০৪:৫৭ পি.এম
যুদ্ধবিরতির সময় যদি প্রতিপক্ষ কোনও ভুল পদক্ষেপ নেয়, তাহলে সশস্ত্র বাহিনী কঠোর ও চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। রবিবার(৫ জুলাই) তেহরানে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আকরামিনিয়া আরও জানান, ইরান সর্বদা যুদ্ধ-প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগায়। তিনি বলেন, যুদ্ধবিরতির যেকোনো সুযোগ আমাদের যুদ্ধক্ষমতা বৃদ্ধির কাজে ব্যবহার করা হয় এবং আমরা এক মুহূর্তও নষ্ট কিংবা উপেক্ষা করি না।
আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় অনুষ্ঠানে উপস্থিত বিশাল জনগণের বিষয়বস্তুতে মন্তব্য করতে গিয়ে মুখপাত্র জানান, আমাদের শহীদ নেতা যেমন বলেছেন, এই মানুষগুলো নির্বাচিত এবং ঈশ্বরের ইচ্ছায় তারা এই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবেন। চূড়ান্ত ও প্রকৃত অভিভাবক ইমাম মাহদীর হাতে তা পৌঁছাবে।
আরও পড়ুন: সৌদির বিরুদ্ধে এপস্টেইন নথি অস্ত্র হিসেবে ব্যবহার করছে হুথিরা
আকরামিনিয়া এই সমাবেশের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেন, যেখানে তিনি আশা প্রকাশ করেন যে, জনগণের উপস্থিতি ও নেতার আত্মত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়ন এবং বিশ্ব-অহংকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে। তিনি জনগণের প্রশংসা করেছেন একটি দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক ঘটনা সৃষ্টি করার জন্য।
এর আগে শনিবার(৪ জুলাই) স্থানীয় সময় সকালবেলা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদায় অনুষ্ঠান শুরু হয়। সেখানে শ্রদ্ধা জানাতে এবং ইসলামি বিপ্লবের আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে বিপুল জনসমাগম ঘটে। এতে প্রয়াত নেতা এবং তার পরিবারের সদস্যরা যেমন ড. মেসবাহুলহোদা বাঘেরি কানি, সাইয়্যেদা বোশরা খামেনি, জাহরা হাদ্দাদ-আদেল এবং জাহরা মোহাম্মদি গোলপায়েগানি উপস্থিত ছিলেন। তাদের স্মরণে অনুষ্ঠানগুলো রবিবার সন্ধ্যা পর্যন্ত মোসাল্লায় চলবে। অতপর সোমবার(৬ জুলাই) রাজধানীতে একটি আনুষ্ঠানিক জানাজা বা শোক মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তেহরানের কর্মসূচির পর, মঙ্গলবার(৭ জুলাই) মিছিলটি পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে বৃহস্পতিবার(৯ জুলাই) মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারে চূড়ান্ত শোক মিছিল ও আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হবে।
সূত্র: ডন, ইরানা নিউজ।
আরও পড়ুন: কিমের নির্দেশ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন