০৩:৫৫ এম
নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই রোববার, বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করে এ কর্মসুচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের দায়িত্বশীল যুগ্ম সাধারণ সম্পাদক নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি এবং সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারকরণের জন্য প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে চলতি মওসুমে দেশব্যাপী একযোগে আট লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুরের এমপির রাজনৈতিক সচিব এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহমুদুল হাসান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার শহীদুল ইসলাম সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর ইউপির সাবেক মেম্বার হাজী আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং অবসরপ্রাপ্ত জেষ্ঠ্য প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেলুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম লিটন, বিএনপি নেতা এবং এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম, বিএনপি নেতা হাজী আরফান, লিংকন চৌধুরী, কৃষক দল নেতা সামসুল আলম প্রমুখ।
আরও পড়ুন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন