ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জয়পুরহাটে সার ও বীজ মনিটরিং কমিটির সভা


জয়পুরহাটে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

জয়পুরহাটে কৃষি উৎপাদন বৃদ্ধি, সার ও বীজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং বাজারে মনিটরিং জোরদার করার লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। তিনি কৃষক পর্যায়ে সঠিক সময়ে ন্যায্য মূল্যে মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়ার উপর জোর দেন এবং কৃত্রিম সংকট তৈরি বা কোনো প্রকার অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক এ, কে, এম সাদিকুল ইসলাম, জেলা সার ব্যবসায়ী সমিতি সভাপতি রওনকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

সভায় বক্তারা চলতি মৌসুমে সার ও বীজের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ, ডিলারদের কার্যক্রম তদারকি এবং কৃষকদের সার্বিক সুবিধা ও পরামর্শ প্রদানের বিষয়ে আলোচনা করেন।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বীজ-সার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি জাহাজে মার্কিন হুমকির ‘চূড়ান্ত জবাবের’ হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ইরানি জাহাজে মার্কিন হুমকির ‘চূড়ান্ত জবাবের’ হুঁশিয়ারি তেহরানের

ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি বা যেকোনো অশুভ কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে খুলে বলা হয়েছে, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, ওয়াশিংটন তার আগ্রাসী যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ওপর একটি অবৈধ নৌ অবরোধ আরোপের চেষ্টা করছে।

এতে আরো উল্লেখ করা হয় যে, গত তিন দিনে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ কার্যকর করার বেআইনি প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় চলাচলকারী ইরানি জাহাজগুলোকে হুমকি দিয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ হিসেবে গণ্য করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে যেমন প্রমাণ করেছে, তারা সেই দেশের সন্ত্রাসী সেনাবাহিনীর কোনো হুমকি বা অশুভ কর্মকাণ্ডের জবাব বিনা জবাবে ছেড়ে দেবে না এবং এর বিরুদ্ধে চূড়ান্তভাবে ব্যবস্থা নেবে।

সদর দপ্তর বিদেশি উস্কানির বিরুদ্ধে ইরানের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষার অটল সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

ইসলামী প্রজাতন্ত্র জাতীয় স্বার্থ রক্ষা এবং আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার ক্ষেত্রে তার সক্ষমতা ও সংকল্প বারবার প্রদর্শন করেছে, যা নিশ্চিত করে যে সংঘাতকামী বহিরাগত শক্তিগুলো আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারবে না।

এই সর্বশেষ সতর্কবার্তাটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র অবৈধ উপায়ে ইরানের বিরুদ্ধে তার চাপ প্রয়োগের কৌশল অব্যাহত রেখেছে, যাকে তেহরান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে।

ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো প্রতিকূল কার্যকলাপের বিরুদ্ধে দেশের জলসীমা এবং বাণিজ্যিক নৌপথ রক্ষা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। তথ্যসূত্র: তাসনিমনিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা তৃতীয় দিন সংঘর্ষ বন্ধ, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


টানা তৃতীয় দিন সংঘর্ষ বন্ধ, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

তেহরান, ২৮ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে আলোচনা পুনরায় চালানোর মাধ্যমে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। একই সময়, টানা তৃতীয় দিনের মতো উভয় পক্ষের মধ্যে কোনো হামলা হয়নি।

কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ, হরমুজ প্রণালী অবরোধের ঘটনা ভেঙে পড়ার পর, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ১৩ রাত ধরে হামলার ফলে, শুক্রবার থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থেমে গেছে।

তবে ট্রাম্প আশা ব্যক্ত করেছেন, নতুন করে শুরু হওয়া কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ধারাবাহিক হামলার মধ্য দিয়ে গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলেছে।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আমার অনেক ধৈর্য আছে। দেখা যাক কি হয়। আমার বিশ্বাস, কিছু একটা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।’

এদিকে, আন্দোলন চালানোর আগে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, যুদ্ধবিরতি ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘অঞ্চলের বর্তমানে অবস্থা সম্পর্কে মার্কিন পক্ষের বার্তা, মধ্যস্থতাকারীরা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।’

অন্যদিকে, মিশিগানে এক ভাষণে, ট্রাম্প দাবী করেন, ‘এ মুহূর্তে তারা আমাদের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করছে।’

এর আগে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেছিলেন, নতুন এই উদ্যোগ ব্যর্থ হলে, ‘যুদ্ধবিরতির আগে আমরা যা করছিলাম, সেখানেই ফিরে যাব।’

সেই সাথে, যুদ্ধ শুরুর প্রায় পাঁচ মাস পর যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত হ্রাস পাওয়ার উদ্বেগ উড়িয়ে দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাদের প্রচুর গোলাবারুদ রয়েছে। মাঝারি ধরণের অস্ত্রও অনেক আছে। যে পরিমাণ দরকার, তার চেয়ে বেশি আছে।’

সৌদি আরবে ড্রোন হামলা-সাম্প্রতিক এই বিরতির মধ্যে, সোমবার সৌদি আরব হামলার শিকার হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর ছোড়া কয়েকটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো তেল স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে কিনা, তা জানা যায়নি। তবে রিয়াদ বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তাদের ভূখণ্ড থেকে এ ধরণের হামলা চালানো না হয়।

পরে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি সৌদি আরবের অভিযোগের তদন্তের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী পাকিস্তান ড্রোন হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘গুরুতর হুমকি।’

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাবে, তারা দেশটির তেল অবকাঠামোয় ড্রোন হামলা চালিয়েছে। তবে এই দাবি নিয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি।

সংঘাতের পূর্বে সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য দেশগুলো ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে ধারাবাহিক হামলার অভিযোগ তুলেছিল। তবে নতুন সংঘাত শুরু হওয়ার পর, ওই গোষ্ঠীগুলো এ অঞ্চলে কোনো হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, সংঘাতে অংশ না নেওয়া ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা জর্ডান সীমান্তের কাছে দুটি ড্রোন ভূপাতিত করেছে। তদন্ত করা হচ্ছে এগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কিনা।

অন্যদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হামলা বন্ধ থাকার কারণে সোমবার বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। পাশাপাশি, তেলের দামও কমে যায়।

এতে উপসাগরীয় অঞ্চলের নৌপরিবহন এবং তেল শিল্প কিছুটা স্বস্তি অনুভব করছে। আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৬ ডলারে নেমে এসেছে।

'মাফিয়া চক্র'-শান্তিপূর্ণ সমাধানের পথে বর্তমানে বড় বাধা হয়ে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান বলছে, তেল ও গ্যাস পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ তাদের কাছে থাকবে।

সাম্প্রতিক দিনগুলোতে, দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী এ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজ থামিয়ে দিচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, সোমবার এমন ছয়টি জাহাজ থামানো হয়েছে, যেগুলো ইরান নির্ধারিত পথের বাইরে দিয়ে চলাচল করছিল।

তেহরান জানিয়েছে, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালীর অপর তীরবর্তী দেশ ওমানের সঙ্গে তারা সাম্প্রতিক দিনগুলোতে ‘যৌথ নীতি ও কার্যকর পদ্ধতি’ নিয়ে আলোচনা করেছে।

জুনে মাসকাট ও তেহরান জানিয়েছিল, তারা সেবা ফি আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করবে। এতে ওয়াশিংটন বিরোধিতা করে।

তবুও, ওমান জানায়, তাদের জলসীমা ব্যবহার করেও জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে। ফলে ক্ষুব্ধ হয়ে, ইরান কয়েকটি জাহাজে হামলা চালায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই সোমবার বলেছেন, ওমানের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না।

একই সাথে, তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের আচরণ ‘এমন একটি মাফিয়া চক্রের মতো, যারা কোনো নিয়ম বা আইন মানে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে আলোচিত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’ রয়েছে। বক্স অফিসে দুর্দান্ত সাড়া পাওয়া ছবিটি ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৩৯০ মিলিয়ন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। সিনেমাটি বাংলাদেশেও দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫০টিরও বেশি প্রদর্শনী হচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহে বাংলাদেশের বাজার থেকেই ছবিটির আয় হয়েছে প্রায় দুই কোটি টাকা।

গ্রিক কবি হোমারের প্রায় তিন হাজার বছর আগের বিখ্যাত মহাকাব্য ‘দ্য অডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি। তবে, নোলান শুধু মূল গল্পের পুনর্নির্মাণ করেননি; বরং নিজের নির্দিষ্ট নির্মাণশৈলী ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রাচীন কাহিনিকে নতুন মাত্রা দিয়েছেন। তিনি মূল আখ্যানের গুরুত্বপূর্ণ অংশ ধরে রেখেই ইথাকার রাজা ওডেসিয়াসের চরিত্রে আরও মানবিকতা, দ্বন্দ্ব ও আবেগ যুক্ত করেছেন।

সিনেমার গল্পটি ট্রোজান যুদ্ধের পরবর্তী সময়কে ঘিরে আবর্তিত হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার আট বছর পরেও রাজা ওডেসিয়াস নিজের রাজ্য ইথাকায় ফিরতে পারেননি। অন্যদিকে, তার স্ত্রী পেনেলোপ বছরের পর বছর ধরে স্বামী ওডেসিয়াসের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। বাবার অনুপস্থিতিতেই তাদের ছেলে তেলেমাকাস বড় হয়ে উঠছে। রাজপ্রাসাদে নতুন বিয়ের প্রস্তাব নিয়ে অনেকেই এলেও পেনেলোপ বিশ্বাস হারাননি।

এদিকে, একটি দূরবর্তী দ্বীপে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেন ওডেসিয়াস। কীভাবে তিনি সেখানে পৌঁছালেন এবং কেন দীর্ঘ সময় ধরে নিজের ঘরে ফিরতে পারলেন না—এই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় সিনেমার গল্পে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রিক পুরাণের নানা চরিত্র ও চমকপ্রদ ঘটনা।

ছবিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার স্ত্রী পেনেলোপের ভূমিকায় রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং ছেলে তেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এ ছাড়া রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন ও লুপিতা নিয়োঙ্গোসহ আরো অনেক তারকা সিনেমাটিতে অভিনয় করেছেন।

প্রায় তিন ঘণ্টার এই চলচ্চিত্রে নোলান সময়ের বিভিন্ন স্তরকে একসঙ্গে তুলে ধরেছেন। অতীত, বর্তমান ও স্মৃতির নানা অধ্যায়ের সমন্বয়ে এগিয়েছে গল্প। ফলে দুই ঘণ্টা ৫৩ মিনিটের পুরো সিনেমাটিই দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি পেয়েছে বিশেষ গুরুত্ব। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা পুরোপুরি ৭০ মিলিমিটার আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। বিশাল পর্দায় সমুদ্রের দৃশ্য, আলো-ছায়ার ব্যবহার এবং আবহসংগীত দর্শকদের জন্য তৈরি করেছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা।

তবে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও রয়েছে সিনেমাটিকে ঘিরে। অনেকের মতে, প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এই ছবিতে কিছু গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনা আরও বিস্তারিতভাবে তুলে ধরা যেত। একই সঙ্গে বড় তারকাবহর থাকলেও কয়েকজন অভিনয়শিল্পীর উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত ছিল।

সব মিলিয়ে ‘দ্য অডিসি’ শুধু যুদ্ধ ও অভিযানের গল্প নয়; এটি একজন মানুষের দীর্ঘ সংগ্রাম, নিজের শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা, অনুশোচনা এবং আত্মঅনুসন্ধানের কাহিনি। আর এই মানবিক আবেগ ও নোলানের নির্মাণশৈলীর মিলিত সমন্বয়ই সিনেমাটিকে বিশ্বজুড়ে বক্স অফিসে বড় সাফল্য এনে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে ডব্লিউটিওতে পরামর্শ চাইল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে ডব্লিউটিওতে পরামর্শ চাইল ব্রাজিল

যুক্তরাষ্ট্রের আরোপিত বিভিন্ন পণ্যের শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর কাছে আনুষ্ঠানিকভাবে পরামর্শ চেয়ে আবেদন করেছে ব্রাজিল। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্রাজিলের উপর দুই দফা শুল্ক আরোপ করেছে। নির্বাচন নিয়ে বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ পদক্ষেপকে নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে অভিযোগ করেছেন।

সাও পাওলো থেকে খবরটি জানিয়েছে এএপপি।

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, 'ব্রাজিল ২৭ জুলাই ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শের জন্য আবেদন জমা দিয়েছে।'

বিবৃতিতে বোঝানো হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ ব্রাজিল আন্তর্জাতিক বাণিজ্য বিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং অযৌক্তিক বলে মনে করে।

চলতি মাসে যুক্তরাষ্ট্র ব্রাজিলের কিছু পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করে এবং কথিত অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে ২৫ শতাংশ এবং কথিত জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

ডব্লিউটিও’র কাঠামোর আওতায় কোনো মামলায় বিচারিক প্যানেল গঠনের আগে অন্য দেশের সঙ্গে পরামর্শ চাওয়া হল প্রাথমিক ধাপ।

২০২৫ সালেও ব্রাজিল একই পদক্ষেপ গ্রহণ করেছিল। সেবার সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় কারাদণ্ড দেওয়ার পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ওয়াশিংটনে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

এবারের অক্টোবরে অনুষ্ঠিত হবে নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী হিসেবে বলসোনারোর ছেলে এবং ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো।

পরবর্তীতে প্রথম দফার শুল্কের বেশিরভাগই প্রত্যাহার করা হয়েছে।

লুলার অভিযোগ, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ফ্লাভিও বলসোনারো নির্বাচনে সুবিধা পেতে যুক্তরাষ্ট্রকে শুল্কের চাপ দিতে উৎসাহিত করেছেন, তবে ফ্লাভিও বলসোনারো এই অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে চাওয়া যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করেছে ব্রাজিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%