়গা, মসজিদ কলোনী রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রির্জাভ বাজার এলাকায় ১২ বছর বয়সী এক শিশু আরও চারজন কর্তৃক বলাৎকারের শিকার হয়। তিনি আরও জানান, বিষয়টি জানার পর পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভর করে না, এটি জনগণের আস্থার উপরও নির্ভর করে।

আজ বৃহস্পতিবার, জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো দ্বারা। কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ-সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি বাস্তবায়নের জন্য সহায়তা করে।

তিনি বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দায়িত্ব বাস্তবায়নের একটি অন্যতম হাতিয়ার। কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক, যাতে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকতে পারে।

তিনি আরো বলেন, সংসদের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আইন প্রণয়ন, তদারকি ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ-সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না, বরং গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়।

তিনি বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাসের ‘স্ট্রেইনদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স এন্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের জন্য সহযোগিতা করে যাচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেছেন, মানুষের শেখার সময় দোলনা থেকে অঙ্গীকার শুরু হয়। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসা কেউ শিক্ষক বা ছাত্র নয়, বরং আমরা সবাই একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিখবো।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে কার্যপ্রণালি-বিধি, সংবিধান, এবং জাতীয় সংসদের রেওয়াজ ও রীতি-নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই শিক্ষা তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, প্রথমত, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হইনি। দ্বিতীয়ত, সংসদকে আরও কার্যকর করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায় - এ লক্ষ্য সংসদ পরিচালিত হবে।

দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে বৃহস্পতিবার সংসদীয় আসন ১৫১ ময়মনসিংহ- ৬ হতে ধারাবাহিকভাবে ১৫৬ ময়মনসিংহ-১১, ১৫৮ নেত্রকোনা-২ থেকে ১৮৭ ঢাকা-১৪, ১৮৯ ঢাকা-১৬, ১৯১ ঢাকা-১৮ হতে ২৭৮ চট্টগ্রাম-১, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫ হতে ৩০০ বান্দরবান আসনের নির্বাচিত সংসদ-সদস্যগণ এবং সংরক্ষিত নারী আসন ৩২৫ মহিলা আসন-২৫ থেকে ৩৫০ মহিলা আসন-৫০ হতে নির্বাচিত সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%