ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধ্রুব রাঠির বিরুদ্ধে ৮ বছরের পুরোনো মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি


ধ্রুব রাঠির বিরুদ্ধে ৮ বছরের পুরোনো মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের দিল্লির একটি আদালত। শনিবার (১৭ অক্টোবর) আদালত এই আদেশ প্রদান করে। মামলাটি রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট–২’ শিরোনামের একটি ভিডিওকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের সমন পৌঁছে দিতে গিয়ে রাঠির বাড়ি বন্ধ পাওয়া যায় বলে আদালতকে জানানো হয়। এরপর দক্ষিণ-পূর্ব দিল্লির বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেন।

মামলাটির পরবর্তী শুনানির দিন ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনও প্রকাশিত হয়নি।

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

বিকাশ সংস্কৃত্যায়ন নামে এক ব্যক্তি ধ্রুব রাঠির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, রাঠি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট–২’ ভিডিওতে মামলাকারীকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন।

মামলাকারীর দাবি, ভিডিওটিতে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং সেগুলো প্রকাশ ও প্রচার করা হয়েছে। তবে এগুলো মামলাকারীর অভিযোগ; আদালতে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা এখনও নির্ধারিত হয়নি।

আগে মামলাটির পরবর্তী শুনানির দিন ২০ নভেম্বর নির্ধারিত ছিল। কিন্তু মামলাকারীর পক্ষ থেকে শুনানি এগিয়ে আনার আবেদন করা হলে আদালত চলতি সপ্তাহের শুরুতে ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে সমন জারি করে।

মামলাকারীর আইনজীবী সমক্ষ শর্মা আদালতে জানান, রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছেন। ওই বিক্ষোভ প্রধান নির্বাচন কমিশনার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, ‘চলুন ফ্রান্সে বিপ্লবে যোগ দিই’

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতকে জানানো হয়েছিল, রাঠি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ কারণে মামলাটির শুনানি এগিয়ে আনার আবেদন করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক উল্লেখ করেছেন, এ মামলায় ধ্রুব রাঠিকে প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালে।

গত ১২ অক্টোবর নতুন করে সমন জারি করে আদালত রাঠির হরিয়ানার গুরুগ্রামের বাসার ঠিকানায় তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেখানে গিয়ে বাড়ি বন্ধ পাওয়া যাওয়ার তথ্য আদালতকে জানানোর পর শনিবার তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, শোকার্ত টালিগঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ চালক মো. রিয়াজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


মীরসরাইয়ে মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ চালক মো. রিয়াজের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে মো. রিয়াজ নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রোডের মুখে মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭০০ নম্বরের পিকআপটি মহাসড়ক ধরে চলছিল। এ সময় পেছনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ি পিকআপটিকে ওভারটেক করে সামনে গিয়ে হঠাৎ জোরে ব্রেক করে। এর ফলে দুর্ঘটনা ঘটে এবং পিকআপ চালক গাড়ির ভেতরে আটকা পড়ে যান।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. রিয়াজ রাঙ্গামাটি জেলার সদর থানার আমানতবাগ এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মো. আব্বাস আলী।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ পিকআপটি হেফাজতে নিয়েছে। অজ্ঞাতনামা গাড়ি ও এর চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ট্রেনের ধাক্কায় তরুণ ও বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


খুলনায় ট্রেনের ধাক্কায় তরুণ ও বৃদ্ধের মৃত্যু

খুলনায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ফুলবাড়ী মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং অন্যজন হলেন খালিশপুরের আলমনগর এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এস এম রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৬টার দিকে সিয়াম ফুলবাড়ী এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তার বাঁ হাত, পা ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর সকাল ৯টার দিকে ফুলবাড়িগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান জয়নাল আবেদীন। তিনি সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ওই এলাকায় পৌঁছান। এ সময় খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় তার এক পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

এসআই এসএম রায়হান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে বৃদ্ধ জয়নাল আবেদীনকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি চলছে। এ জন্য আইনি প্রক্রিয়ায় এগোচ্ছেন নিহতের স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ট্রেনে কাটা পড়া নারীর মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


বগুড়ায় ট্রেনে কাটা পড়া নারীর মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক নারী, যার নাম মমতা (৩৩)। তার মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন।

এ দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান।

মমতা বগুড়া জেলার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের কন্যা। জানা যায়, শনিবার সকালে নারুলী এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ (টি ওয়ান আপ) মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। রেললাইন থেকে মরদেহটি সরানোর পূর্বেই এর ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন, ফলে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহটি স্টেশনে রয়েছে এবং আত্মীয়-স্বজন আসছেন। আইনি প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা/গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা/গ্রেপ্তার ১

পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির এক নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে সরোয়ার হোসেন নামে এক ইউনিয়ন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।আহত সরোয়ার হোসেন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে এবং স্থানীয় বিএনপি রাজনীতির সাথে যুক্ত।স্থানীয় সূত্র ও আহতের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সরোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বোনের জন্য পারিবারিক মালামাল খুলনার একটি গাড়িতে তুলে দিতে নৈকাঠির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একই এলাকারএনায়েত হোসেনের ছেলেরা প্রথম দফায় তাঁর ওপর হামলা চালান।পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নৈকাঠি বাজারে নিয়ে গেলে সেখানে এনায়েত হোসেনের তিন ছেলে, তাঁদের এক কর্মচারীসহ আরও কয়েকজন এসে দ্বিতীয় দফায় সরোয়ারের ওপর পুনরায় হামলা চালান। হামলার একপর্যায়ে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা আহত সরোয়ারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে এবং শনিবার (১৭ অক্টোবর) তাঁকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%