ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

৩ কোটি টাকার সেতু প্রকল্পে অচলাবস্থা, ভোগান্তিতে মানুষ


৩ কোটি টাকার সেতু প্রকল্পে অচলাবস্থা, ভোগান্তিতে মানুষ

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী, পূর্ব গুজরা ও বাগোয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম রাউলী সড়কের ফারিকুল বাজার খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ তিন বছর ধরে বন্ধ রয়েছে। প্রায় পাঁচ বছর আগে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও এক বছরের মাথায় কাজটি থেমে যায়। এ কারণে, তিন ইউনিয়নের হাজারো বাসিন্দা দীর্ঘদিন ধরে দুর্ভোগে পড়েছেন।

এই সেতুর জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে ৪৮ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতুর নির্মাণে প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় এ. আলী দিদারুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পটি এতদিন ধরে স্থবির হয়ে রয়েছে।

স্থানীয় মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন এবং এনসিপি নেতা আরমান হোসাইনের সাথে কথা বলে জানা যায়, সেতুটির নির্মাণ কাজ প্রায় তিন বছর ধরে বন্ধ। ফলে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আরও পড়ুন: সাজেকে অস্থিরতার নেপথ্যে শুধুই আধিপত্যের লড়াই ও চাঁদাবাজি

স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা জানায়, সেতু না থাকায় তাদের যাতায়াতে প্রতিদিনের ভোগান্তি বেড়ে গেছে। পুরোনো সেতুটি আংশিক ভেঙে ফেলার কারণে, এখন তাদের জন্য প্রায় ১০ কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই বেশি খরচ হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও ভোগান্তি বেড়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ফারিকুল বাজার খালের ওপর সেতুর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হলেও নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নির্মাণাধীন কাঠামো খালের পানিতে পড়ে আছে। পাশাপাশি পুরোনো সেতুটিও আংশিক ভেঙে ফেলার ফলে, সরাসরি পারাপার বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা মো. জয়নাল বলেন, “সেতুর অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছিল। কিন্তু গত তিন বছর ধরে কাজ বন্ধ থাকায় তিন ইউনিয়নের মানুষ সীমাহীন দুর্ভোগে রয়েছেন।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত রাউজান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা সংগঠক মো. জাহেদুল করিম বাপ্পী বলেন, “সেতুর নির্মাণ কাজ শুরুর সময় কিছু অনিয়ম ও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল বলেও আমরা জেনেছি। এসব কারণে কাজ বন্ধ রয়েছে। সেতুটি যদি নির্মিত হয়, তবে পাহাড়তলী, পূর্ব গুজরা ও বাগোয়ান ইউনিয়নের কোনো গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে না।”

আরও পড়ুন: কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবক ইয়াছিন মিয়া

এই বিষয়ে ঠিকাদার মো. রাশেদ বলেন, “নির্মাণস্থলটি অনুমোদিত ডিজাইনের জন্য উপযুক্ত ছিল না। পরে নতুন ডিজাইনের প্রয়োজন দেখা দেয়। সংশোধিত ডিজাইন অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।”

উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, “সেতু নির্মাণস্থলের মাটি নরম হওয়ার কারণে পূর্বের ডিজাইন কার্যকর হয়নি। তাই ডিজাইনে পরিবর্তন আনার প্রয়োজন পড়েছে। মন্ত্রণালয় থেকে সংশোধিত ডিজাইন অনুমোদন হয়ে এলে পুনরায় কাজ শুরু করা হবে। বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।”

এদিকে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সেতুর নির্মাণ কাজ এবং এলাকার মানুষদের দুর্ভোগ সরেজমিনে দেখতে মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা ও রাউজান উপজেলা পরিষদের এনসিপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী, উত্তর জেলা এনসিপির দপ্তর সম্পাদক আরমান হোসাইন, লোকমান, বিএনপি নেতা জয়নাল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইকবাল, কৃষক মেহরাজ, কৃষক সেকান্দর, শিক্ষক নাসির উদ্দিন, মোহাম্মদ তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি ও শিক্ষার্থীদের সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের পুনরাবৃত্তি করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ইতিহাসের পুনরাবৃত্তি করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে, তিনি সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

তিনি আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং এই দায়িত্বে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবককে স্থান দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন সভাপতি পদের নির্বাচনে মোট ১৯০টি দেশ অংশগ্রহণ করে। এর মধ্যে খলিলুর রহমান ৯৯টি দেশের ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস ৯১টি দেশের সমর্থন লাভ করেছেন।

জানা যায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কোটি টাকার টাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


কুমিল্লায় কোটি টাকার টাপেন্টাডল ট্যাবলেট জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) ভোর আনুমানিক ২টার দিকে কুমিল্লার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এই সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন।

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অথবা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে নিয়ে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


মেসিকে নিয়ে বড় সুখবর

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের শুরু থেকেই দলের সেরা তারকা লিওনেল মেসিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে বিস্তারিত শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হলো যে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছেন এই কিংবদন্তি ফুটবলার।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

তিনি জানিয়েছেন, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই একাদশে দেখা যাবে মেসিকে। ৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সবসময়ই চিন্তায় ছিল আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে যেন শেষ মুহূর্তে ইনজুরিতে না পড়েন এই কিংবদন্তি ফুটবলার, সেদিকে ছিল সতর্ক দৃষ্টি।

তবুও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে মেসির ইনজুরির খবরের কারণে কাঁপন ধরিয়ে দিয়েছিল। মৌসুমের একদম শেষভাগে মায়ামির হয়ে খেলতে নেমে মাঠ ছাড়েন মেসি।

জানা যায়, বড় ইনজুরি না হলেও অস্বস্তি বোধ করছিলেন তিনি। তাই অনেকের ধারণা ছিল, মেসিকে হয়তো গ্রুপ পর্বের শুরুর ভাগে খেলাবেন না কোচ লিওনেল স্কালোনি।

শেষ পর্যন্ত মেসি সেই ম্যাচে কত সময় মাঠে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়। মূল টুর্নামেন্টের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি থাকবেন কিনা, সেই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার : সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেছেন, অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে, সরকারের দায়িত্ব ও কর্তব্য হলো তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসিত করা।

এ লক্ষ্যে দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

যাতে তারা নিজেদেরকে সমাজে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের বিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

এছাড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন বলেছেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশে ব্যাপক কাজের পরিধি রয়েছে।

বিগত সরকারের সক্রিয় ভূমিকা না থাকার কারণে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে কাজের পরিধি ব্যাপকতা পাবে।

এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

এতে এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, বরং দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%